বিনোদন

পরীক্ষা দিতে বের হয়ে ভক্তদের ক্যামেরায় বন্দী সাই পল্লবী, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল

ভক্তদের সঙ্গে সাই পল্লবী, পরীক্ষার জন্য বের হয়ে ক্যামেরায় ধরা. Channel i News - চ্যানেল আই নিউজ

সাই পল্লবী পরীক্ষার জন্য বের হয়ে ভক্তদের সঙ্গে ছবি তুলেছেন, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।. Channel i News – চ্যানেল আই নিউজ

ভারতের দক্ষিণী চলচ্চিত্র অঙ্গনের জনপ্রিয় মুখ সাই পল্লবী। সম্প্রতি পরীক্ষা দেয়ার জন্য বাড়ি থেকে বের হয়ে ভক্তদের খপ্পরে পড়েছিলেন তিনি। অনেকেই ছবি তুলেছেন তার সাথে। সেসব ছবি এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।

বাড়ি থেকে বের হওয়ার সময় মাস্কে মুখ ঢেকে রেখেছিলেন সাই পল্লবী। ওড়না দিয়ে নিজেকে আড়াল করার চেষ্টাও করেছিলেন। কিন্তু প্রিয় তারকাকে চিনতে ভুল করেননি ভক্তরা। সেলফি তোলার অনুরোধে তাকে ঘিরে ধরেন ভক্তরা।

ভক্তদের সঙ্গে সাই পল্লবীর পরীক্ষার সময়ের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

ভক্তদের শেয়ার করা ছবিগুলোকে সাই পল্লবীকে বেশ হাসিখুশি দেখা গিয়েছে। কোনো বিরক্তির ছাপ ছিল না চেহারায়। তিনি অবশ্য ভক্তদের সঙ্গে সবসময়েই বিনয়ী।

সাই পল্লবী পরীক্ষার জন্য বের হয়ে ভক্তদের ক্যামেরায় ধরা পড়েছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

সাই পল্লবীর হাতে এখন দুটি সিনেমা আছে। শেখর কামুলার ‘লাভ স্টোরি’তে তাকে দেখা যাবে নাগা চৈতন্যের বিপরীতে। আর ভেনু উদুগুলার ‘ভিরাটা পারভাম’ ছবিতে দেখা যাবে রানা ডাগ্গুবতীর বিপরীতে। করোনা পরিস্থিতি স্বাভাবিক হলে ছবি দুটির শুটিং শুরু হবে। পিঙ্ক ভিলা

বিষয়:নাগা চৈতন্যভিরাটা পারভামরানা ডাগ্গুবতীলাভ স্টোরিসাই পল্লবী
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…