চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পহেলা বৈশাখে এমপিওভুক্ত শিক্ষকদের পাট শাক আর রুপালি সিলিভার কার্প মাছ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:১৬ অপরাহ্ণ ০৬, এপ্রিল ২০১৭
সমাজকথন, সেলিব্রিটি সোশ‌্যাল
A A

পহেলা বৈশাখ উদযাপনে সরকারের বৈশাখী উৎসব ভাতা সুবিধা থেকে বরাবরের মতো এবারও বাদ পড়েছেন এমপিওভুক্ত শিক্ষকরা। যেখানে দেশের মাধ্যমিক শিক্ষার ৯৭ ভাগ এই এমপিওভুক্ত শিক্ষদের নিয়ন্ত্রণে। একদিকে গুরুত্বপূর্ণ একটি শ্রেণীকে এ ভাতা থেকে বঞ্চিত রাখা হচ্ছে। অন্যদিকে তাদেরকেই আড়ম্বরপূর্ণ নববর্ষ উদযাপনের জন্য সরকারের পক্ষ থেকে নির্দেশনা সম্বলিত চিঠি দেয়া হচ্ছে। বিষয়টি পরষ্পর বিরোধী এবং হাস্যকর।

এ নিয়েই সামাজিক যোগাযোগের সাইট ফেসবুকে সরব হয়েছেন ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার বিদ্যানিকেতনের সহকারী প্রধান শিক্ষক হাসিম আহমেদ। তিনি এ বিষয়ে সরকারের বোধোদয়ের আশা করেছেন।

তার একাউন্টে দেয়া এক স্ট্যাটাসে তিনি লিখেছেন, ‘শিক্ষা প্রতিষ্ঠানে নিজস্ব ব্যবস্থাপনায় মঙ্গল শোভাযাত্রা সহ বাংলা নববর্ষ অনুষ্ঠান আড়ম্বরপূর্ণভাবে উদযাপনের জন্য জোরালো নির্দেশনা সম্বলিত একটা চিঠি এসেছে। কয়েক বছর ধরেই এ ধরণের নির্দেশনামূলক চিঠি আসছে। অবশ্য চিঠি আসার আগেও অনেক স্কুল বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে বৈশাখী মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে আসছে।

আগামী প্রজন্মের কাছে সার্বজনীন বাংলা নববর্ষের সাংস্কৃতিক গুরুত্ব তুলে ধরার জন্য শিক্ষা প্রতিষ্ঠানের ভূমিকা বিরাট। আর এক্ষেত্রে শিক্ষকদের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ। শিক্ষকদের আন্তরিকতাপূর্ণ অংশগ্রহণ ছাড়া এ ধরণের অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করা সম্ভব নয়।

সরকার গত বছর থেকে সরকারি স্কেলভুক্ত চাকুরীজীবীদের জন্য বৈশাখী উৎসব ভাতা দিচ্ছে। সরকারী স্কেলভুক্ত হওয়া সত্ত্বেও গতবারের মতো এবারেও বাদ পড়েছেন এমপিওভুক্ত শিক্ষকরা। অথচ, দেশের মাধ্যমিক শিক্ষার ৯৭ ভাগ এই এমপিওভুক্ত শিক্ষদের নিয়ন্ত্রণে। বাংলা নববর্ষ ও বৈশাখী মেলা উদযাপনে যখন শিক্ষাপ্রতিষ্ঠানকেই বেশি গুরুত্ব দিচ্ছে, তাহলে শিক্ষকদের প্রতি এই অবহেলার কারণ কী?

সারাদেশে সরকারী মাধ্যমিক বিদ্যালয়ের সংখ্যা তিনশো’র মতো। এসব প্রতিষ্ঠানের শিক্ষকরা যেহেতু বৈশাখী ভাতা পাচ্ছেন, বৈশাখী অনুষ্ঠান না হয় তারাই আড়ম্বরপূর্ণ ভাবে উদযাপন করুন। যারা, বৈশাখী ভাতা পাননি, তারা অনাড়ম্বর ভাবেই করুন। পহেলা বৈশাখে এমপিওভুক্ত শিক্ষকরা পাট শাক আর রুপালী সিলিভার কার্প দিয়ে তাদের ছেলেমেয়েদের নিয়ে পালন করুক। ভাতা প্রাপ্তদের জন্য থাক রুপালী ইলিশ।

Reneta

বাংলা নববর্ষের সার্বজনীন চেতনা আগে সরকারের ঘরে আলো জ্বালুক।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: এমপিওভুক্ত শিক্ষকপহেলা বৈশাখ
শেয়ারTweetPin

সর্বশেষ

ইতালির ফুটবল পথে ফেরাতে মালদিনির পছন্দের তালিকায় গার্দিওলা

জুলাই ১৩, ২০২৬

লাল-হলুদ কার্ডের কাহিনীতে জড়িয়ে আন্তোনিও রাতিন, ইংল্যান্ড-আর্জেন্টিনা বৈরিতার শুরু যেখানে

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

চ্যানেল আইয়ের সঙ্গে ঢাবির টেলিভিশন, চলচ্চিত্র ও ফটোগ্রাফি বিভাগের সহযোগিতা চুক্তি

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

সংস্কৃতি ও জনপদের এক অনন্য দলিল ‘চ্যানেল আই অনলাইন’

জুলাই ১৩, ২০২৬

আসমা আল-আসাদ: লন্ডন থেকে সিরিয়ার রক্তাক্ত রাজনীতি ও ক্ষমতার ভরকেন্দ্রে

জুলাই ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT