চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পাকিস্তানকে উড়িয়ে ফাইনালে বাংলাদেশ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:৪০ পূর্বাহ্ণ ২৭, সেপ্টেম্বর ২০১৮
ক্রিকেট, স্পোর্টস
A A
ফাইল ছবি

ফাইল ছবি

মাশরাফী, রুবেলের উড়ন্ত ক্যাচ। লিটনের এক ক্যাচ মিসের বদলে দুটি গুরুত্বপূর্ণ স্টাম্পিং। বাংলাদেশ যেমন বলে মারল, তেমনি মারল দুর্দান্ত ফিল্ডিংয়ে। পাকিস্তান থেমে গেল ৩৭ রান আগে। তৃতীয়বারের মতো লাল-সবুজের প্রতিনিধিরা উঠে গেল এশিয়া কাপের ফাইনালে।

এই টুর্নামেন্টে বাংলাদেশ প্রথম ফাইনাল খেলে ২০১২ সালে। সেবার মিরপুরে মাত্র ২ রানে পাকিস্তানের কাছে ম্যাচ হাতছাড়া করে ট্রফি জয়ের স্বপ্নভঙ্গ হয়। টি-টুয়েন্টি ফরম্যাটে ঢাকায় অনুষ্ঠিত ২০১৬ আসরেও ফাইনাল খেলে বাংলাদেশ। ভারতের বিপক্ষে ৮ উইকেটে হেরে রানার্সআপ হয়েই সন্তুষ্ট থাকতে হয় স্বাগতিকদের। এখন ভারতের বিপক্ষেই আরেকটি ফাইনাল।

আবু ধাবির শেখ জায়েদ ক্রিকেট গ্রাউন্ডে বুধবারের অলিখিত সেমিফাইনালটা বাংলাদেশের জন্য এতটুকু সহজ ছিল না। ব্যাটিংয়ে শুরুর ধাক্কা সামলে মুশফিক (৯৯)-মিঠুন (৬০) ১৪৪ রানের কাব্যিক এক জুটি গড়ে দলকে ২৩৯ রানের সংগ্রহ এনে দেন। বল করতে নামলে ম্যাচ দুলেছে পেন্ডুলামের মতো।

পাকিস্তানের তিন উইকেট পড়ে যাওয়ার পর ইমাম-উল-হককে নিয়ে শোয়েব মালিক বাংলাদেশের চিন্তা বাড়াচ্ছিলেন। জুটি যখন ৬৭ রানের, তখন বাজপাখির মতো ক্ষীপ্রতায় বাতাসে গা ভাসিয়ে ক্যাচ নিয়ে মালিককে সাজঘরে পাঠান অধিনায়ক মাশরাফী।

মাশরাফী ক্যাচটি নেন ২১তম ওভারে। রুবেলের প্রথম বলটি মিডউইকেট দিয়ে ফ্লিক করতে যান মালিক। শর্টমিড উইকেটে ছিলেন মাশরাফী। সুপারম্যানের মতো ঝাঁপিয়ে পড়ে বল ধরে ফেলেন। ৫১ বলে ৩০ রানে ফিরতে হয় মালিককে।

Reneta

শুরুতে পাকিস্তানি টপঅর্ডার নাড়িয়ে দেন মোস্তাফিজুর রহমান এবং মেহেদী হাসান মিরাজ। দুজনে চার ওভারের ভেতর তিন উইকেট তুলে নেন।

স্পিন দিয়ে আক্রমণ শুরু করে বাংলাদেশ। মাশরাফী বলে পাঠান মিরাজকে। ফখর জামান (১) উড়িয়ে মারতে গিয়ে মিডঅনে রুবেলের চোখজুড়ানো ক্যাচের শিকার হন। অনেকটা বেঁকে লাফিয়ে উঠে বল ধরে ফেলেন রুবেল।

পরের ওভারে বাবর আজমকে ফেরান মোস্তাফিজ। ডানহাতি ব্যাটসম্যানকে ওভার দ্য উইকেটে বল করেন। লেগ-মিডলে পিচ করে অফস্টাম্পে টার্ন করান। বাবর ডিফেন্স করতে গিয়ে লাইন মিস করে প্যাডে লাগান। আম্পায়ার তর্জনী উঁচু করে ফেরার নির্দেশ দেন। রিভিউ না নিয়েই পথ ধরেন বাবর (১)।

চতুর্থ ওভারে আবার আক্রমণে আসেন মোস্তাফিজ। প্রথম দুই বল ঠিকমতো লাইনে রাখতে ব্যর্থ হন। তৃতীয় বলটি মনের মতো করেন। ওভার দ্য উইকেট থেকে উড়ে যাওয়া বল অফস্টাম্পের বাইরে ছিল। সরফরাজ (১০) ঠিকমতো পা না নিয়ে ব্যাট চালিয়ে দেন। ব্যাটের কানা ছুঁয়ে বল চলে যায় প্রথম স্লিপে। মুশফিক ডাইভ দিয়ে সেটি ধরে ফেলেন।

এরপর মাশরাফীর ওই ক্যাচে মালিক ফিরে যাওয়ার পর লিটন দাস ক্যাচ মিস করে দলকে চিন্তায় ফেলে দেন। পরে ব্যাক-টু-ব্যাক স্টাম্পিংয়ে সেই তিনি আবার দলকে ম্যাচে ফেরান।

আসিফ আলী ৪০তম ওভারে মিরাজের এক বলে ডাউন দ্য উইকেটে আসতেই লিটন স্টাম্প ভেঙে দেন। আসিফ ফেরার আগে ইমামের সঙ্গে ৭১ রানের জুটি গড়ে যান। তিনি ফিরলেও বিপজ্জনক ইমাম বাংলাদেশকে অস্বস্তিতে রেখেছিলেন। ব্যক্তিগত ৮৩ রানে এই ওপেনারকে ফিরতে হয় লিটন-রিয়াদের যুগলবন্দীতে। তিনিও ডাউন দ্য উইকেটে এসে আর ফিরতে পারেননি।

শেষ ৭ ওভারে জয়ের জন্য পাকিস্তানের দরকার ছিল ৬৪। হাতে তিন উইকেট। এমন সময় ৪৪তম ওভারে হাসান আলীকে (৮) মাশরাফীর ক্যাচ বানান মোস্তাফিজ।

৪৬তম ওভারে এসে মোস্তাফিজ আবারও সাফল্য পান। এবার ফেরান মোহাম্মদ নওয়াজকে। ফিজের এটি চতুর্থ উইকেট। ১০ ওভারে খরচ করেন ৪৩।

মিরাজ ১০ ওভার হাত ঘুরিয়ে ২৮ রান দিয়ে ২ উইকেট নেন। রিয়াদ ৩৮ রানে নেন এক উইকেট। সৌম্য ৫ ওভারে ১৯ রান দিয়ে ১ উইকেট নেন। রুবেল ৮ ওভারে ৩৮ রানে নেন ১ উইকেট। মাশরাফী ৭ ওভার বল করে ৩৩ রান দিয়ে উইকেটহীন।

সংক্ষিপ্ত স্কোর
বাংলাদেশ: ৪৮.৫ ওভারে ২৩৯/১০; (লিটন ৬, সৌম্য ০, মুমিনুল ৫, মুশফিক ৯৯, মিঠুন ৬০, ইমরুল ৯, মাহমুদউল্লাহ ২৫, মিরাজ ১২, মাশরাফী ১৩, রুবেল ১, মোস্তাফিজ ০*; জুনাইদ ৪/১৯, আফ্রিদি ২/৪৭, হাসান ২/৬০, নওয়াজ ০/৩৯, মালিক ০/১৪, শাদাব ১/৫২)

পাকিস্তান: ৫০ ওভারে ২০২/৯; (ফখর ১, ইমাম ৮৩, বাবর ১, সরফরাজ ১০, মালিক ৩০, শাদাব ৪, আসিফ ৩১, নওয়াজ ৮, হাসান ৮, আফ্রিদি ১৪*, জুনাইদ ৩*; মিরাজ ২/২৭, মোস্তাফিজ ৪/৪৩, মাশরাফী ০/৩৩, রুবেল ১/৩৮, মাহমুদউল্লাহ ১/৩৮, সৌম্য ১/১৯)

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: এশিয়া কাপ-২০১৮লিড নিউজ
শেয়ারTweetPin

সর্বশেষ

ইতালির ফুটবল পথে ফেরাতে মালদিনির পছন্দের তালিকায় গার্দিওলা

জুলাই ১৩, ২০২৬

লাল-হলুদ কার্ডের কাহিনীতে জড়িয়ে আন্তোনিও রাতিন, ইংল্যান্ড-আর্জেন্টিনা বৈরিতার শুরু যেখানে

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

চ্যানেল আইয়ের সঙ্গে ঢাবির টেলিভিশন, চলচ্চিত্র ও ফটোগ্রাফি বিভাগের সহযোগিতা চুক্তি

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

সংস্কৃতি ও জনপদের এক অনন্য দলিল ‘চ্যানেল আই অনলাইন’

জুলাই ১৩, ২০২৬

আসমা আল-আসাদ: লন্ডন থেকে সিরিয়ার রক্তাক্ত রাজনীতি ও ক্ষমতার ভরকেন্দ্রে

জুলাই ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT