চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পশ্চিমবঙ্গেও নাগরিকত্ব আইনের বিরুদ্ধে প্রস্তাব পাস

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:৩০ অপরাহ্ন ২৭, জানুয়ারি ২০২০
আন্তর্জাতিক
A A
মুখে যা-ই বলুন মমতা-নাগরিকত্ব সংশোধনী আইন

সংশোধিত নাগরিকত্ব আইন (সিএএ) প্রত্যাহার এবং জাতীয় নাগরিক পঞ্জির (এনআরসি) বিরুদ্ধে প্রস্তাব পাস করেছে ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভা।

ভারতজুড়ে চলমান বিক্ষোভ-আন্দোলনের মুখে কেরালা, পাঞ্জাব, রাজস্থানের পর চতুর্থ রাজ্য হিসেবে সিএএ-বিরোধী প্রস্তাব পাস করলো রাজ্যটি।

আনন্দবাজার পত্রিকা জানায়, তৃণমূল কংগ্রেস শাসিত এ রাজ্যে বিজেপির তীব্র বিরোধীতার মুখে বিধানসভায় সোমবার এ প্রস্তাব পাস করা হয়।

রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় বিধানসভায় এই প্রস্তাব পেশ করেন। বাম ও কংগ্রেস বিধায়করা এই প্রস্তাবে সংশোধনী আনার দাবি জানান।

তবে রাজ্য সরকারের পক্ষ থেকে সংশোধনী না আনার জন্য দু’দলের বিধায়কদের কাছে আর্জি জানানো হয়। প্রথম থেকেই প্রস্তাবের বিরোধিতা করে বিজেপি। পরে কন্ঠভোটে প্রস্তাবটি পাস হয়ে যায়।

প্রস্তাবে বলা হয়, প্রধানমন্ত্রী জানিয়েছেন যে নাগরিকত্ব আইনের দ্বারা কোনও নাগরিকের নাগরিকত্ব কেড়ে নেওয়া হবে না। কিন্তু এই আইনে তার কোনও উল্লেখ নেই। যা নাগরিকদের মধ্যে একটা বিভ্রান্তি তৈরি করছে। তাই রাজ্যে সরকারের মাধ্যমে কেন্দ্র সরকারের কাছে দাবি জানানো হচ্ছে, সংশোধিত নাগরিকত্ব আইন- সিএএ বাতিল এবং এনআরসি প্রত্যাহারের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে হবে।

Reneta

এই প্রস্তাবে আরও বলা হয়, সিএএ-র সাহায্যে কেন্দ্রের শাসক দল ধর্মের নামে দেশের মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি করছে। মানবাধিকারকে ধ্বংস করার প্রচেষ্টা চালাচ্ছে। ফলে পশ্চিমবঙ্গ-সহ দেশের প্রতিটি রাজ্যে চরম অস্থিরতা তৈরি হয়েছে।

গত ৬ সেপ্টেম্বর জাতীয় নাগরিক পঞ্জির বিরুদ্ধে প্রস্তাব পাস করে রাজ্য বিধানসভা। সেই প্রস্তাবে বলা হয়, এনআরসি-র তৈরির নামে বৈধ ভারতীয় নাগরিকদের হয়রানি করা হচ্ছে। এ রাজ্যে কোনও ভাবেই এনআরসি চালু করা যাবে না, সেই প্রস্তাবও গৃহীত হয়েছিল।

Jui  Banner Campaign
ট্যাগ: নাগরিকত্ব আইনবিতর্কিত নাগরিকত্ব আইনবিধানসভাভারতসংশোধিত নাগরিকত্ব আইন
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ভোট দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার

ফেব্রুয়ারি ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

সারাদেশে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ চলছে

ফেব্রুয়ারি ১২, ২০২৬
ভোট দিচ্ছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান। ছবি: মঞ্জুর মোর্সেদ রিকি

গুলশানে ভোট দিলেন তারেক রহমান

ফেব্রুয়ারি ১২, ২০২৬

চোটে পড়লেন মেসি

ফেব্রুয়ারি ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

গোপালগঞ্জে ভোটকেন্দ্রের সামনে ককটেল বিস্ফোরণ

ফেব্রুয়ারি ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT