চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পরীক্ষা-নিরীক্ষা চায় না বাংলাদেশ, চায় জয়

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:০১ অপরাহ্ণ ২৫, এপ্রিল ২০১৯
ফুটবল, স্পোর্টস
A A

সেমিফাইনাল নিশ্চিত হয়ে গেছে আগেই। চাইলে কিরগিজস্তানের বিপক্ষে সাইডবেঞ্চারদেরও পরীক্ষা করে দেখতে পারেন গোলাম রব্বানী ছোটন। কিন্তু সেই ঝুঁকি নিতে চান না বাংলাদেশ কোচ, চান সরাসরি জয় দিয়ে গ্রুপসেরা হতে।

বঙ্গমাতা অনূর্ধ্ব-১৯ আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টে শুক্রবার গ্রুপ ‘বি’ থেকে সেরা হওয়ার লড়াইয়ে নামবে বাংলাদেশ-কিরগিজস্তান। এই গ্রুপের আরেক দল আরব আমিরাত দুই ম্যাচে হেরে বিদায় নিয়েছে টুর্নামেন্ট থেকে।

গ্রুপপর্বে সেরা হলে ‘এ’ গ্রুপের দ্বিতীয় সেরা দলটিকে প্রতিপক্ষ হিসেবে পাবে বাংলাদেশ কিংবা কিরগিজস্তান। তাই গ্রুপসেরা হওয়াটা জরুরী। সেই বিবেচনায় জয়কেই জরুরী বলে মানছেন কোচ ছোটন।

Banglabid

‘আমরা যেহেতু সেমিফাইনালে উঠেই গেছি, আমরা ভালো খেলার চেষ্টা করবো। গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার চেষ্টা করবো। তাই আমরা পরীক্ষা-নিরীক্ষায় যেতে চাচ্ছি না। আমরা জয় চাই।’

অতীতে এএফসি কাপে কিরগিজস্তানের বিপক্ষে ১০-০ গোলে জয়ের সুখস্মৃতি থাকলেও সেটা মাথায় আনতে চাইছেন না ছোটন। তার চোখে এই কিরগিজস্তান পরিবর্তিত, শক্তিশালী এক দল!

আরব-আমিরাতের বিপক্ষে ৩৩ শট নিয়ে কেবল ২ গোল করে সমর্থকদের হতাশ করেছে স্বাগতিক মেয়েরা। কিরগিজস্তানের বিপক্ষে সেই ভুল-ত্রুটি আর দেখতে চাইছেন না লাল-সবুজ কোচ।

Reneta

‘আমাদের ফিনিশিংয়ে তাড়াহুড়ো ছিল, বোঝাপড়ায় ভুল ছিল। তিনদিন বিশ্রাম পেয়েছি। এসব নিয়ে আলোচনা করেছি। হাতে-কলমে ও ব্যবহারিকভাবে অনুশীলন হয়েছে। আশাকরি আগামী ম্যাচটা ভালো হবে।’

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin
পূর্ববর্তী

বন্ধ হচ্ছে ২০ লাখ সিম

পরবর্তী

রমজানে নিত্যপণ্যের দাম অস্বাভাবিক হবে না: কৃষিমন্ত্রী

পরবর্তী

রমজানে নিত্যপণ্যের দাম অস্বাভাবিক হবে না: কৃষিমন্ত্রী

কৃষি পণ্য রপ্তানির বিষয়ে সংসদে আলোচনা

সর্বশেষ

স্পেনের বিশ্বকাপজয়ী অধিনায়ককে আনল বার্সা, কয় বছরের চুক্তি-বেতন কত?

আগস্ট ১৮, ২০২৬

ঐতিহাসিক জয়ের পর সিরিজ জিততে ম্যাকাইতে পৌঁছেছে বাংলাদেশ

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

কেন কিছু স্মৃতি ফিরে আসে?

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

চট্টগ্রামে নৌবাহিনী-ফায়ার সার্ভিসের যৌথ রাসায়নিক দুর্যোগ মোকাবিলা মহড়া

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

বাঁকুড়ায় সিজেপি সমর্থকের বাবাকে পিটিয়ে হত্যার অভিযোগ

আগস্ট ১৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT