চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পর্যটন এলাকাতে ঈদের আমেজ

সরওয়ার আজম মানিকসরওয়ার আজম মানিক
১০:৩৫ পূর্বাহ্ণ ০৬, জুলাই ২০১৬
বাংলাদেশ
A A

ঈদের ছুটিকে কেন্দ্র করে পর্যটন নগরী কক্সবাজারে আসেন লাখ লাখ পর্যটক। অন্যবছরের তুলনায় এবার ঈদের ছুটি একটু লম্বা হওয়ায় পর্যটক বাড়বে, আর এতে বেশি লাভের আশা করছেন পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা। 

ঈদুল ফিতর উপলক্ষ্যে পর্যটক আকর্ষণে কক্সবাজারের হোটেল রেস্তোরাগুলোকে সাজানো হচ্ছে আকর্ষণীয় সাজে। দেয়ালের পুরনো আস্তর তুলে লাগানো হচ্ছে প্লাস্টিক পেইন্ট কিংবা ডিসটেমপার। চলছে ধোয়ামোছা ও রঙ লাগানোর প্রতিযোগিতা। 

কক্সবাজার হোটেল মালিক সমিতির সহ-সভাপতি সাখাওয়াত হোসাইন জানান, পুলিশ প্রশাসন, র‌্যাব ও টুরিস্ট পুলিশ মিলে সমন্বিত একটি উদ্যোগ নেওয়া হয়েছে। উদ্যোগগুলো যথাযথভাবে পালন করা হলে আমরা পর্যটকদের যথেষ্ট নিরাপত্তা পাবো বলে আশা করছি।

ব্যবসায়ীরা বলছেন, এবার অগ্রীম বুকিং এর জন্য ব্যাপক সাড়া পড়েছে। বেশি ছুটি থাকায় সেই সংখ্যাটা বেশি। শুধু হোটেল মোটেল ব্যবসায়ী নয়, নতুন নতুন পণ্য উঠিয়েছেন সাগর পাড়ের ব্যবসায়ীরাও। 

পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে উদ্যোগ নেয়ার কথা জানিয়েছে পুলিশ। কক্সবাজারের পুলিশ সুপার শ্যামল কুমার নাথ বলেন, সাদা পোশাকে ও ইউনিফর্মে পুলিশ থাকবে। ট্রাফিক ব্যব্স্থা থাকবে। টুরিস্ট পুলিশও থাকবে। পাশাপাশি র‌্যাব ও বিজিবিকে অনুরোধ করেছি পর্যটকদের নিরাপত্তায় সহযোগিতা জন্য।

কক্সবাজার জেলা সদরের বাইরের রামু, মহেশখালী, হিমছড়ি, ইনানী, দরিয়ানগর, বঙ্গবন্ধু সাফারি পার্কসহ বিভিন্ন পর্যটন স্পটগুলো সাজছে নতুন নতুন সাজে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ঈদ
শেয়ারTweetPin

সর্বশেষ

ইতালির ফুটবল পথে ফেরাতে মালদিনির পছন্দের তালিকায় গার্দিওলা

জুলাই ১৩, ২০২৬

লাল-হলুদ কার্ডের কাহিনীতে জড়িয়ে আন্তোনিও রাতিন, ইংল্যান্ড-আর্জেন্টিনা বৈরিতার শুরু যেখানে

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

চ্যানেল আইয়ের সঙ্গে ঢাবির টেলিভিশন, চলচ্চিত্র ও ফটোগ্রাফি বিভাগের সহযোগিতা চুক্তি

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

সংস্কৃতি ও জনপদের এক অনন্য দলিল ‘চ্যানেল আই অনলাইন’

জুলাই ১৩, ২০২৬

আসমা আল-আসাদ: লন্ডন থেকে সিরিয়ার রক্তাক্ত রাজনীতি ও ক্ষমতার ভরকেন্দ্রে

জুলাই ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT