৬.২ ওভারে উইকেট না হারিয়ে ৬৪ রান। ডেভিড ওয়ার্নার ও ট্রাভিস হেড ছুটছেন সমানতালে। তাতে বাংলাদেশের দেয়া ১৪১ রানে লক্ষ্যটা নাগালে চলে এসেছে অস্ট্রেলিয়ার। জয়ের কাজটা অজিরা সহজ করে ফেলেছে ওপেনিং জুটিতেই। যদিও বৃষ্টি তাদের অপেক্ষা বাড়িয়ে দিয়েছে অজিদের।
নাজমুল হোসেন শান্ত ও তাওহিদ হৃদয় ছাড়া বলার মতো রান করতে পারেননি কেউ। তাতে অস্ট্রেলিয়ার বিপক্ষে সুপার এইটের লড়াইয়ে বড় সংগ্রহ পায়নি বাংলাদেশ।
অ্যান্টিগায় টসে হেরে ব্যাটিংয়ে নেমে ৮ উইকেট হারিয়ে ১৪০ রান তুলেছে টিম টাইগার্স। শান্ত ৩৬ বলে ৪১, হৃদয় ২৮ বলে ৪০ রানের ইনিংস খেলেন। শেষদিকে হ্যাটট্রিক করেন অজি পেসার প্যাট কামিন্স।








