চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পাঁচ বছর পর বিসিএলে আশরাফুল

সাজ্জাদ খানসাজ্জাদ খান
১২:০৭ পূর্বাহ্ণ ০৭, জানুয়ারি ২০১৮
স্পোর্টস
A A
মোহাম্মদ আশরাফুল

মোহাম্মদ আশরাফুল

প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরেছেন। তবে নিষেধাজ্ঞার কারণে প্রথম তিন বছর খেলতে পারেননি ঘরোয়া ক্রিকেটে। জাতীয় লিগ দিয়ে শুরু করে গত মৌসুমে খেলেছেন প্রিমিয়ার লিগ। শুধু ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলার অনুমতি মিলছিল না মোহাম্মদ আশরাফুলের। অবশেষে মিলল সেটিও। ফ্র্যাঞ্চাইজিভিত্তিক লংগার ভার্সন বাংলাদেশ ক্রিকেট লিগে (বিসিএল) খেলার অনুমতি পেয়েছেন তিনি।

নিষেধাজ্ঞা আংশিক উঠেছিল। যে কারণে ঘরোয়া ক্রিকেটে খেলার অনুমতি মিললেও বিসিএল ও বিপিএল খেলা হয়নি। বিশ্বের সর্বকনিষ্ঠ টেস্ট সেঞ্চুরিয়ান আশরাফুলের সামনে সুযোগ মিলবে বিপিএলেও। চ্যানেল আই অনলাইনকে জানালেন সেটার উচ্ছ্বাসের কথাই।

‘জাতীয় লিগ খেলেছি, প্রিমিয়ার লিগও খেলেছি; বিসিএল খেলতে পারায় এখন ধারাবাহিকতা থাকবে। আর জাতীয় দলে আবারও ফিরতে হলে আমাকে সব জায়গায়ই খেলতে হবে। আসলে বিরতি পড়ে গেলে কাজগুলো ঠিকভাবে হয় না। খুব ভাল লাগছে। এরপর আবার প্রিমিয়ার লিগও আছে। স্বপ্ন আছে ঘরোয়া ক্রিকেটে পারফর্ম করে আবারও বাংলাদেশ দলে ফেরার।’

বিসিএল শুরু হবে ৯ জানুয়ারি। এবার ইস্ট জোনের হয়ে খেলবেন আশরাফুল। রোববার সকালে বিকেএসপিতে যোগ দেবেন দলীয় অনুশীলনে। প্রথম রাউন্ডে ইস্ট জোনের প্রতিপক্ষ প্রাইম ব্যাংক সাউথ জোন।

২০১২ সালে বিসিএল শুরুর আসরে ওয়ালটন সেন্ট্রাল জোনের হয়ে খেলেছিলেন আশরাফুল। ফাইনালে হ্যাটট্রিকসহ ৪ উইকেট নিয়ে চ্যাম্পিয়ন করেন দলকে। তারপর আর খেলা হয়নি বিসিএলে। চার মৌসুম পর আবারও এই প্রতিযোগিতায় দেখা যাবে তাকে।

আন্তর্জাতিক ক্রিকেট থেকে আশরাফুলের উপর আরোপিত ৫ বছরের নিষেধাজ্ঞা শেষ হবে আসছে ১৩ আগস্ট। ফলে নভেম্বরে শুরু হওয়া বিপিএলের ষষ্ঠ আসরে খেলা নিশ্চিতই। সেজন্য অবশ্য বিসিএল ও প্রিমিয়ার লিগে প্রমাণ করতে হবে ব্যাট হাতে নিজের গ্রহণযোগ্যতা।

Reneta

এর আগে ২০১৩ সালে বিপিএলের দ্বিতীয় আসরে ম্যাচ পাতানোয় জড়িয়ে আট বছরের নিষেধাজ্ঞার শাস্তি পান আশরাফুল। এই শাস্তির বিরুদ্ধে আপিল করেছিলেন। তাতে নিষেধাজ্ঞার মেয়াদ কমে দাঁড়ায় পাঁচ বছরে। এরমধ্যে দুই বছর স্থগিত নিষেধাজ্ঞা হওয়ায় ঘরোয়া ক্রিকেটে নিষেধাজ্ঞা থাকে তিন বছর। সেটা কাটছে। ২০১৮ সালের ১৩ আগস্টের পর সব ধরনের ক্রিকেট খেলতে পারবেন আশরাফুল।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: মোহাম্মদ আশরাফুল
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের চিকিৎসক ইবোলামুক্ত, ডিআর কঙ্গোতে সংক্রমণ বেড়ে ৪৮৮

জুন ৭, ২০২৬
ছবি: সংগৃহীত

ইরান শক্তিশালী ও অহংকারী, তবে তাদের চুক্তিতে আসা ছাড়া বিকল্প থাকবে না: ট্রাম্প

জুন ৭, ২০২৬

বাংলাদেশ সঠিক পথে এগোচ্ছে, বললেন ভারতের কোচ

জুন ৭, ২০২৬
ছবি: সংগৃহীত

ভারতের ডেটা সেন্টারে বিনিয়োগের নেতৃত্বে বাংলাদেশি রবিন খুদা

জুন ৭, ২০২৬
বিসিবি

সরাসরি: বাংলাদেশ ক্রিকেট বোর্ড পরিচালনা পর্ষদ নির্বাচন

জুন ৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT