চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পরিসংখ্যানে বার্সায় মেসির যত কীর্তি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:০৭ অপরাহ্ণ ২৭, আগস্ট ২০২০
ফুটবল, স্পোর্টস
A A

লিওনেল মেসি-বার্সেলোনা। এতদিন একে অন্যের পরিপূরক হয়ে থাকলেও সব সম্পর্ক যেন শেষের পথে। মঙ্গলবার প্রিয় ক্লাবকে ছেড়ে যাওয়ার কথা আনুষ্ঠানিকভাবে জানিয়েছেন আর্জেন্টাইন মহাতারকা।

যদি পরিণতি বিচ্ছেদেই গড়ায় শেষঅবধি, তাতে ইতি ঘটবে ২০ বছরের এক মহাকাব্যিক পথচলার।

বার্সা মূল দলের হয়ে ১৬ মৌসুমে মেসির যত অর্জন সেসব দেখে নেয়া যাক এক নজরে-

৬
বার্সেলোনার হয়ে রেকর্ড ৬বার ব্যালন ডি’অর জিতেছেন মেসি। চিরপ্রতিদ্বন্দ্বী ক্রিস্টিয়ানো রোনালদো জিতেছেন পাঁচবার। বার্সার হয়ে মেসির গোল্ডেন সু’র সংখ্যাও ঠিক ৬।

৭
লা লিগার সর্বোচ্চ গোলস্কোরারের পুরস্কার এতবার জিতেছেন মেসি। কোন ফুটবলারই এতবার পুরস্কারটি ঘরে তুলতে পারেননি।

১৯/৩০
মেসিই একমাত্র ফুটবলার, যিনি পেশাদার লিগে সবগুলো দলের বিপক্ষে টানা গোল করেছেন। ২০১১-১২ মৌসুমে টানা ১৯ ম্যাচে ৩০ গোল করার কীর্তি কেবল আর্জেন্টাইন সুপারস্টারের।

Reneta

২১
এক মৌসুমে সবচেয়ে বেশি গোল করানোর রেকর্ডও মেসিরই। ২০১৯-২০ মৌসুমে সতীর্থদের দিয়ে ২১ গোল করিয়েছেন বার্সা অধিনায়ক।

২৬
চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের বিপক্ষে এল ক্ল্যাসিকোতে মেসির চেয়ে বেশি গোল করতে পারেননি আর কেউ। ২৬ গোল নিয়ে তিনি শীর্ষে। ১৮ গোল নিয়ে দুইয়ে রিয়ালের দুই কিংবদন্তি আলফ্রেড ডি স্টেফানো ও রোনালদো।

৩৪
১৬ মৌসুমে বার্সার হয়ে মেসির মোট শিরোপা। যার মধ্যে আছে ৪টি চ্যাম্পিয়ন্স লিগ ও ১০টি লা লিগা। মেসির মাহাত্ম্য বোঝাতে এ শিরোপা সংখ্যাই যথেষ্ট নয়। তার অভিষেকের আগের ১৬ মৌসুমে বার্সার শিরোপা ছিল ১৮টি, আর মেসি পরবর্তী ১৬ বছরে হয়ে গেছে দ্বিগুণ!

৩৬
লা লিগায় মেসির হ্যাটট্রিক। তার চেয়ে বেশি হ্যাটট্রিক আর কারো নেই। চ্যাম্পিয়ন্স লিগে চিরপ্রতিদ্বন্দ্বী রোনালদোর সঙ্গে সমান ৮টি করে হ্যাটট্রিক তার।

৪০/১০
মেসিই একমাত্র ফুটবলার, যিনি টানা ১০ মৌসুমে ৪০ কিংবা তারচেয়ে বেশি গোল করেছেন।

৫০
২০১১-১২ মৌসুমে লা লিগায় করেছেন রেকর্ড ৫০ গোল।

৭৩
সেই মৌসুমেই বার্সার হয়ে মেসির সর্বমোট গোল ছিল ৭৩টি। ইউরোপ সেরা ৫ লিগের এক মৌসুমে তার এই গোলের ধারেকাছেও নেই কেউ।

৯১
৭৩ গোল নিয়ে যদি কারও ভাবনা শুরু হয়ে যায় তাহলে সেটাই শেষ নয়। ২০১২ সালে ক্লাব ও জাতীয় দলের হয়ে মেসির গোল ছিল ৯১টি। ফুটবলের আনুষ্ঠানিক যত প্রতিযোগিতা আছে তাদের মধ্যে এক বর্ষপঞ্জিতে এত গোলের রেকর্ড আর কোনো ফুটবলারের নেই।

৩৬১/৫১৩
বার্সার হয়ে লিগে মেসি ম্যাচ জিতেছেন ৩৬১টি, আর সবমিলিয়ে জয় ৫১৩টি।

৪৪৪
লা লিগায় মেসির গোল। ম্যাচ প্রতি ০.৯২টি গোল। দুইয়ে আছেন যিনি সেই রোনালদোর গোল ৩১১টি।

৬৩৪
বার্সেলোনার হয়ে মেসির সর্বমোট গোল। দুইয়ে থাকা সিজারে রদ্রিগেজের চেয়ে প্রায় তিনগুণ! ১৯৪২ থেকে ১৯৫৫ সালে বার্সেলোনার হয়ে ২৩২টি গোল করেছিলেন রদ্রিগেজ। ১৯৮ গোল নিয়ে তিনে লুইস সুয়ারেজ আর ১৯৪ গোল লাসলো কুবালার।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ন্যু-ক্যাম্পবার্সামেসিলা লিগালিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

এমবাপে-ডেম্বেলের গোলে মরক্কোকে বিদায় করে সেমিতে ফ্রান্স

জুলাই ১০, ২০২৬

এমবাপের পেনাল্টি ঠেকিয়ে দিলেন বুনো, প্রথমার্ধে ফ্রান্সকে রুখে দিল মরক্কো

জুলাই ১০, ২০২৬
কক্সবাজারে থৈ থৈ করছে বন্যার পানি।ছবি: প্রতিনিধি।

চকরিয়া ও মাতামুহুরীতে বন্যার পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

জুলাই ৯, ২০২৬

সাড়ে ৩ কোটি টাকার লটারি জিতলেন বাংলাদেশি প্রবাসী আতিক হাসান

জুলাই ৯, ২০২৬

জিম্বাবুয়েতে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ হেরে গেল বাংলাদেশ

জুলাই ৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT