চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পাঁচবিবির দর্শনীয় স্থানে দর্শনার্থীদের ভিড়

শফিউল বারী রাসেল শফিউল বারী রাসেল
৯:০২ অপরাহ্ণ ০৫, মে ২০২২
জনপদ, জয়পুরহাট
A A
পাঁচবিবির দর্শনীয় স্থানে দর্শনার্থীদের ভিড়, চ্যানেল আই অনলাইন. Channel i News - চ্যানেল আই নিউজ

ঈদের ছুটিতে জয়পুরহাটের পাঁচবিবি পৌর পার্কসহ উপজেলার বিনোদন কেন্দ্র ও দর্শনীয় স্থানগুলোতে দর্শনার্থীদের উপচে পড়া ভিড় দেখা যাচ্ছে।

পাঁচবিবি উপজেলার পৌর পার্ক, পাথরঘাটা, লকমা জমিদার বাড়ী ও আটাপাড়া বেইলি ব্রিজ এলাকায় প্রাত্যহিক জীবনের একঘেয়েমি কাটিয়ে একটু আলাদা আমেজে সময় কাটাতে উপজেলা ছাড়াও পার্শ্ববর্তী উপজেলাগুলো থেকেও ছুটে আসছেন নারী-পুরুষ শিশু-কিশোর সহ সব বয়সের মানুষ। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পারিবার পরিজন নিয়ে এ স্থানগুলোতে আনন্দঘন সময় কাটাচ্ছেন দর্শনার্থীরা।

স্থানীয় থিয়েটার ও ভোর হলো সাংস্কৃতিক সংগঠন পৌর পার্কে দর্শনার্থীদের বাড়তি বিনোদন দিতে আয়োজন করেছে সাংস্কৃতিক অনুষ্ঠান।

উপজেলার নন্দইল গ্রাম থেকে আসা জীবন হোসেন বলেন,, আমি ঢাকায় চাকরি করি। ঈদের ছুটিতে বাড়ীতে এসে দুর-দুরান্তে বিনোদন কেন্দ্রে যাওয়ার সুযোগ হয় না। তাই একটু বিনোদনের জন্য এখানে আসা। ছোট্ট পরিসরে এখানে ভাল বিনোদনের ব্যবস্থা রয়েছে। বিশেষ করে শিশুদের আনন্দে মেতে ওঠা দেখে আমার খুব ভালো লেগেছে।

রাধাবাড়ী এলাকার ইমন বলেন, দীর্ঘ এক মাস রোজার পর পার্কে অনুষ্ঠান হচ্ছে তাই ঘুরতে ও দেখতে এসেছি। আমি অনেক আনন্দিত।

মোহাম্মদপুর থেকে পার্কে ঘুরতে আসা শিশু সাদিক বলেন, আজকের আনন্দটা আমাদের খুব ভাল লাগছে। নাগরদোলা, দোলনায় চড়েছি। এখানে গান বাজনা হচ্ছে খুব মজা হচ্ছে।

আয়মারসুলপুর এলাকার তাবাসুম মিম বলেন, পার্কে অনেক খেলনা রয়েছে, খাবার দোকান রয়েছে, ঘুরতে এসে খুব মজা হচ্ছে।

ঢাকা থেকে ঘুরতে আসা দীপ্ত টিভির অ্যাসিস্ট্যান্ট প্রোডিউসার ও গায়িকা শারমিন আশা স্বর্ণা বলেন, আসলে এখানে দর্শনীয় অনেক স্থানই আছে। আনি পাথরঘাটা, লকমা জমিদার বাড়ী, মৌলানা ভাসানীর শশুড়ালয়, নিমাই শাহের মাজার, উচাই ঢিবি দেখলাম, খুব ভালো লেগেছে। কিন্তু এ স্থানগুলো সংস্কার ও সংরক্ষণের অভাবে আগের জৌলুশ হারিয়েছে।রয়েছে নিরাপত্তা অভাব। দর্শনার্থীদের সুবিধা বিবেচনায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আগামীতে এদিকে নজর দিবেন সে প্রত্যাশা রইলো।

লোক গবেষক আব্দুল মজিদ বলেন, দর্শনীয় ঐতিহাসিক স্থান ও স্থাপনা সংস্কার ও সংরক্ষণের মাধ্যমে বিনোদনের জন্য উন্মুক্ত করা গেলে একদিকে যেমন বাড়বে দর্শনার্থীর সংখ্যা, বাড়বে এলাকার গুরুত্ব, অন্যদিকে সরকার পাবে প্রচুর রাজস্ব।

ট্যাগ: করোনার প্রভাবদর্শনীয় স্থানবিনোদন কেন্দ্র
শেয়ারTweetPin
পূর্ববর্তী

বর্ণাঢ্য আয়োজনে কালাইয়ে এমইউপিএল ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন

পরবর্তী

ঈদের চতুর্থ দিন সকালে চ্যানেল আইয়ে ‘ঢাকা ড্রিম’

পরবর্তী
প্রসূনের নতুন সিনেমা ঢাকা ড্রিমের জন্য প্রেক্ষাগৃহে দর্শকদের আগ্রহ. Channel i News - চ্যানেল আই নিউজ

ঈদের চতুর্থ দিন সকালে চ্যানেল আইয়ে 'ঢাকা ড্রিম'

ব্রাহ্মণবাড়িয়ায় জেলা প্রশাসকের কার্যালয় ভবন. Channel i News - চ্যানেল আই নিউজ

ব্রাহ্মণবাড়িয়ায় ডোবায় পড়ে দুই শিশুর মৃত্যু

সর্বশেষ

চির উন্নত তব শির

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

চীনের সর্বোচ্চ সামরিক কমান্ডের দুই শীর্ষ জেনারেল অপসারিত

আগস্ট ২৯, ২০২৬
দীর্ঘ ১৫ বছর পর আলোর মুখ দেখলেন ঘরবন্দী সালেহা বেগম

দীর্ঘ ১৫ বছর পর আলোর মুখ দেখলেন ঘরবন্দী সালেহা বেগম

আগস্ট ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

নেপালে বন্যায় সুড়ঙ্গে এখনও শতাধিক মানুষ, পাথর সরিয়ে প্রাণ বাঁচানোর লড়াই

আগস্ট ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

ছয় বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, আপোষের প্রতিবাদে মহাসড়ক অবরোধ

আগস্ট ২৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT