চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পরের মাঠে বার্সার একটা ভালো জয়

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:২৩ পূর্বাহ্ন ০৬, জুলাই ২০২০
ফুটবল, স্পোর্টস
A A

অবস্থা এলোমেলো ঘরের-পরের দু-মাঠেই। তবে প্রতিপক্ষের মাঠে যেয়ে গোল করতে না পারা, পয়েন্ট হারানো চলতি মৌসুমে বেশ ভুগিয়েছে মেসি-সুয়ারেজদের। ভিয়ারিয়ালের মাঠে দাপুটে জয় তাই বার্সেলোনার জন্য বেশ স্বস্তিরই।

শিরোপা লড়াইয়ে রিয়াল মাদ্রিদের থেকে অনেকটা পিছিয়ে পড়া বার্সেলোনা রোববার রাতে ভিয়ারিয়ালকে ৪-১ গোলে হারিয়ে ফিরেছে।

এই জয়ে ৩৪ ম্যাচে বার্সার পয়েন্ট ৭৩, টেবিলে অবস্থান দুইয়ে। অ্যাথলেটিক বিলবাওকে শেষ ম্যাচে হারানো রিয়াল সমান ম্যাচে ৭৭ পয়েন্টে শীর্ষে।

স্বাগতিকদের ডিফেন্ডার পাউ তোরেস নিজেদের জালে বল জড়িয়ে দিলে তৃতীয় মিনিটেই লিড পায় বার্সা। জর্ডি আলবা জালমুখে বল ঠেলে দিলে তোরেস সেটি ঠেকাতে পারেননি। ম্যাচের ১৪ মিনিটে জেরার্ড মোরেনো সমতা ফেরালে অবশ্য খেলা জমে ওঠে।

ভিয়ারিয়ালের দৌড় ওই পর্যন্তই। পরের খেলা শুধু বার্সার। ২০ মিনিটে আবারও এগিয়ে যায় অতিথিরা। মেসির বাড়ানো বলে গোল করে বসেন সুয়ারেজ।

প্রথমার্ধের যোগ করা সময়ে মেসির বাড়ানো বলেই ৩-১ করে বিরতিতে যান অ্যান্টনিও গ্রিজম্যান।

Reneta

মধ্যবিরতির পর ফিরে দারুণ খেলা জারি রাখে বার্সা। ৬৯ মিনিটে মেসি গোল করেছিলেন। ভিএআরের সাহায্যে অফসাইড ঘোষণা করে সেটি বাতিল করে দেন রেফারি।

ম্যাচের ৮৮ মিনিটে আলবার ঠেলে দেয়া বলে বদলি নামা তরুণ আনসু ফাতি দলের চতুর্থ গোলটি করেন।

খেলার একেবারে শেষদিকে, যোগ করা সময়ে মেসির বাঁকানো ফ্রি-কিক ক্রসবারে প্রতিহত হয়। দারুণ খেলা অধিনায়ক গোল করিয়েছেন দুটি, শুধু নিজের একটি গোল তুলে নিতে পারেননি। সেটি ছাপিয়ে দলের জয় হয়ে দাঁড়ায় স্বস্তির।

Jui  Banner Campaign
ট্যাগ: গ্রিজম্যানফাতিবার্সামেসিরিয়াললা লিগালিড স্পোর্টসসুয়ারেজ
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

বিপুল ভোটে এনসিপির প্রথম জয় এনে দিলেন হাসনাত আবদুল্লাহ

ফেব্রুয়ারি ১২, ২০২৬

ঝিনাইদহ-১ আসনে ধানের শীষের আসাদুজ্জামানের জয়

ফেব্রুয়ারি ১২, ২০২৬

ফলাফল প্রকাশ না হওয়া পর্যন্ত কর্মী-সমর্থকদের কেন্দ্রে থাকার আহ্বান বিএনপি-জামায়াতের

ফেব্রুয়ারি ১২, ২০২৬

সিসিটিভিতে ধরা পড়লো ব্যালট পেপারে সিল মেরে বাক্সে ভরার দৃশ্য

ফেব্রুয়ারি ১২, ২০২৬

অভিষেক বিশ্বকাপে ১০ উইকেটের রেকর্ডে প্রথম জয় পেলো ইতালি

ফেব্রুয়ারি ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT