চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘পহেলা বৈশাখের আগের রাতে ঢাকার রাস্তায় রাস্তায় আলপনা আঁকব’

সৈয়দ নূর-ই- আলম সৈয়দ নূর-ই- আলম
৫:২৩ অপরাহ্ণ ১৩, এপ্রিল ২০১৭
বিনোদন
A A
চিত্রশিল্পী মো. মুনীরুজ্জামান

চিত্রশিল্পী মো. মুনীরুজ্জামান

মো. মুনীরুজ্জামান। দেশবরেণ্য চিত্রশিল্পী। যার মনন আর হাতের ছোঁয়ায় মূর্ত হয়ে উঠে প্রকৃতির সব বিমূর্ত বিষয়। তিনি বাংলালিংকের ‘আলপনায় বাংলাদেশ’ আয়োজনের একজন পৃষ্ঠপোষক হিসেবে কাজ করছেন। চিত্রে চিত্রে তার তার পথচলা ও আল্পনা নিয়ে তার ভাবনা- এসব বিষয়ে চ্যানেল আই অনলাইনের সঙ্গে এাকান্ত সাক্ষাৎকারে বলেছেন তিনি।

‘আলপনায় বাংলাদেশ’ সম্পর্কে বলুন।

এটা তো একটি কাজের শিরোনাম। এই কাজের অংশ হিসেবে রাতভর ছেলেমেয়েরা আজ বৃহস্পতিবার মানিক মিয়া এভিনিউতে রাত নয়টা থেকে আলপনা আঁকা শুরু হবে। আমরা চার লাখ মিটার আল্পনা করব সারারাত ধরে। অভিজ্ঞ হতে হবে, এমন কোনো কথা নেই। সবাই এ কাজে অংশ নিতে পারবে।

Banglabid

রাজধানী ছাড়া আর কোথায় এই কার্যক্রম চলবে?

ঢাকার মানিক মিয়া এভিনিউ ছাড়াও দেশের প্রধান ৫টি শহর যেমন চট্টগ্রামের ডিসি হিল, রাজশাহীর পদ্মা নদীর পার, খুলনার শিবাড়ি সার্কেল, বরিশালের বঙ্গবন্ধু পার্ক রোড ও ময়মনসিংহের টাউন হল সার্কেলে এই আলপনা উৎসব হবে। সবচেয়ে চমকপ্রদ বিষয় হচ্ছে এইসব জায়গাতেই একই সময়ে আলপনার কাজ হবে।

বৈশাখী উৎসবের সাথে আলপনার সম্পর্ক নিয়ে বলুন।

Reneta

পহেলা বৈশাখ মানে বছরের প্রথম দিন। বছরটিকে স্বাগতম জানাতে রঙে রঙে সাজে পুরো আশপাশ। আলপনায় ব্যবহার হয় সাতটি রঙ। রঙের এই বারোয়ারি ব্যবহার হয় আলপনায়।

আপনার প্রিয় রঙ কোনটা?

ধুসর। এটা আমার সেই শৈশবের প্রিয় রঙ।

আলপনা নিয়ে আপনার কোনো বিশেষ পরিকল্পনা আছে?

পরিকল্পনা অবশ্যই আছে। ইচ্ছে আছে, এক পহেলা বৈশাখের আগের রাতে পুরো ঢাকার রাস্তায় রাস্তায় আলপনা আঁকব। এই আলপনা এঁকে গিনেস বুক অব ওয়ার্ল্ড-এ নাম লেখাব।

চিত্রশিল্পী কেন হলেন?

আসলে বলে কয়ে তো আর চিত্রশিল্পী হওয়া যায় না। তবে সেই শৈশব থেকেই প্রকৃতির নিদর্শনগুলো দেখতে খুব ভালো লাগত। সেই ভালো লাগা থেকে ছবি আঁকার চর্চা শুরু করি। তারপর আজকের এই আমি হয়েছি।

চিত্রশিল্পী না হলে কী হতেন?

অবশ্যই ক্রীড়াবিদ। আমার সবধরণের খেলাধুলা খুব ভালো লাগে।  সময় পেলেই দেখি। ক্রিকেট, ফুটবল এমনকি ব্যাডমিন্টন পর্যন্তও আমি টিভিতে সময় পেলেই দেখি।

চিত্রে প্রাধান্য দেন কোন বিষয়টি?

অবশ্যই প্রকৃতি। যেহেতু আমি একজন প্রকৃতি প্রেমিক, তাই আমার ছবিতেও সে ছাপ রাখি।

শোনা য়ায়, চিত্রশিল্পীরা জীবনমুখী হন কম।

কথাটা কিছুটা ঠিক আবার কিছুটা ঠিক নয়। ঠিক এজন্য, চিত্রশিল্পীরা প্রচন্ডরকম প্রেমিক টাইপের হয়। ভেতরে সেই প্রেমটা না থাকলে আঁকা ছবিটা মূর্ত হয়ে ওঠে না। এজন্য অনেকেই ছবির মধ্যে এত বুঁদ হয়ে যান যে আশপাশের মানুষেরা তখন হয়তো তাকে ভাবেন জীবন সম্পর্কে উদাসীন। এখানেই ঠিক বেঠিকের প্রশ্ন আসে। বিষয়টা ঠিক নয়। কিছু ব্যাতিক্রম ছাড়া চিত্রশিল্পীরা আর দশজনের মতই জীবনমুখী।

 

বর্তমানে কোন বিষয়কে সামনে রেখে ছবি আঁকছেন?

সামনে একটি চিত্র প্রদর্শনী আছে। সেটাকে কেন্দ্র করেই আমার ছবি আঁকা চলছে। আমি তো প্রকৃতি ও মানুষ নিয়ে লিখি। সেই বেইজ ধরে ধরে একেকটা ছবি আঁকার কাজ হচ্ছে।

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin

সর্বশেষ

এফডিসিতে শুরু ‘বরবাদ’ নির্মাতার ‘লাপাত্তা’র শুটিং

আগস্ট ৮, ২০২৬
ছবিটি এআই দিয়ে তৈরি করা

আবারও দেশজুড়ে পুলিশের বাড়তি সতর্কতা জারি, নেপথ্যে ৪ শঙ্কা

আগস্ট ৮, ২০২৬

ভাই বন্ধু , ভাই শত্রু

আগস্ট ৮, ২০২৬

আসলেই পাকিস্তানের নিষিদ্ধ টিটিপি নেটওয়ার্কে বাংলাদেশি তরুণরা?

আগস্ট ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

‘হাসিনা কার্ড খেলবেন আবার বাংলাদেশের বন্ধুত্ব চাইবেন, দুটো বিপরীত’

আগস্ট ৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT