চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পশ্চিম তীরে ইসরায়েলি বসতি অবৈধ নয়: যুক্তরাষ্ট্র

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:১৪ পূর্বাহ্ন ১৯, নভেম্বর ২০১৯
- সেমি লিড, আন্তর্জাতিক
A A
ইসরায়েলের বসতি

গাজার পশ্চিম তীর এলাকা দখল করে ইসরায়েলের বসতি স্থাপন বিষয়ে নিজেদের অবস্থান পাল্টেছে যুক্তরাষ্ট্র। দেশটি এখন মনে করছে, এই দখলদারিত্ব ও স্থাপনা অবৈধ নয়।

সেই সঙ্গে এসব বসতি স্থাপনে কোনো আন্তর্জাতিক আইন লঙ্ঘন হয় না বলেও ঘোষণা দিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও। পশ্চিম তীর কার, এ নিয়ে আলোচনা করা ইসরায়েলি ও ফিলিস্তিনিদের বিষয় বলে মন্তব্য করেন তিনি।

নতুন এই ঘোষণা সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার সময় যুক্তরাষ্ট্রের অবস্থানের সম্পূর্ণ বিপরীত।

বিবিসি জানায়, যুক্তরাষ্ট্রের সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে একে ‘ঐতিহাসিক ঘটনা’ বলেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহু। সেই সঙ্গে অন্যান্য দেশগুলোকেও একই অবস্থান গ্রহণের আহ্বান জানিয়েছেন তিনি।

তবে ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের মুখপাত্র ও দেশটির পক্ষে প্রধান আলোচনাকারী সায়েব ইরাকাত বলেছেন, যুক্তরাষ্ট্রের সিদ্ধান্ত আন্তর্জাতিক আইনের সম্পূর্ণ বিরোধী। এটি বৈশ্বিক স্থিতিশীলতা, নিরাপত্তা ও শান্তির জন্য হুমকি। এর ফলে আন্তর্জাতিক আইনের বদলে ‘জঙ্গলের আইন’ প্রতিষ্ঠার ঝুঁকি দেখা দিয়েছে।

১৯৬৭ সালে মধ্যপ্রাচ্যে যুদ্ধের পর থেকে পশ্চিম তীর এলাকা দখল করে ইসরায়েল বসতি স্থাপন করছে। দিন দিন এই বসতি বড় হচ্ছে। এ নিয়ে ইসরায়েলের সঙ্গে দীর্ঘদিন ধরে বিবাদ চলছে ফিলিস্তিন ও আন্তর্জাতিক সম্প্রদায়ের।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইসরায়েলইসরায়েল-ফিলিস্তিনপশ্চিম তীর
শেয়ারTweetPin

সর্বশেষ

দীর্ঘ যুদ্ধে সামরিক ও অর্থনৈতিক চাপে পড়তে পারে ইসরায়েল

মার্চ ৫, ২০২৬

কুয়েত প্রবাসীর রহস্যজনক মৃত্যু: সন্দ্বীপের জাহেদকে ঘিরে শোক ও অনিশ্চয়তা

মার্চ ৫, ২০২৬
ছবি: সংগৃহীত

হত্যা মামলাসহ পাঁচ মামলায় আইভীকে হাইকোর্টের দেওয়া জামিন স্থগিত

মার্চ ৫, ২০২৬

দুই শিক্ষক ও এক কর্মকর্তার পরিকল্পনায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষিকাকে হত্যা

মার্চ ৫, ২০২৬

টানা দ্বিতীয় ফাইনালে ভারত, বেথেলের সেঞ্চুরিতে লাভ হল না ইংল্যান্ডের

মার্চ ৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT