চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পর্নো-সাইট ব্যবহারকারীদের তালিকা তৈরির খবর নাকচ করলেন তারানা হালিম

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:০৪ পূর্বাহ্ণ ১৩, ডিসেম্বর ২০১৬
তথ্যপ্রযুক্তি
A A
ওয়েজ বোর্ড

বাংলাদেশে পর্নোগ্রাফি সাইট ব্যবহারকারীদের তালিকা তৈরি করছে সরকার- এমন ভিত্তিহীন সংবাদে বিভ্রান্ত না হতে জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম।

তিনি বলেছেন, যে কোনো ব্যক্তিরই তথ্যের গোপনীয়তা রক্ষা করা সরকারের দায়িত্ব। পর্ন সাইটের প্রবেশকারীদের নামের তালিকা করার প্রশ্নই আসে না উল্লেখ করে তারানা হালিম বলেন, ব্যক্তিগত তথ্য সুরক্ষায় সরকার অঙ্গীকারাবদ্ধ।

এ ব্যাপারে সবার ধারণা স্পষ্ট করার উদ্দেশ্যে সামাজিক মাধ্যম ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন প্রতিমন্ত্রী। স্ট্যাটাসে তিনি লিখেছেন, “ভিত্তিহীন সংবা‌দে কান দি‌বেন না। যে কোনো ব্য‌ক্তির ত‌থ্যের গোপনীয়তা রক্ষা করা আমা‌দের দা‌য়িত্ব। কোথাও কো‌নো তা‌লিকা তৈ‌রি করা হ‌চ্ছে না, প্রযু‌ক্তিগতভা‌বে করা সম্ভবও না।”

পর্ন সাইটের প্রবেশকারীদের নামের তালিকা করার কোনো কথা কখনোই বলেননি জানিয়ে তারানা হালিম বলেন, এমন তালিকা করা হবে, এ ধরণের ভিত্তিহীন রটনা পড়ে সত্যাসত্য যাচাই না করেই নিজ নিজ ফেসবুক আইডিতে কিছু ব্যক্তি নেতিবাচক পোস্ট দিতে শুরু করেন।

“আমরা হয়তো কোনো পদে আছি – কিন্তু তারও আগে আমরা মানুষ। আপনাদের সকলের মতো কষ্ট-দুঃখ, মান-অপমানবোধ আমাদেরও আছে। আমরা ভীনগ্রহের বাসিন্দা নই। রক্ত-মাংসের মানবিক বোধসম্পন্ন আবেগময় মানুষ আমরাও। সেটি কি ভাবেন?

মানুষের মত প্রকাশের স্বাধীনতা আছে, আমাদের কাজের ভুল-ত্রুটি ধরিয়ে দেবার অধিকারও আছে।কিন্তু সত্য না জেনে কাউকে অপমান করার অধিকার যেমন আমার নেই, তেমনি আপনারও নেই,” বলেন প্রতিমন্ত্রী।

Reneta

তারানা হালিম জানান, দেশের ভেতরের পর্ন সাইট বন্ধের উদ্দেশ্যে কমিটি করা হয়েছে। তারা কোনো ব্যক্তির নয়, দেশের ভেতরের পর্ন সাইটগুলোর তালিকা দেবে। সেই সাইটগুলো বন্ধ করতে ISP ও IIG’রা পদক্ষেপ নেবে।

সেই কমিটির প্রতিবেদন এখনো হা‌তে আসেনি বলে জানান তারানা। তাই ভি‌ত্তিহীন সংবা‌দের উপর নির্ভর ক‌রে পোস্ট না দিতে সবাইকে তিনি অ‌নু‌রোধ করেছেন।

গণমাধ্যমে প্রকাশিত খবরের সূত্র ধরে প্রতিমন্ত্রী বলেন, দেশের জনগোষ্ঠীর একটা অংশ পর্ন-আসক্তির কারণে নানা অপরাধে জড়িয়ে পড়ছে। বাইরে থেকে জেনারেটেড বা ইউটিউবে এসব কন্টেন্ট পুরোপুরি ব্লক করা যায় না। যদি সত্তর ভাগও করা যায়, মানুষ উপকৃত হবে।

“কা‌রো ব্য‌ক্তিগত ত‌থ্যের গোপনীয়তা আইনত লঙ্ঘন করা যায় না- করার প্রশ্নই উ‌ঠে না। তাই ভি‌ত্তিহীন সংবা‌দে বিভ্রান্ত হ‌বেন না,” সবাইকে এভাবে আশ্বস্ত করেছেন প্রতিমন্ত্রী তারানা হালিম।

সবশেষে তাকে নিয়ে বিদ্রুপকারীদের কাছে তিনি জানতে চান তারা পর্ন সাইটগুলোর নিয়ন্ত্রণ চান কিনা। এরপর ক্ষোভ প্রকাশ করে সবার উদ্দেশ্যে বলেন, “ফেসবুক একটি জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম – এখানে প্রত্যেকেই নিজে নিজ রাজ্যের রাজা। কিন্তু রাজা হলেই জুলুম করা যায় না। কলম থাকলেই সাংবাদিক হওয়া যায় না। দু’একদিন মিছিলে গেলেই রাজনীতিবিদ হওয়া যায় না। জন্ম নিলেই মানুষ হওয়া যায় না।

আসুন, আমরা মানুষ হই। কাউকে ছোট করে কিছু লেখার আগে শতবার ভাবি। কারণ, মানুষ হওয়াই সবচেয়ে কঠিন কাজ। চলুন, এ কাজটি করি সবার আগে।”

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: তারানা হালিম
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ভারত-মার্কিন বাণিজ্য চুক্তির প্রতিবাদে পাঞ্জাবে কৃষকদের র‍্যালি

জুলাই ১৪, ২০২৬

রাজধানীর ড্রেনে কী নেই? লেপ-তোশক-বালিশও উদ্ধার

জুলাই ১৪, ২০২৬

ইংল্যান্ড দলে ‘পূর্ণ ঐক্য’ রয়েছে, বলছেন কেন

জুলাই ১৪, ২০২৬

‘সদস্যপদ’ টিকিয়ে রাখতে কমনওয়েলথ গেমসে যাচ্ছে বাংলাদেশ

জুলাই ১৪, ২০২৬
ছবি: সংগৃহীত

জাতীয় বিশ্ববিদ্যালয়ের দুই পরীক্ষার তারিখ পরিবর্তন

জুলাই ১৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT