বাংলাদেশ

পর্যটন কেন্দ্র খুললেও বন্ধ চিড়িয়াখানা

বন্ধ চিড়িয়াখানার পর্যটন কেন্দ্রের রাইড ও প্রাণীর মডেল. Channel i News - চ্যানেল আই নিউজ

পর্যটন কেন্দ্রের বন্ধ চিড়িয়াখানার রাইড ও প্রাণীর মডেল, যেখানে শিশুদের জন্য বিভিন্ন বিনোদন ব্যবস্থা রয়েছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

দীর্ঘদিন বন্ধ থাকার পর করোনা স্বাস্থ্যবিধি মানার শর্তে বিভিন্ন পর্যটন কেন্দ্র খুলে দেওয়া হয়েছে। তবে প্রথম দিন রাজধানীর কোনো পর্যটন কেন্দ্রে তেমন ভিড় দেখা যায়নি। আর ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি না পাওয়ায় জাতীয় চিড়িয়াখানা এবং বোটানিক্যাল গার্ডেন খোলেনি। এই তথ্য না জেনে এসে অনেক দর্শনার্থী ভোগান্তিতে পড়ছেন।

মহামারির প্রকোপে বাইরে যাওয়া মানা, স্কুলসহ বন্ধ সব কিছু। এর মাঝে স্বাস্থ্যবিধি মেনে পর্যটন কেন্দ্রগুলো খোলার ঘোষণা দিয়েছে সরকার। দীর্ঘদিন পর বাইরে বেরুতে পেড়ে খুশি শিশুরা। তবে প্রথম দিন কোথাও তেমন ভিড় ছিল না।

সরেজমিনে গিয়ে দেখা যায়, জাতীয় চিরিয়াখানা এবং বোটানিক্যাল গার্ডেন না খোলায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা দর্শনার্থীদের ফিরে যেতে হয়েছে।

দর্শনার্থীদের ভোগান্তিতে দুঃখ প্রকাশ করে দ্রুত চিড়িয়াখানা খুলে দেওয়া হবে বলে জানিয়েছেন জাতীয় চিড়িয়াখানার কিউরেটর ডা. আব্দুল লতিফ।

বন্ধ থাকার মাঝেও চিড়িয়াখানায় অনেক নতুন অতিথি এসেছে। রেকর্ড সংখ্যক বাচ্চা দিয়েছে ময়ূর-হরিণসহ বিভিন্ন প্রাণী।

বিস্তারিত দেখুন ভিডিও প্রতিবেদনে:

বিষয়:চিড়িয়াখানা লকডাউন

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…