চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পশ্চিম তীরে সংঘর্ষে ৪ ফিলিস্তিনি নিহত

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:৪৯ অপরাহ্ণ ১৭, অক্টোবর ২০১৫
আন্তর্জাতিক
A A

পশ্চিম তীরে ইসরাইলি ও ফিলিস্তিনিদের মধ্যে চলা সহিংসতায় শনিবার সন্ধ্যায় ৪ ফিলিস্তিনি নিহত হয়েছে। ইসরাইলের নিরাপত্তা বাহিনীর হাতে ৩ জন এবং এক ইহুদি বসতি স্থাপনকারীর হাতে অপর এক ফিলিস্তিনি নিহত হয়।

ইসরায়েল-ফিলিস্তিন সহিংতার ঘটনা উত্তরোত্তর বাড়তে থাকায় জাতিসংঘ নিরাপত্তা পরিষদের কাছে জরুরি সুরক্ষা চেয়েছে ফিলিস্তিনি কর্তৃপক্ষ।

ইসরায়েলি পুলিশ ও সেনাবাহিনী জানিয়েছে, পশ্চিম তীরের হেবরন শহরে অবস্থিত ইসরায়েলি বসতির এক ইহুদির ওপর ছুরি নিয়ে হামলা চালায় একজন ফিলিস্তিনি। এতে ওই ইহুদির কোনো ক্ষতি না হলেও তার গুলিতে হামলাকারী ফিলিস্তিনি তরুণের মৃত্যু হয়।

এছাড়া হেবরন শহরের ওই ইহুদি বসতিতে পাহারায় থাকা একজন ইসরায়েলি নারী সেনাকে ছুরিকাঘাত করে ১৬ বছরের এক ফিলিস্তিনি তরুণী। হামলায় সামান্য আহত নারী সেনার গুলিতেই ওই তরুণী নিহত হয়।

এর কিছুক্ষণ পর অন্য ঘটনাটি ঘটে জেরুজালেমে। ইসরায়েলি পুলিশের মুখপাত্র জানান, ইসরায়েল অধিকৃত পূর্ব জেরুজালেমে এক তল্লাশি চৌকিতে এক সেনা সদস্যের ওপর ছুরি নিয়ে হামলা চালায় একজন ফিলিস্তিনি। ইসরায়েলি বাহিনীর গুলিতে ওই ফিলিস্তিনি নিহত হয়। ইসরায়েল-ফিলিস্তিনি সহিসংতায় এ মাসে এ পর্যন্ত ৩৬ জন ফিলিস্তিনি নিহত হয়েছে। একই সময়ে নিহত ইহুদির সংখ্যা ৮।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইসরাইলফিলিস্তিন
শেয়ারTweetPin

সর্বশেষ

গোল্ডেন বুটের লড়াইয়ে সবার ওপরে এমবাপ্পে-মেসি

জুলাই ১৩, ২০২৬

যুক্তরাজ্যে তীব্র তাপদাহে দুই মাসে ২ হাজার ৭০০ জনের বেশি মৃত্যু

জুলাই ১৩, ২০২৬

আট বছর পর রাজের পরিচালনায় জাহিদ হাসান

জুলাই ১৩, ২০২৬
ছবি: প্রতিনিধির পাঠানো ফুটেজ থেকে নেয়া।

মাছ ধরা জালে উঠে এলো ৯ ফুট অজগর

জুলাই ১৩, ২০২৬

আগামী এক বছরে ৪১ লাখ পরিবার ফ্যামিলি কার্ড পাবে: প্রধানমন্ত্রী

জুলাই ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT