সামাজিক মাধ্যম ফেসবুকে পর্নোগ্রাফি ছড়ানোর অভিযোগে ডেসপারেটলি সিকিং আনসেন্সরড গ্রুপের তিন অ্যাডমিনকে আটক করেছে কাউন্টার টেরোরিজম ইউনিট।
ফেসবুকে দীর্ঘদিন ধরে পর্নোগ্রাফি ছড়ানো, উস্কানিমূলক ও অশ্লীল বক্তব্য এবং নানাভাবে মেয়েদের হয়রানির অভিযোগে তাদের গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে ডিএমপি’র কাউন্টার টেরোরিজম ইউনিট।
পুলিশ আরো জানিয়েছে, জাস্টিস ফর ওম্যান, বাংলাদেশ এর অভিযোগের পরিপ্রেক্ষিতে বুধবার দুপুরে গ্রুপটির বিরুদ্ধে সাঁড়াশি অভিযান শুরু হয়। পর্নোগ্রাফিক আইনে এখন পর্যন্ত ডিএসইউ’র তিন অ্যাডমিনকে গ্রেফতার করা হয়েছে।









