বাংলাদেশ

পরিস্থিতি বুঝে পর্যায়ক্রমে শিক্ষা প্রতিষ্ঠান খোলা হবে: প্রধানমন্ত্রী

-4 Channel i News - চ্যানেল আই নিউজ

প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুর্ভিক্ষ মোকাবেলায় চাষাবাদে মনোযোগী হওয়ার আহ্বান জানাচ্ছেন, তিনি একটি অনুষ্ঠানে বক্তৃতা দিচ্ছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন: শিক্ষার্থীরা জাতির ভবিষ্যৎ। তারা আক্রান্ত হোক সেটা চাই না। তাই আপাতত শিক্ষা প্রতিষ্ঠান খোলা হচ্ছে না। পরিস্থিতি বুঝে, করোনাভাইরাস থেকে উত্তরণ ঘটলে পর্যায়ক্রমে শিক্ষা প্রতিষ্ঠান খোলা হবে।

রোববার সকালে চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রধানমন্ত্রীর কাছে হস্তান্তর করেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। এসময় গণভবন থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে একথা বলেন প্রধানমন্ত্রী।

তিনি বলেন: করোনার প্রাদুর্ভাব রোধে বিশ্বে সবচেয়ে বড় প্রণোদনা দিয়েছে বাংলাদেশ। শুধু নিজের ভালো থাকা না, দেশের ও দেশের মানুষকে ভালো রাখতে চাই, যেটা আমার কর্তব্য।

শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন: শুধু নিজের না, মানুষের কথা চিন্তা করো। আমাদের শিক্ষার্থীরা অনেক মেধাবী। তারা সুযোগ পেলে অনেক কিছু করতে পারবে। তাদের সুযোগ করে দিতে চাই, তাদের পাশে দাঁড়াতে চাই। আজকের শিক্ষার্থীরা আমাদের দেশের ভবিষ্যৎ। আমরা আমাদের ভবিষ্যৎ সুরক্ষিত করতে চাই, তাই এখনই শিক্ষাপ্রতিষ্ঠান খুলবো না। এই সময়টা কাজে লাগাও। আত্মবিশ্বাস রাখো।

বিষয়:এসএসসি প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফলপ্রকাশ শিক্ষা শিক্ষাপ্রতিষ্ঠান

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…