চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পরীকে নিয়ে শুরু চয়নিকার ‘বিশ্বসুন্দরী’ অভিযান

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:২৬ অপরাহ্ন ১৯, জুন ২০১৯
বিনোদন
A A

চলচ্চিত্র নির্মাণতো অভিযানের মতোই। আর প্রথমবারের মতো সেই অভিযান শুরু করলেন চার শতাধিক খণ্ড নাটক ও ১৮ টি ধারাবাহিক নাটকের পরিচালক চয়নিকা চৌধুরী। 

প্রথম ছবি ‘বিশ্বসুন্দরী’, যার শুটিং শুরো হলো মঙ্গলবার থেকে। দীর্ঘদিন ধরে এ ছবির গল্প, শুটিং পরিকল্পনা নিয়ে কাজ করছিলেন এ নির্মাতা। তিনি জানালেন, মঙ্গলবার (১৮ জুন) ফরিদপুরে প্রথম পর্যায়ের চিত্রধারণের কাজ শুরু হয়েছে।

চয়নিকা চৌধুরী বলেন, শুটিং পূর্ববর্তী কাজে সন্তুষ্ট না হয়ে আমরা কেউই এই স্বপ্নের প্রকল্পের কাজ শুরু করতে চাইনি। আমি আশাবাদী সবাই মিলে দর্শকদের মন ছুঁয়ে যাবার মত একটি চলচ্চিত্র উপহার দিতে পারবো।

পরিচালক জানান, প্রথম পর্যায়ের শুটিংয়ে অংশ নিচ্ছেন চিত্রনায়িকা পরীমনি, ফজলুর রহমান বাবু ও মনিরা মিঠুসহ আরো অনেকে। পরবর্তী লটে যোগ দেবেন সুবর্ণা মুস্তাফা, সিয়াম আহমেদ, আনন্দ খালেদসহ অন্যরা।

শিল্পী তালিকায় রয়েছে আরো বেশ কিছু চমক। মঙ্গলবার ক্যামেরা ওপেন করার আগে ক্ল্যাপস্টিক দিয়ে আনুষ্ঠানিকভাবে এ ছবির মহরত অনুষ্ঠিত হয়। আবেগাপ্লুত নবাগত চলচ্চিত্র পরিচালক চয়নিকা চৌধুরী বলেন, ১৮ আগস্ট ২০০১ সালে নাট্যপরিচালক হিসেবে দর্শক প্রথম আমাকে চিনেছিলেন। ১৮ বছর পর ১৮ তারিখেই চলচ্চিত্রের ক্যামেরার সামনে দাঁড়ালাম।

Reneta

১৮ আগস্ট ২০০১, সেই দিনটিও ছিল মঙ্গলবার। এবারও মঙ্গলবারই আমার প্রথম চলচ্চিত্রের শুটিং শুরু হলো। পুরো বিষয়টিই কাকতালীয়। প্রকৃতিই হয়তো এমনটি চেয়েছিল। আশা করছি ‘বিশ্বসুন্দরী’ চলচ্চিত্রের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত সবার সহযোগিতায় দর্শকদের মনে রাখার মত একটি চলচ্চিত্র উপহার দিতে পারবো।

সান মিউজিক অ্যান্ড মোশন পিকচার্স লিমিটেড প্রযোজিত ‘বিশ্বসুন্দরী’ চলচ্চিত্রের কাহিনী, চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন রুম্মান রশীদ খান। এ ছবির মাধ্যমে প্রায় আড়াই বছর পর চলচ্চিত্রের ক্যামেরার সামনে দাঁড়ালেন চিত্রনায়িকা পরীমনি।

তিনি বলেন, ‘স্বপ্নজাল’-এ অভিনয় করার পর থেকেই সিদ্ধান্ত নিয়েছিলাম ভালো মানের চলচ্চিত্র, মন ছুঁয়ে যাবার মত চিত্রনাট্য ও চরিত্র না পেলে আর কখনোই চলচ্চিত্রে কাজ করবো না। ‘বিশ্বসুন্দরী’ চলচ্চিত্রের ‘শোভা’ চরিত্রটি শুধু আমি নই, যে কোনো অভিনেত্রীর জন্যই বিশেষ কিছু। আশা করি দর্শক আমার থেকে নতুন কিছু পেতে যাচ্ছে।

Jui  Banner Campaign
ট্যাগ: আনন্দ খালেদচয়নিকা চৌধুরীপরীমনিবিশ্বসুন্দরীলিড বিনোদনসিয়াম আহমেদসুবর্ণা মুস্তাফা
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ভোটের দিন চলবে মেট্রোরেল, বাড়বে ট্রেনের সংখ্যা

ফেব্রুয়ারি ১১, ২০২৬

নির্বাচনে অরাজকতা ঠেকাতে মাঠে প্রস্তুত র‍্যাব

ফেব্রুয়ারি ১১, ২০২৬

পল্লবীতে জামায়াতের ২ পোলিং অফিসারের কারাদণ্ড

ফেব্রুয়ারি ১১, ২০২৬

সৈয়দপুর বিমানবন্দর ইস্যু ‘বিচ্ছিন্ন’ নয়: বিএনপি

ফেব্রুয়ারি ১১, ২০২৬

ঐতিহাসিক নির্বাচনে জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী তারেক রহমান

ফেব্রুয়ারি ১১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT