চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পরিবারের সদস্যদের চিনতে পারছেন লাকী আখান্দ

সৈয়দ নূর-ই- আলমসৈয়দ নূর-ই- আলম
১:৪০ অপরাহ্ণ ২৭, ফেব্রুয়ারি ২০১৭
বিনোদন
A A
লাকী আখান্দ

লাকী আখান্দ

গতকাল রবিবার রাত পর্যন্তও ঘনিষ্ঠজনদের কাউকে চিনতে পারছিলেন না শিল্পী-সুরকার লাকী আখান্দ। তবে আজ (সোমবার) সকাল থেকে উল্লেখযোগ্য না হলেও, তার শারিরীক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে। পরিবারের সদস্যদের চিনতে পারছেন এ শিল্পী। বর্তমানে তিনি বঙ্গবন্ধু মেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন আছেন।

লাকী আখান্দের ঘনিষ্ঠজন এরশাদুল হক টিংকু বলেন, ‘গতকাল রোববার সকাল ৭টা থেকে লাকী ভাইয়ের অবস্থার অবনতি হয়। কর্তব্যরত চিকিৎসক জানিয়েছেন, এখন যেকোনো মুহূর্তে যেকোনো কিছু ঘটে যেতে পারে। তবে আজ সকালে খানিকটা উন্নতি হয়েছে তার অবস্থার। তিনি এখন পরিবারের সদস্যদের চিনতে পারছেন।’

লাকী আখান্দের শারীরিক অবস্থার খবর পেয়ে গতকাল সোমবার হাসপাতালে তাকে দেখতে আসেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু এবং ঢাকা সিটি কর্পোরেশনের মেয়র (উত্তর) আনিসুল হক। লাকী আখান্দ অনেক দিন ধরেই ফুসফুসের ক্যানসারের সঙ্গে লড়াই করছেন। ছয় মাসের চিকিৎসা শেষে ব্যাংকক থেকে গত বছরের ২৫ মার্চ দেশে ফেরেন তিনি। সেখানে কেমোথেরাপি নেওয়ার পর শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয় তার। একই বছরের জুনে আবারো থেরাপির জন্য ব্যাংকক যাওয়ার কথা ছিল। কিন্তু আর্থিক সংকটের কারণে পরে আর তার সেখানে যাওয়া হয়ে উঠেনি।

লাকী আখান্দের উল্লেখযোগ্য গানের মধ্যে রয়েছে ‘আমায় ডেকো না’, ‘যেখানে সীমান্ত তোমার’, ‘এই নীল মনিহার’, ‘কবিতা পড়ার প্রহর এসেছে’, ‘মামনিয়া, ‘বিতৃঞ্চা জীবনে আমার’, ‘কী করে বললে তুমি’, ‘লিখতে পারি না কোনো গান’, ‘ভালোবেসে চলে যেও না’।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: লাকী আখান্দ
শেয়ারTweetPin

সর্বশেষ

বিসিবি নির্বাচন: বিনা প্রতিদ্বন্দ্বিতায় ৮ জন, ১৫ পরিচালক পদে চলছে ভোট

জুন ৭, ২০২৬
রোববার সকালে পুলিশ হেডকোয়ার্টার্সে রেজাউল করিম মল্লিক অতিরিক্ত আইজিপি'র র‍্যাংক ব্যাজ পরিয়ে দেওয়া হয়। ছবি: ঢাকা রেঞ্জ ডিআইজি অফিস

অতিরিক্ত আইজিপি র‍্যাংক ব্যাচ পরলেন রেজাউল করিম মল্লিক

জুন ৭, ২০২৬

সবাই মিলে দেশে কর্মমূখী শিক্ষাব্যবস্থা গড়ে তুলতে হবে: প্রধানমন্ত্রী

জুন ৭, ২০২৬

রাম চরণকে নিরাপত্তা দেওয়া এই দেহরক্ষীর দৈনিক পারিশ্রমিক কত?

জুন ৭, ২০২৬
ছবি: ফয়সাল আহমেদ মাশফিকে সভাপতি এবং মাহবুব হোসেন সামিরকে সাধারণ সম্পাদক।

সাভার থানা ছাত্রদলের নতুন সভাপতি মাশফি ও সম্পাদক সামির

জুন ৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT