চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পরিবেশ দিবসের আলোচনায় সরকার হটানোর আহ্বান

সাইফুল্লাহ সাদেক সাইফুল্লাহ সাদেক
১:২৯ অপরাহ্ণ ০৫, জুন ২০১৭
রাজনীতি
A A

রাষ্ট্রে কথা বলার পরিবেশ, রাষ্ট্র ব্যবস্থার পরিবেশ, রাজনৈতিক পরিবেশ থেকে শুরু করে সবধরণের পরিবেশ আজ বৈরি মন্তব্য করে বিএনপির নেতারা বলছেন, অত্যন্ত সুপরিকল্পিতভাবে দেশের পরিবেশ ধ্বংস করছে সরকার। এই সরকার পরিবেশের জন্য বাধা।পরিবেশ রক্ষায় এই অনৈতিক সরকারকে হটানো ছাড়া কোন বিকল্প নেই।

সোমবার দুপুরে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বিএনপি আয়োজিত “বিশ্ব পরিবেশ দিবস ও বাংলাদেশে পরিবেশ ভাবনা” বিষয়ক সেমিনারে বক্তারা এসব কথা বলেছেন।

বিএনপি’র ভাইস চেয়ারম্যান আব্দুলাহ আল নোমান এর সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথির বক্তব্য রাখেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সেমিনারে প্রবন্ধ উপস্থাপন করেন সিনিয়র সাংবাদিক ও কলামিস্ট মাহফুজ উল্লাহ।

Banglabid

মির্জা ফখরুল বলেন, পরিবেশের জন্য হুমকি এই সরকার আমাদের বাঁচার অধিকার নষ্ট করছে, কথা বলার অধিকার হরণ করেছে, গণতন্ত্র ও রাজনৈতিক পরিবেশ ধ্বংস করে দিয়েছে। এই সরকার সুপরিকল্পিতভাবে একের পর এক পরিবেশ বিরোধী প্রকল্প হাতে নিয়ে দেশের সব ধরণের পরিবেশ ধ্বংস করে দিচ্ছে। এই সরকার পরিবেশের জন্য হুমকি।

তিনি আরও বলেন, পরিবেশ রক্ষায় আমাদের ঐক্যবদ্ধ হয়ে প্রতিরোধ গড়ে তুলতে হবে। আন্দোলনের মধ্যদিয়ে বাংলাদেশসহ গোটা বিশ্বের পরিবেশ রক্ষায় এগিয়ে আসতে হবে। পরিবেশবিরোধী সরকারকে হটিয়ে দেশকে রক্ষা করতে হবে।

সেমিনারে অালোচনায় অংশ নেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষের ডীন অধ্যাপক ড. মো: আবুল বাশার, দৈনিক দিনকালের ভারপ্রাপ্ত সম্পাদক ড. রেজোয়ান সিদ্দিকী প্রমুখ।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বিএনপিমির্জা ফখরুল
শেয়ারTweetPin
পূর্ববর্তী

‘চিল্লাপাল্লা’ শুনে মনে হয় যেন ঢাকা দখল করে নিয়েছে ইসলামাবাদ

পরবর্তী

লন্ডনে হামলাকারীদের পরিচয় জেনেছে পুলিশ

পরবর্তী
লন্ডন হামলা

লন্ডনে হামলাকারীদের পরিচয় জেনেছে পুলিশ

ঐশী যেসব বিবেচনায় মৃত্যুদণ্ড থেকে রেহাই পেল

সর্বশেষ

ছবি: সংগৃহীত

লাইসেন্সবিহীন অটোরিকশা বন্ধের সিদ্ধান্ত, গাছের গুঁড়ি ফেলে চালকদের অবরোধ

আগস্ট ২৩, ২০২৬

‘নৌবাহিনী ও বিমান বাহিনী নির্বাচনী পর্ষদ-২০২৬’-এর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী

আগস্ট ২৩, ২০২৬

”যুদ্ধের কারণে জ্বালানি ও এলএনজি সংকট”

আগস্ট ২৩, ২০২৬
ছবি: রংপুর জিলা স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তী, তার স্ত্রী ও ছেলে–মেয়ে (সংগৃহীত)।

একটি গামছা, চারটি মরদেহ: রংপুরে ৪ হত্যার রহস্যে যা বলছে পুলিশ

আগস্ট ২৩, ২০২৬
ছবি: স্থানীয় সরকার,  পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খান (সংগৃহীত)।

যথাসময়ে হবে স্থানীয় সরকার নির্বাচন: স্থানীয় সরকারমন্ত্রী

আগস্ট ২৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT