চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পরিবেশে ‘দানব’

জুনাইদ আল হাবিবজুনাইদ আল হাবিব
৬:০৪ অপরাহ্ণ ০৫, মার্চ ২০২১
মতামত
A A

বুড়িগঙ্গার জল গুমোট কালো। দুর্গন্ধে নাক-মুখ বন্ধ। তেমনভাবে শ্বাস নেয়াটাও যেন দায় হয়ে উঠেছে। অক্সিজেন নেই বুড়িগঙ্গার জলে। বিষাক্ত বুড়িগঙ্গা। এ যেন অস্তিত্ব সংকটে ধুঁকছে ঢাকার প্রাণ। কতটা বিষাক্ত এবং মারাত্মক দূষণে বাঁচা মরার লড়াইয়ে মুমূর্ষু এ নদী, কাছ থেকে চোখ না ফেরালে হয়তো বোঝা দায় হয়ে উঠবে।

যাত্রীবাহী লঞ্চ চলছে ঢাকার পথে। মেঘনার মোহনায় তখনও, বুড়িগঙ্গা অনেক দূর। কিন্তু, কালো জলরাশি জানান দিচ্ছে মেঘনাই যেন বুড়িগঙ্গা! বুড়িগঙ্গার চারপাশে গড়ে ওঠা অসংখ্য শিল্পকারখানাকে বুড়িগঙ্গার পরিবেশ বিনষ্টের প্রধান কারণও বলা যেতে পারে৷ সুস্থ কোন মানুষের পক্ষে বুড়িগঙ্গার তীরে কিংবা বুড়িগঙ্গার জল ছুঁয়ে নিঃশ্বাস নেয়াটা বড় অসম্ভবের। যদি একজন সুস্থ মানুষের জন্য এটি কঠিন একটি বিষয় হয়, তবে যে মানুষটি ফুসফুস জনিত রোগে ভুগছেন, তার অবস্থাটা কী হবে, একটু ভাবতে পারেন!

কথাগুলো যখন লিখছি, আমি তখন লঞ্চে করে ঢাকার পথে। সবচেয়ে আরাম যাতায়াতের জন্য লঞ্চ দারুণ একটি মাধ্যম। অথচ, লঞ্চে গন্তব্যে ফেরাটা যেন অসুস্থকর একটি ব্যাপার হয়ে দাঁড়িয়েছে।

পরিবেশ দূষণে বুড়িগঙ্গা এক ভয়াল চিত্র বটে৷ তবে শুধু বুড়িগঙ্গাই নয়, পরিবেশ বিনষ্টের আরেক মারাত্মক চিত্র চোখে পড়ে রাজধানী ঢাকা থেকে সাভারের পথে রাস্তার দু’ধারে। চোখজুড়ে কেবলই ইটভাটা। দু’পাশের পরিবেশে তাকালে ধূসর মরুভূমি। চোখ ধরে রাখার উপায় নেই। যেন চোখ নষ্ট হয়ে যাবার উপক্রম।

শুষ্ক মৌসুমে এমনিতেই পরিবেশ বালুময় থাকে৷ বৃষ্টির দেখা নেই, মাঠ-ক্ষেত ফেটে চৌচির। রাস্তার ধুলোবালি দোকান-পাট, মানুষের শরীর, সবটাই ধুলোবালিতে আচ্ছন্ন হয়ে যায়। ঠাণ্ডা, হাঁচি-কাশি, সর্দির মতো অনেক রোগের উদ্ভব হয় এখান থেকেই। আর যখন ইটভাটার এ ধুলোবালি আশপাশের পরিবেশে ছড়িয়ে পড়ে, তখন পুরো পরিবেশই হয়ে পড়ে ধুলোময়।

প্রান্তিক জনপদেও এ চিত্র চোখে পড়ে। লক্ষ্মীপুরের বিভিন্ন স্থান ঘুরে দেখা যায়, যত্রতত্র গড়ে উঠেছে ইটভাটা৷ অনুমোদন ছাড়াই অসংখ্য ইটভাটা পরিবেশ দূষণ করছে৷ পাশাপাশি ইটভাটার ট্রলি দাপিয়ে বেড়াচ্ছে প্রান্তিকের সড়কগুলোতে। এসব ট্রলির কোনটিরই অনুমোদন নেই। ট্রলিগুলো যেভাবে প্রান্তিকের পাকা সড়কগুলো নষ্ট করছে, ঠিক তেমনভাবেই দূষণ করছে চারপাশের পরিবেশ। আর এতে সাধারণ মানুষ, পথচারীরা চলাফেরা করতে ভীষণ দুর্ভোগের মধ্যে পড়ছেন।

Reneta

দেশজুড়ে সর্বত্রই গণমাধ্যম সূত্রে পরিবেশ দূষণের নানা চিত্র উঠে আসে। নদী দখল, দূষণের নেপথ্যে স্থানীয় প্রভাবশালী চক্রের হাত রয়েছে। মোটকথা, পরিবেশ দূষণে সবখানেই পরিবেশ খেকো দানবদের প্রভাব বিস্তার চোখে পড়ে।

মাঝে মধ্যে উচ্ছেদ, জরিমানাসহ কিছু খবর চোখে পড়লেও, তা প্রয়োজনের তুলনায় খুব নগণ্য প্রদক্ষেপ। পরিবেশ রক্ষায় নিয়োজিত পরিবেশ অধিদপ্তর, নদী কমিশন, আইন প্রয়োগকারী বিভিন্ন সংস্থার চরম উদাসীনতায় দেশের পরিবেশে মারাত্মক বিপর্যয় ঘটার সম্ভাবনা রয়েছে। আর এর বেশিরভাগ প্রভাব পড়ছে দেশের উপকূলীয় অঞ্চলে৷ ঘূর্ণিঝড়সহ নানান দুর্যোগের কবলে পড়ে বাংলাদেশের উপকূল। বৈশ্বিক জলবায়ু পরিবর্তন এবং আগত হুমকি বিবেচনা করলে আমাদের রক্ষা নেই। তাই সরকারের উচিত, পরিবেশ দূষণ প্রতিরোধে আরো সক্রিয় হওয়া। নচেৎ, মারাত্মক পরিবেশ বিপর্যয়ের মুখে পড়বে পুরো দেশ।

(এ বিভাগে প্রকাশিত মতামত লেখকের নিজস্ব। চ্যানেল আই অনলাইন এবং চ্যানেল আই-এর সম্পাদকীয় নীতির সঙ্গে প্রকাশিত মতামত সামঞ্জস্যপূর্ণ নাও হতে পারে।)

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইটভাটাপরিবেশ দূষণবুড়িগঙ্গা
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

এক বছরে বিবিসির টিভি লাইসেন্স বাতিল করেছে যুক্তরাজ্যের ৫ লাখের বেশি পরিবার

জুলাই ১৫, ২০২৬

আসছে ‘আওয়ারাপান ২’ ও ‘টক্সিক’: হল বাঁচাতে হিন্দি সিনেমাতেই ভরসা?

জুলাই ১৫, ২০২৬
ছবি: প্রধানমন্ত্রীর শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা বিষয়ক উপদেষ্টা ড. মাহদী আমিন (সংগৃহীত)।

এইচএসসি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পাদনে ৫টি উদ্যোগ গ্রহণ করেছে সরকার: মাহদী আমিন

জুলাই ১৫, ২০২৬

সামনের দুই বিশ্বকাপের জন্য নতুন ফরম্যাট অনুমোদন করলো আইসিসি

জুলাই ১৫, ২০২৬

দীপককে দেখে দর্শক বললেন ‘উনাকে দেখে মারতে ইচ্ছে করছে’!

জুলাই ১৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT