চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পশ্চিমবঙ্গে জয়ের পর মমতা-মোদির প্রথম বৈঠক

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:৫৮ অপরাহ্ণ ২৭, জুলাই ২০২১
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

পেগাসাস হ্যাক নিয়ে দ্বন্দ্বের মধ্যেই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এ বৈঠক করেছেন।

মঙ্গলবার বিকাল চারটায় প্রধানমন্ত্রীর বাসভবনে শুরু হয় এ বৈঠক। রাজ্যের নির্বাচন নিয়ে উভয়ের মুখোমুখি দ্বন্দ্বের পর এটাই তাদের প্রথম বৈঠক।

বৈঠকে মমতা পেগাসাস হ্যাক নিয়ে বিচার বিভাগীয় তদন্ত দাবি করেছেন।

দিল্লি সরকারের রওনার আগে পেগাসাস ‘হ্যাক’ কাণ্ড নিয়ে তদন্ত কমিশন গঠনের ঘোষণা করেন মমতা বন্দ্যোপাধ্যায়।

তিনি জানান, ১৯৫২ সালের তদন্ত আইনের তিন নম্বর ধারার আওতায় পশ্চিমবঙ্গের বিভিন্ন ব্যক্তির ‘মোবাইল ফোনের অবৈধ হ্যাকিং বা ট্র্যাকিং বা রেকর্ডিং’ নিয়ে তদন্ত করবে কমিশন। যে সিদ্ধান্ত মন্ত্রিসভায় পাশ হয়ে গিয়েছে।

সম্প্রতি পেগাসাস নামের একটি সফটওয়্যার সারা বিশ্বে হৈ চৈ ফেলে দিয়েছে যার সাহায্যে অভিনব পদ্ধতিতে আই-ফোনের মতো অত্যন্ত সুরক্ষিত স্মার্ট-ফোনের প্রতিরক্ষা ব্যবস্থাও ভেঙে ফেলা সম্ভব হয়েছে। এই সফটওয়্যার ব্যবহার করে বিভিন্ন দেশের ৫০ হাজারের মতো মানুষের ফোনে আড়ি পাতা হয়েছে এবং ফোনের ব্যবহারকারীরা এবিষয়ে কিছু জানতেও পারেনি। ইসরায়েলি একটি প্রতিষ্ঠান এনএসও এই সফটওয়্যারটি তৈরি করেছে যা বিভিন্ন দেশের সরকারের কাছে বিক্রি করা হয়েছে।

Reneta

ভারতেও এমন সফটওয়্যার ব্যবহার করা হয়েছে। যা নিয়ে সুপ্রিম কোর্টের তত্ত্বাবধানে কেন্দ্রের কাছে তদন্ত দাবি জানানল মমতা।

মমতা-মোদি বৈঠক ২০২৪ সালে লোকসভা নিয়ে কথা হয়। নির্বাচনের প্রস্তুতি নিতে হবে মর্মে কথা হয়।

তবে মমতা বলছেন, তার আগে উত্তরপ্রদেশ, পঞ্জাব, ত্রিপুরায় ভোট আছে। ত্রিপুরায় আমাদের ছেলেদের আটকে রেখেছে। তাদের মুক্তি দাবি করেন তিনি।।

বৈঠকে পশ্চিমবঙ্গের নাম পরিবর্তন নিয়ে কথা হয়েছে। মমতা বলেন, এটি অনেকদিন ধরে পড়ে আছে। অনুমতি দেওয়ার আর্জি জানিয়েছি।

তৃতীয়বার ক্ষমতায় আসার পর প্রধানমন্ত্রীর সঙ্গে প্রথমবার দেখা করলেন মমতা। দু’বছর পর দিল্লিতে গেছেন তিনি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: মমতামোদি
শেয়ারTweetPin

সর্বশেষ

স্বাস্থ্য বীমার চেক পেলেন ১৮ সম্প্রচার সাংবাদিক

জুলাই ১৪, ২০২৬
ছবি: সংগৃহীত

কাশ্মীরে নিরাপত্তা বাহিনীর গুলিতে নিহত ৬

জুলাই ১৪, ২০২৬
জেন-জি সামলাতে হিমশিম খাচ্ছেন বালেন্দ্র শাহ | Balen Shah | Nepal | Prime Minister of Nepal

জেন-জি সামলাতে হিমশিম খাচ্ছেন বালেন্দ্র শাহ

জুলাই ১৪, ২০২৬
ছবি: প্রতিনিধি

শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে ময়মনসিংহে সড়ক অবরোধ শিক্ষার্থীদের

জুলাই ১৪, ২০২৬
ছবি: সংগৃহীত

সড়ক ছেড়ে পড়ার টেবিলে ফিরে যাওয়ার আহ্বান শিক্ষামন্ত্রীর

জুলাই ১৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT