চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পরিবার একেবারেই চাচ্ছে না আর ফিল্ম করি: বাপ্পী

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:১৮ অপরাহ্ণ ০২, জানুয়ারি ২০২২
বিনোদন
A A

ফেসবুক ব্যবহারীদের মন্তব্যে নানাভাবে বুলিংয়ের শিকার হন নায়ক বাপ্পী চৌধুরী। সেই সব মন্তব্য নজরে এসেছে বাপ্পীর পরিবারের সদস্যদের। এ কারণে পরিবার চাইছে না, তাদের সন্তান বাপ্পী আর সিনেমাতে করুক। পরিবারের চাওয়া, বাপ্পী পারিবারিক এক্সপোর্ট ইমপোর্ট ব্যবসায় মনোযোগ দিক।

বাপ্পী নিজেও বুলিংয়ের শিকার হয়ে অনেক সময় ডিপ্রেশনে পড়েন উল্লেখ করে বলেন, ‘পরিবার থেকে একেবারেই চাচ্ছে না আমি আর ফিল্মে কাজ করি। কারণ, ফিল্ম হচ্ছে ডিপ্রেশনের জায়গা।’ তবে ‘সুলতানা বিবিয়ানা’ খ্যাত এই নায়ক মনে করেন, ফিল্ম নেশার মতো। যে নেশায় দিনরাত এক হয়ে যায়।

বাপ্পী বলেন, আমি নিজেও ফিল্ম নিয়ে অনেক বেশী চিন্তা করি। ভাবতে ভাবতে পাগল হয়ে যাই! অনেকসময় রাতে ঘুম হয়না।

বাপ্পী বলেন, আমার বাবা ভাই ব্যবসায় যুক্ত। আমি ছাড়া পরিবারের কেউ ফিল্মে জড়িত নয়। এজন্য পরিবার থেকে চায় না আমি ফিল্মে কাজ করি। তাছাড়া আমাকে নিয়ে বিভিন্ন গসিপ ও আজেবাজে খবর প্রচার হয়। ফেসবুকে আজেবাজে মন্তব্য আসে।

তিনি বলেন, আমার বাবা ভাই বোন যখন সেসব দেখে তারা তখন বলেন ফিল্ম জায়গাটা তোর জন্য না। এজন্য যতটুকু কাজ করেছি বাবা মায়ের অবাধ্যে করেছি। ফিল্মে কাজ করি ভালোবাসার জায়গা থেকে। দেশের প্রথম ডিজিটাল সিনেমার হিরো আমি। এটা যেমন স্বর্ণাক্ষরে লেখা থাকবে তেমনি আমার কাজগুলো স্বর্ণাক্ষরে লেখা থাকবে। সেই শখে কাজ করে যাচ্ছি।

৩০টির বেশী সিনেমা মুক্তি পেয়েছে বাপ্পী চৌধুরীর। মুক্তির অপেক্ষায় আছে আরও কয়েকটি সিনেমা। নতুন বছরের চাওয়া প্রসঙ্গে বাপ্পী বলেন, আমার সিনেমাগুলো একে একে সিনেমা হলে মুক্তি পেলে আমি খুশী। দর্শকরা উপভোগ করলে আমার পরিশ্রম স্বার্থক হবে। তাদের কারণে আমি এতদূর এসেছি। আজ পর্যন্ত আমি কোনো পলিটিক্স করিনি। কোনো মারপ্যাঁচ বুঝিও না।

Reneta

পরিষ্কার ভাবে বাপ্পী বলেন, নতুন বছরে যদি ভালো ভালো সিনেমা পাই তাহলে করবো নইলে বাবার ব্যবসা দেখাশোনা করবো।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: বাপ্পী চৌধুরীলিড বিনোদন
শেয়ারTweetPin

সর্বশেষ

টানা দ্বিতীয়বার ফাইনালে পিএসজি, বিদায় বায়ার্নের

মে ৭, ২০২৬

বিজেপির অর্ধেকের বেশি জয়ে বিতর্কিত ‘এসআইআর’ কি বড় ফ্যাক্টর?

মে ৬, ২০২৬

‘মির্জা আব্বাস এখন পুরোপুরি শঙ্কামুক্ত, ঈদের আগে দেশে ফেরার পরিকল্পনা’

মে ৬, ২০২৬

চ্যাম্পিয়নশিপ লিগ শিরোপা জিতল চট্টগ্রাম সিটি ফুটবল ক্লাব

মে ৬, ২০২৬

‘গুটিকয়েক খারাপ সাংবাদিকের জন্য পুরো সাংবাদিক সমাজকে দোষারোপ করা যাবে না’

মে ৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT