বিনোদন

পরিবেশ রক্ষায় ডিক্যাপ্রিওর ২ কোটি ডলার অনুদান

লিওনার্দো ডি-ক্যাপ্রিও

লিওনার্দো ডি-ক্যাপ্রিও

দীর্ঘদিন থেকেই পরিবেশ আর জলবায়ু নিয়ে কাজ করছেন হলিউড অভিনেতা লিওনার্দো ডিক্যাপ্রিও। সবুজ পৃথিবীর আহ্বান নিয়ে ছুটে বেড়িয়েছেন বিশ্বের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে। তারই ধারাবাহিকতায় এবার পরিবেশ সংরক্ষণের জন্য ২ কোটি ডলার অনুদানের ঘোষণা দিয়েছে তার ফাউন্ডেশন।

এই অর্থ বিশ্বব্যাপী পরিবেশ নিয়ে কাজ করা প্রায় ১০০টির বেশি সংগঠনের মাঝে দেয়া হবে বলেও জানা গেছে।

তবে কয়েকটি নির্দিষ্ট খাতে খরচ করা হবে এ অর্থ। সেগুলো হল- জীব বৈচিত্র‍্য সংরক্ষণ, জলবায়ু পরিবর্তন মোকাবেলা আর আদিবাসী জাতিগোষ্ঠীর অধিকার রক্ষার মতো কাজে। এর আগে মঙ্গলবার ইয়েল ক্লাইমেট কনফারেন্সে বক্তৃতায় ডিক্যাপ্রিও সবাইকে পরিবেশ সংরক্ষণে এগিয়ে আসার আহ্বান জানান।

ওই বক্তৃতায় তিনি বলেন, ‘এই পৃথিবী আমাদের ভবিষ্যৎ। একে আমাদের বাঁচাতেই হবে’।

পরিবেশ ধবংস না করে সবাইকে বিকল্প এনার্জি খোঁজার আহ্বানও জানান তিনি। টাইমস অব ইন্ডিয়া।

বিষয়:পরিবেশ লিওনার্দো ডি ক্যাপ্রিও

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…