চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পাঁচ গোলে জিতে তিনে লেস্টার

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:১৮ পূর্বাহ্ণ ৩০, সেপ্টেম্বর ২০১৯
ফুটবল, স্পোর্টস
A A

নিউক্যাসল ইউনাইটেডকে বিধ্বস্ত করে প্রিমিয়ার লিগের পয়েন্ট টেবিলে লম্বা লাফ লেস্টার সিটির। ঘরের মাঠে নিউক্যাসলকে ৫-০ গোলে উড়িয়ে দিয়েছে লেস্টার। ফলে ছয় নম্বর থেকে এক লাফে তৃতীয় স্থানে উঠে এসেছে তারা।

ম্যাচের প্রথমার্ধে নিউক্যাসল তুলনায় প্রতিরোধ গড়লেও ইসাক ডেহেন লাল কার্ড দেখার পর দ্বিতীয়ার্ধে ক্রমশ লড়াই থেকে ছিটকে যায়। বিরতির আগের অর্ধের একমাত্র গোলটি করেন রিকার্ডো পেরেরা। দ্বিতীয়ার্ধে লেস্টারের হয়ে জোড়া গোল করেন জেমি ভার্ডি। একটি গোল করেন উইলফ্রেড এনদিদি। অপর গোলটি পল ডামেটের, যিনি নিজেই নিজেদের জালে বল জড়িয়েছেন।

এই জয়ের সুবাদে ৭ ম্যাচে ১৪ পয়েন্ট সংগ্রহ করে লিগ টেবিলের তৃতীয় স্থানে লেস্টার। তারা টপকে যায় ওয়েস্টহ্যাম, টটেনহ্যাম ও চেলসিকে। লিভারপুল ৭ ম্যাচে ২১ পয়েন্ট নিয়ে যথারীতি শীর্ষে রয়েছে। সমানসংখ্যক ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে ম্যানচেস্টার সিটি।

রোববার রাতে লা লিগায়ও বেশ কয়েকটি ম্যাচ ছিল। সেখানে এস্পানিয়লকে ০-২ গোলে হারায় রিয়াল ভ্যালাদোলিদ, একই ব্যবধানে সেল্টা ভিগোকে হারায় এইবার। মায়োর্কার বিপক্ষে ২-০ গোলের জয় আলাভেজের। রিয়াল সোসিয়েদাদকে ৩-২ গোলে হারায় সেভিয়া। লেভান্তে-ওসাসুনা ম্যাচটি ১-১ গোলে ড্র হয়।

ইতালিয়ান সিরি আ’তে ব্রেসসিয়াকে ২-১ গোলে হারায় নাপোলি। জিরোনার বিপক্ষে লাজিওর জয় ৪-০তে। লিসকে ১-০তে হারায় এএস রোমা, একই ব্যবধানে বোলোগনার বিপক্ষে জেতে উদিনেস। ফ্লোরেন্টিনার কাছে ৩-১ গোলে হেরে ৮১ বছরের মধ্যে লিগে সবচেয়ে বাজে শুরু করেছে এসি মিলান। ক্যালগিরি ও ভেরোনার ম্যাচটি ১-১ গোলে ড্র হয়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইপিএললিড স্পোর্টসলেস্টার
শেয়ারTweetPin

সর্বশেষ

নতুন নৌবাহিনী প্রধান রিয়ার অ্যাডমিরাল মিসবাহ উল আজীম

জুলাই ১৬, ২০২৬

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় দুই সহোদরের মৃত্যু

জুলাই ১৬, ২০২৬

তিনটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩ যুবক

জুলাই ১৬, ২০২৬

শেষ বিশ্বকাপ এমন বলছি না: মেসি

জুলাই ১৬, ২০২৬

‘সর্বশ্রেষ্ঠ’ ম্যারাডোনার সাথে কখনোই তুলনা চাইনি: মেসি

জুলাই ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT