বিনোদন

পরিবারের সাথে ঘনিষ্ঠতা বাড়িয়েছে ক্যানসার

পরিবারের সাথে ঘনিষ্ঠতা বাড়িয়েছে ক্যানসার

অভিনয়ের ব্যস্ততার কারণে পরিবারের সাথে একেবারেই সময় কাটানো হয়নি অভিনেতা মাইকেল ডগলাসের। ক্যানসার হওয়ার পর স্ত্রী এবং সন্তানদের সঙ্গে অনেকটা সময় কাটান তিনি। ফলে পরিবারের সাথে ঘনিষ্ঠতা বেড়েছে তার।

২০১০ সালে কণ্ঠনালীর ক্যানসারে আক্রান্ত হন ৭২ বছর বয়সী এই হলিউড তারকা। চিকিৎসার মাধ্যমে ধীরে ধীরে সুস্থ হন তিনি। এই দীর্ঘ চিকিৎসাকালীন সময় স্ত্রী ক্যাথরিন জেটা জোনস এবং সন্তান ডিলান ও ক্যারিসের সঙ্গে সময় কাটিয়েছেন তিনি। পরিবারের সান্নিধ্যে কাটানো সময়গুলো তাদের ঘনিষ্ঠতা বাড়িয়েছে বলে জানান মাইকেল ডগলাস।

তিনি বলেন, ‘৭০ বছর বয়সের পরে সব চরিত্রে অভিনয় করা যায় না। এই অবসরকে পরিবারের সাথে সময় কাটানোর কাজে লাগালে বেঁচে থাকার উৎসাহ পাওয়া যায়।’

অস্কারজয়ী এই অভিনেতা মারভেল কমিকসের ‘অ্যান্ট ম্যান’ সিরিজের পরবর্তী ছবিতে ‘হ্যাঙ্ক পিম’  চরিত্রে  থাকবেন বলে জানিয়েছেন ফেসবুকে। পরবর্তী ছবির নাম হবে ‘অ্যান্ট ম্যান অ্যান্ড দ্য ওয়াসপ’। টাইমস অব ইন্ডিয়া।

 

 

 

বিষয়:মাইকেল ডগলাস

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…