চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পর্যটন স্পট: মৃত্যু এড়াতে সতর্কতা প্রয়োজন

সম্পাদনা পর্ষদ সম্পাদনা পর্ষদ
৭:২৯ অপরাহ্ণ ১৩, সেপ্টেম্বর ২০২১
সম্পাদকীয়
A A

গেল আগস্ট মাস থেকে পুরো দেশ থেকে তুলে দেয়া হয়েছে করোনার বিধি নিষেধ। বন্ধ বা নিয়ন্ত্রিত অনেককিছুর মতো পর্যটন স্পটগুলোও চালু হয়েছে। পর্যটকদের আনাগোনায় আবারও ধীরে ধীরে জমে উঠতে শুরু করেছে দেশের বিভিন্ন পর্যটন স্পট। সেইসঙ্গে দেশের বিভিন্ন পর্যটন স্পটে ঘটেছে বেশ কিছু অনাকাঙ্খিত মৃত্যু।

কিশোরগঞ্জের হাওরে ঘুরতে গিয়ে এক ব্যবসায়ীর মৃত্যু, থানচির বড় পাথরের প্রবল স্রোতে তরুণের মৃত্যু, সুনামগঞ্জের তাহিরপুরে সিরাজ লেকে তরুণের মৃত্যু, কক্সবাজার সমুদ্র সৈকতে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মৃত্যু। গেল কয়েক সপ্তাহ হলো বিভিন্ন গণমাধ্যমে এসব সংবাদ শিরোনাম হয়েছে।

সম্প্রতি এক পরিসংখ্যানে জানা গেছে, গত ৫ বছরে কক্সবাজার সমুদ্রে গোসল করতে নেমে মৃত্যু হয়েছে ১৯ পর্যটকের, উদ্ধার করা হয়েছে ৩৫৪ জনকে। সারাদেশের বিভিন্ন স্পটে ননা দুর্ঘটনার হিসেব করলে তা আরও বহুগুণ বেড়ে যাবে, তাতে কোনো সন্দেহ নেই।

দেশের প্রচলিত পর্যটন স্পটগুলোর বাইরেও নিত্য নতুন বিভিন্ন স্পট পর্যটকদের আকৃষ্ট করছে। কক্সবাজারের মতো প্রচলিত স্পটে যথেষ্ট পরিমাণ নিরাপত্তা ব্যবস্থার থাকার পরেও উল্লেখযোগ্য সংখ্যক মৃত্যু হচ্ছে, আর অপ্রচলিত বা নতুন স্পটগুলোতে বলতে গেলে প্রয়োজনীয় নিরাপত্তা নেই বা প্রশাসনিক কোনো বিশেষ নজরদারিও নেই।

হাওরে লাইফজ্যাকেট পরে ভ্রমণ, পাহাড়ী এলাকায় প্রশিক্ষিত গাইড আর নদী-লেকের জোয়ারভাটা নয়তো ঝুঁকিপূর্ণ স্থানে সতর্কতা বিজ্ঞপ্তি থাকার মতো নিয়ম-কানুন আর পর্যটকদের সচেতনতা বৃদ্ধিতে প্রচার জরুরি বলে আমরা মনে করি।

দীর্ঘদিন নিয়ন্ত্রিত জীবনযাপনের ফলে মানুষজন নাগরিক জীবনে হাঁপিয়ে উঠেছে, পর্যটন কেন্দ্রগুলো খুলতেই তারা একটু স্বস্তি পেতে ভ্রমণ করতে শুরু করেছে দেশের বিভিন্ন স্থানে। কিন্তু অনেকসময় স্বস্তির সেই ভ্রমণ হয়ে উঠছে বেদনার। বিষয়গুলোর দিকে বিশেষ নজর প্রয়োজন।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কক্সবাজারে পর্যটকসম্পাদকীয়
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ফোনে আড়িপাতা বন্ধে রিটের আদেশ রোববার

পরবর্তী

করোনাভাইরাস: দৈনিক মৃতের সংখ্যা কমেছে

পরবর্তী

করোনাভাইরাস: দৈনিক মৃতের সংখ্যা কমেছে

চ্যানেল আই সেরাকণ্ঠের ঐশীর কণ্ঠে নতুন গান

সর্বশেষ

আন্তর্জাতিক শ্রমমান বাস্তবায়নে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী

জুলাই ২০, ২০২৬

‘আই-স্ক্রিনে’ বিশ্বকাপ সমাপনী ও ‘হাফ টাইম শো’

জুলাই ২০, ২০২৬

চ্যানেল আইয়ে তারকাদের বিশ্বকাপের ফাইনাল ম্যাচ উপভোগ

জুলাই ২০, ২০২৬

বন্যার ক্ষতচিহ্ন ভরা বান্দরবানের ফসলের মাঠ

জুলাই ২০, ২০২৬

স্পেনের উদযাপনে দাঁড়িয়ে থাকলেন ট্রাম্প, টেনে সরাতে পারলেন না ইনফান্তিনো

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT