কক্সবাজার

পর্যটন কেন্দ্র খোলার সিদ্ধান্ত আপাতত বাতিল

নৌবন্দরে কর্মকর্তাদের সঙ্গে পর্যটন কেন্দ্রের কর্মকর্তারা আলোচনা করছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

নৌবন্দরে কর্মকর্তাদের সঙ্গে পর্যটন কেন্দ্রের কর্মকর্তাদের আলোচনা চলমান।. Channel i News – চ্যানেল আই নিউজ

স্বাস্থ্যবিধি মেনে দেশের পর্যটন কেন্দ্রগুলো খোলার প্রাথমিক সিদ্ধান্ত হলেও তা পুনরায় বাতিল করা হয়েছে।  পরিস্থিতি যাচাই করে পরবর্তী কোনো এক সময়ে পুনরায় খুলে দেয়া হবে।

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী এমনটা মন্তব্য করেছেন।

প্রতিমন্ত্রী বলেন, পর্যটন কেন্দ্র খোলার সিদ্ধান্ত নেওয়া হলেও কোভিড-১৯ পরিস্থিতি খারাপ হওয়ায় সেই সিদ্ধান্ত আবারও পিছানো হয়েছে। এখন পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে। শীঘ্রই আবারও পর্যটন কেন্দ্র খুলে দেয়া হবে।

মঙ্গলবার কক্সবাজার বিমানবন্দরের উন্নয়ন কাজ পরিদর্শনকালেএসব কথা বলেন তিনি।

এসময় প্রতিমন্ত্রী আরো বলেন, কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরের সবকিছু প্রায় প্রস্তুত। দ্রুত সময়ের মধ্যে এখানে আন্তর্জাতিক ফ্লাইট চলাচল শুরু হবে।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব মো. মোকাম্মেল হোসেন, বেসমারিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান মুফিদুর রহমান, জেলা প্রশাসক মোঃ মামুনুর রশীদসহ প্রশাসনের উধ্বর্তন কর্মকর্তারা।

 

বিষয়:কক্সবাজার বিমানবন্দর সারাদেশে

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…