চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পশ্চিমবঙ্গে বাকি দুই দফা ভোটের আগে প্রচারণা সীমিত

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:৫২ পূর্বাহ্ণ ২৩, এপ্রিল ২০২১
আন্তর্জাতিক
A A
পশ্চিমবঙ্গ

ভারতের পশ্চিমবঙ্গের বিধানসভা আট দফার নির্বাচনে আর বাকি আছে মাত্র দুই দফা।

এই বাকি থাকা দুই দফার আগে কোনো গণ র‌্যালি, পদযাত্রা বা রোডশো করা যাবে না। কলকাতা হাইকোর্ট করোনাভাইরাস মহামারী রোধে পদক্ষেপ নেওয়ার আদেশ দিলে বৃহস্পতিবার সন্ধ্যায় এই সিদ্ধান্ত জানায় সেখানকার নির্বাচন কমিশন।

কমিশন জানিয়েছে, আগের সব র‌্যালির আদেশ ও রোডশো বাতিল হয়ে গেলো।শুধু সেই সব মিটিং আয়োজন করা যাবে যেখানে ৫০০ জনের বেশি সমাগম হবে না।

দুই দিন আগে পশ্চিমবঙ্গে একদিনে সংক্রমণ ১০ হাজার ছাড়িয়ে যায়। গত ২৪ ঘণ্টায় সেখানে আক্রান্ত শনাক্ত হয়েছে ১১ হাজার ৯৪৮ জন। মৃত্যু হয় ৫৬ জনের।

ভোটের র‌্যালি থেকে করোনাভাইরাস প্রবলভাবে ছড়াবে উপলব্ধি করে আদালত কমিশনের কাছে ব্যবস্থা গ্রহণের একটি প্রতিবেদন চেয়েছিলো। বিচারক বলেন, কমিশন সঠিক পদক্ষেপ না নিলে যা দরকার আমরাই করবো।

তৃণমূল নেত্রী ও মূখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীও তার সব রাজনৈতিক র‌্যালি বাতিল করেছেন। করোনাভাইরাসের কারণে ভারতে রাষ্ট্রীয় জরুরি অবস্থা চলছে। সুপ্রীম কোর্ট পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারের কাছে জাতীয় পরিকল্পনা চেয়েছে।

Reneta

করোনাভাইরাস মহামারীর তীব্রতার মধ্যেই সেখানে ছয় দফার ভোট অনুষ্ঠিত হয়েছে।

পশ্চিমবঙ্গে ২৭ মার্চ প্রথম দফায় ৩০টি আসনে ভোটগ্রহণ হয়, পয়লা এপ্রিল দ্বিতীয় দফায় ৩০টি আসনে, ৬ এপ্রিল তৃতীয় দফায়, চতুর্থ দফায় ১০ এপ্রিল ও পঞ্চম দফায় ১৭ এপ্রিল ৪৫টি আসনে ও ষষ্ঠ দফায় ২২ এপ্রিল ভোট নেওয়া হয়।

আগামী ২৬ ও ২৯ এপ্রিল শেষ দুই দফার ভোট গ্রহণ নেওয়া হবে। ২ মে পশ্চিমবঙ্গসহ আরও কয়েকটি রাজ্যে হওয়া বিধানসভা নির্বাচনের সবগুলো ফলাফল ঘোষণা করা হবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: পশ্চিমবঙ্গবিধানসভা নির্বাচন
শেয়ারTweetPin

সর্বশেষ

বাংলাদেশে বসছে এশিয়ান কারাতের বড় আসর

জুলাই ১৫, ২০২৬

জিম্বাবুয়েতে টি-টুয়েন্টিতেও হার দিয়ে শুরু বাংলাদেশের

জুলাই ১৫, ২০২৬

এইচএসসি নিয়ে সংসদে শিক্ষামন্ত্রীর ঘোষণা

জুলাই ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

উৎসব ও সিওটিআরআই-এর মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

জুলাই ১৫, ২০২৬

গাজীপুরে পুলিশের বিশেষ অভিযানে বিদেশি পিস্তলসহ গ্রেপ্তার ২

জুলাই ১৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT