চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

    https://www.youtube.com/live/o6SJvPy15o4?si=NGcg3Is-DnwAnvmd

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পর্যায়ক্রমে বাতিল হবে কাশ্মীরে চলমান নিষেধাজ্ঞা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:২০ পূর্বাহ্ন ১৪, আগস্ট ২০১৯
- সেমি লিড, আন্তর্জাতিক
A A
কাশ্মীর-পর্যায়ক্রমে নিষেধাজ্ঞা বাতিল

কাশ্মীরে চলমান কঠোর নিষেধাজ্ঞা পর্যায়ক্রমে বাতিল করা হবে বলে জানিয়েছে ভারতের কেন্দ্রীয় সরকার।

দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেছেন, স্থানীয় কর্তৃপক্ষ একেকটি এলাকার পরিস্থিতি বিশ্লেষণ করে ধাপে ধাপে অবরোধ তুলে নেয়ার কাজ করছে। ইতোমধ্যে জম্মু অংশের বেশিরভাগ এলাকায়র স্থানীয় প্রশাসনের সঙ্গে কথা বলে আগের অবস্থা পুনঃপ্রতিষ্ঠা করা হয়েছে বলে অফিশিয়াল টুইটার পেজ থেকে জানান তিনি।

মাঠ পর্যায়ে যেসব এলাকার পরিস্থিতির উন্নতি হচ্ছে সেখানে রাজ্য প্রশাসন নিষেধাজ্ঞা শিথিল করছে বলে জানানো হয়েছে ওই টুইটে।

কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ওই মুখপাত্র সরকারের কঠোর পদক্ষেপের পক্ষে যুক্তি দিয়ে মঙ্গলবার বলেন, জম্মু কাশ্মীরে উদ্ভূত পরিস্থিতিতে প্রাণহানি এড়াতে এবং মানুষের নিরাপত্তা ও সুরক্ষায় নিষেধাজ্ঞাগুলো আরোপ করা হয়েছিল।

গত ৫ আগস্ট ভারতীয় সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ রহিতের ঘোষণার মধ্য দিয়ে কাশ্মীরের প্রায় ৭০ বছর ধরে পেয়ে আসা স্বায়ত্তশাসনসহ বিশেষ সাংবিধানিক মর্যাদা তুলে নেওয়া হয়। পাশাপাশি রাজ্যটিকে ভেঙে লাদাখ ও জম্মু-কাশ্মীর নামে দুটি আলাদা কেন্দ্র শাসিত অঞ্চল ঘোষণা করা হয়। তারপর থেকেই ফুঁসে উঠেছে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের জনগণ।

The restrictions in #JammuKashmir are being eased out in a phased manner in the Valley and the situation in the Jammu division has been restored after assessment by relevant local authorities. (1/4)@diprjk @JmuKmrPolice

— Spokesperson, Ministry of Home Affairs (@PIBHomeAffairs) August 13, 2019

Reneta

বলতে গেলে ওই দিনের আগে থেকেই পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য টেলিযোগাযোগ বিচ্ছিন্ন এবং কাশ্মীরিদের সে অঞ্চলে ঢোকা-বের হওয়া বন্ধের পাশাপাশি সব ধরনের রাজনৈতিক সভা-সমাবেশ নিষিদ্ধ করা হয়। রাস্তায় নামানো হয় সেনাবাহিনী ও প্যারামিলিটারি। তবে ৯ আগস্ট তা কিছুটা শিথিল করা হয়। লেহ ও জম্মু থেকে তুলে নেয়া হয় ১৪৪ ধারা। খুলে দেয়া হয় শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি দপ্তরসহ বিভিন্ন প্রতিষ্ঠান।

ঈদ উপলক্ষে শনিবার থেকে কারফিউ তুলে নেয়া হলেও ঈদে নিরাপত্তার বিষয়ে আশঙ্কার কথা বলে রোববার সকাল থেকে আবারও শুরু হয় কারফিউ।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: কাশ্মীর ইস্যুকাশ্মীর সংকটজম্মু ও কাশ্মীরজম্মু-কাশ্মীর
শেয়ারTweetPin

সর্বশেষ

কুমিল্লায় বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

মার্চ ২৬, ২০২৬

বিজিবিতে স্বাধীনতা দিবস উদযাপন; প্যারেডে প্রথমবারের মতো যান্ত্রিক বহর

মার্চ ২৬, ২০২৬

যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রকে ৫টি শর্ত দিল ইরান

মার্চ ২৬, ২০২৬

ভিয়েতনামে বড় হার সঙ্গী করে সিঙ্গাপুর যাচ্ছে বাংলাদেশ

মার্চ ২৬, ২০২৬

স্বাধীনতা দিবসে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করলেন প্রধানমন্ত্রী

মার্চ ২৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT