চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পহেলা বৈশাখের নারী লাঞ্ছনাকারীরা চিহ্নিত, ধরিয়ে দিলে পুরস্কার

এনামূল কবীর রূপমএনামূল কবীর রূপম
২:০৬ পূর্বাহ্ন ১৭, মে ২০১৫
অন্যান্য, অপরাধ
A A

পহেলা বৈশাখে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় নারী লাঞ্ছনার ঘটনায় সিসিটিভির ফুটেজ দেখে ৮ জনকে সনাক্ত করে তাদের ছবি প্রকাশ করেছে পুলিশ সদর দপ্তর। তাদেরকে ধরিয়ে দিলে প্রতেক্যের জন্য এক লাখ টাকা করে পুরস্কারও ঘোষণা করা হয়েছে।

রোববার দুপুরে এক সংবাদ সম্মেলনে পুলিশের আইজিপি একেএম শফিকুল ইসলাম বলেন, আমরা সিসিটিভি ফুটেজ থেকে ৮ জনের চেহারা সনাক্ত করতে পেরেছি। কিন্তু তাদের পরিচয়তো আমরা জানিনা। তাদের প্রত্যেকের জন্য ১ লক্ষ টাকা করে পুরষ্কার ঘোষণা করলাম। কেউ যদি এসব ব্যক্তির তথ্য আমাদের দিতে পারে। তাহলে তাদের আমরা গ্রেফতার করবো এবং তথ্যদাতাকে এক লক্ষ টাকা পুরষ্কার দেবো।

এদের নাম-পরিচয় জানাতে এখনও কেউ এগিয়ে আসেনি দাবি করে তিনি বলেন,  এজন্যে জনগণের সহায়তা  প্রয়োজন। এ বিষয়ে যারা তথ্য দেবেন, তাদের পরিচয় গোপন রাখা হবে।

একের পর এক ব্লগার হত্যার ঘটনায় আইন-শৃঙ্খলা বাহিনীর অবস্থানও জানিয়ে আইজিপি বলেন, আমরা সবাই আন্তরিক চেষ্টা করছি। যে অভিনব পন্থায় এরা ঘটনা ঘটায় তার কাউন্টার এটাক করতে হলে আমাদের কি কি প্রস্তুতি নিতে হবে সেটা নিয়েও আমরা ভাবছি।

তিনি জানান, হুমকির মুখে আছে এমন ব্লগারদের তালিকা করা হচ্ছে। তাদেরকে নিরাপত্তা দেবে পুলিশ।

দেশজুড়ে রেজিস্ট্রেশনবিহীন মোটর সাইকেলের বিরুদ্ধে আগামী ৩রা জুন থেকে বিশেষ অভিযানে নামারও ঘোষণা দেয়া হয় সংবাদ সম্মেলনে। আগামী ২ সপ্তাহের মধ্যে মোটর সাইকেলের রেজিস্ট্রেশনের জন্য সকলকে পরামর্শ দেন আইজিপি।

Jui  Banner Campaign
ট্যাগ: নারী লাঞ্ছনাপহেলা বৈশাখপুলিশ
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

৩ সন্তানকে হত্যার পর দম্পতির আত্মহত্যা!

ফেব্রুয়ারি ১১, ২০২৬

মেসির পরিবারের জন্য উপহার পাঠালেন নেইমার

ফেব্রুয়ারি ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

কানাডায় স্কুলে বন্দুক হামলা, নিহত ৯

ফেব্রুয়ারি ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

ঢাকায় শীতের তীব্রতা কমে বাড়ছে তাপমাত্রা

ফেব্রুয়ারি ১১, ২০২৬
ছবি: প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।

অবাধ ও সুষ্ঠু নির্বাচন করতে সব প্রস্তুতি নেয়া হয়েছে: সিইসি

ফেব্রুয়ারি ১১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT