চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পাওয়ার প্লে’র ধাক্কায় মিডলঅর্ডারে বাড়তি চাপ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:২৩ অপরাহ্ণ ১৮, মার্চ ২০১৮
ক্রিকেট, স্পোর্টস
A A

পাওয়ার প্লেতে বেশি বেশি রান তুলতে গিয়ে দুই ওপেনারসহ তিন ব্যাটসম্যানকে হারিয়েছে বাংলাদেশ।  পরে ফিরেছেন মুশফিকও। এখন মিডল অর্ডারে বাকিরা কী করতে পারেন, সেটাই দেখার।

অফস্পিনার ওয়াশিংটন সুন্দরের দ্বিতীয় ওভারে বিদায় নেন লিটন কুমার দাস। শাফল করে অফস্টাম্পের বাইরে গিয়ে সুইপ করেন। স্কয়ার লেগ খালি দেখে লিটন ওভাবে শট খেলেন। কিন্তু বল উঠে যায় শর্টফাইন লেগে রায়নার হাতে। ৯ বলে ১১ করেন লিটন।

তামিম ফেরেন পঞ্চম ওভারের দ্বিতীয় বলে। রিস্ট স্পিনার যুবেন্দ্র চাহালকে ডাউন দ্য উইকেটে এসে উড়িয়ে মারতে গিয়ে লংঅনে সীমানার কাছে আটকে যান। ওখানে ছিলেন শারদুল ঠাকুর। প্রথমে দুই হাত দিয়ে বল তালুবন্দি করেন। ভারসাম্য রাখতে সীমানা দড়ির একদম কাছে দাঁড়িয়ে একহাতে বল নেন। একবার ছোট একটা লাফও দেন। কিন্তু তারপরও দড়ি থেকে চুল পরিমাণ দূরে থেকে যান। কপাল পোড়ে তামিমের। বাঁহাতি ওপেনার ১৩ বলে ১৫ করে বিদায় নেন।

একই ওভারের শেষ বলে সৌম্য সরকার সুইপ খেলতে গিয়ে ধরা পড়েন। পঞ্চম ওভারের শেষ বলে যুবেন্দ্র চাহালের বলে সৌম্য ধরা পড়েন লেগ আম্পায়ারের একদম কাছে। শেখর ধাওয়ানের হাতে। দুই বলে সৌম্য করেন এক।

মুশফিককেও বিদায় করেন লেগস্পিনার চাহাল। দশম ওভারে বিজয় শঙ্করের হাতে ধরা পড়ার আগে তিনি করতে পারেন ১২ বলে ৯।

বাংলাদেশ এদিন টস হেরে আগে ব্যাট করছে।  দলে কোনো পরিবর্তন নেই। ভারত মোহাম্মদ সিরাজের জায়গায় জয়দেব উনাদকাটকে ডেকেছে।

Reneta

বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল, লিটন দাস, সৌম্য সরকার, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ, সাব্বির রহমান, মেহেদী হাসান মিরাজ, নাজমুল অপু, মোস্তাফিজুর রহমান, রুবেল হোসেন।

ভারত একাদশ: রোহিত শর্মা (অধিনায়ক), শেখর ধাওয়ান, কেএল রাহুল, সুরেশ রায়না, মনিষ পাণ্ডে, দিনেশ কার্তিক, ওয়াশিংটন সুন্দর, যুবেন্দ্র চাহাল,বিজয় শঙ্কর, শারদুল ঠাকুর, জয়দেব উনাদকাট।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: নিধাস ট্রফিলিড স্পোর্টস
শেয়ারTweetPin1

সর্বশেষ

আন্তর্জাতিক অলিম্পিয়াডে ১৩টি আন্তর্জাতিক সম্মাননা পেলেন সিলেটের আরহাম জোহান

জুলাই ৯, ২০২৬

ইরানের বিরুদ্ধে সামরিক অভিযানে অংশ নেবে না ইতালি: জর্জিয়া মেলোনি

জুলাই ৯, ২০২৬

মেসির খেলা দেখে ‘মুগ্ধ’ ইয়ামাল যা বলছেন

জুলাই ৯, ২০২৬

‘ইনস্টাগ্রাম বেসিক মোড’-ব্রাউজে কি সুবিধা পাবেন গ্রাহকরা

জুলাই ৯, ২০২৬

সংসদ সদস্য হিসেবে শপথ নিলেন সরোয়ার আলমগীর

জুলাই ৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT