চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পরিবারসহ ‘মারাত্মক’ সড়ক দুর্ঘটনার কবলে রাজ্জাক

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:৩১ পূর্বাহ্ণ ২৮, জুন ২০১৭
স্পোর্টস
A A

পরিবারসহ সড়ক দুর্ঘটনার কবলে পড়েছেন তারকা ক্রিকেটার আব্দুর রাজ্জাক। গ্রামের বাড়ি বাগেরহাটের ফকিরহাট সৈয়দপাড়ায় ঈদ করে ঢাকা ফেরার পথে দুর্ঘটনার শিকার হন তিনি। বাংলাদেশ দলের টেস্ট অধিনায়ক মুশফিকুর রহিম তার ভেরিফাইড ফেসবুক পেজে দুর্ঘটনাটিকে ‘মারাত্মক’ উল্লেখ করে সকলের দোয়া প্রার্থনা করেছেন।

মঙ্গলবার সন্ধ্যায় খুলনা থেকে ঢাকা ফেরার যাত্রাপথে গোপালগঞ্জের ভাটিয়াপাড়ার কাছে চাকা ফেটে রাজ্জাকদের বহনকারী মাইক্রোবাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে। এতে রাজ্জাকের ছেলে আদিয়ান গুরুতর আহত হয় বলে জানা গেছে। আঘাত পেয়েছেন অন্যরাও।

দুর্ঘটনার পর স্থানীয়দের সহায়তায় রাজ্জাকসহ আরোহী সকলকে নিকটবর্তী হাসপাতালে নেয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসার পর তাদের খুলনায় স্থানান্তর করা হয়েছে। বেশ আঘাত পেলেও বাঁহাতি স্পিনার এখন শঙ্কামুক্ত।

জাতীয় দলের একসময়কার সতীর্থের দুর্ঘটনার খবরটি জানাতে মুশফিকুর রহিম মঙ্গলবার রাত সাড়ে ১১টার কিছুপর তার অফিসিয়াল ফেসবুক পেজে এক পোস্টে লিখেছেন, আমাদের খুব কাছের রাজ্জাক রাজ ভাই খুলনা থেকে ফেরার পথে মারাত্মক সড়ক দুর্ঘটনার শিকার হয়েছেন। আমি সকলকে তার জন্য প্রার্থনা করতে অনুরোধ জানাচ্ছি।

ভেরিফাইড ফেসবুক পেজে মুশফিকুর রহিমের পোস্ট

আরেকটি সূত্রে জানা যায়, দুর্ঘটনার সময় গাড়িতে রাজ্জাক ও তার পরিবারের কয়েকজন সদস্য ছিলেন। স্ত্রী ইশরাত জাহান অনি, দুই বছরের পুত্র আদিয়ান ছাড়াও রাজ্জাকের বড় বোন ও বোনের দুই মেয়ে ছিলেন সফরসঙ্গী। নিজেই গাড়ি চালাচ্ছিলেন রাজ্জাক। যাত্রাপথে গোপালগঞ্জের ভাটিয়াপাড়া সংলগ্ন একটি সেতুর কাছাকাছি এসে তাদের বহনকারী মাইক্রোবাসটি চাকা ফেটে নিয়ন্ত্রণ হারায়। একসময় রাস্তার পাশের একটি খাদে পানিতে পড়ে যায়।

তাতে রাজ্জাকসহ আরোহীদের সকলেই কোন না কোনভাবে আঘাত পেয়েছেন। বেশী আঘাত পেয়েছে রাজ্জাকের ছেলে আদিয়ান। তার বুকে আঘাত লেগেছে। নিকটবর্তী খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার পর তাদের রাতেই বাগেরহাটের গ্রামের বাড়িতে নেয়া হয়েছে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আব্দুর রাজ্জাক
শেয়ারTweetPin

সর্বশেষ

৯৫ মিনিটে মার্তিনেল্লির গোল, জাপানকে হারিয়ে শেষ ষোলোতে ব্রাজিল

জুন ৩০, ২০২৬

ভেনেজুয়েলায় ভূমিকম্পে স্ত্রী-দুই সন্তান হারালেন আর্জেন্টাইন ফুটবলার

জুন ৩০, ২০২৬

কাইশু সানোর গোলে প্রথমার্ধে এগিয়ে জাপান

জুন ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

দোহায় যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা ঘিরে ভিন্নমুখী অবস্থান

জুন ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

সিপিসির প্রতিষ্ঠাবার্ষিকীতে ‘১ জুলাই পদক’ দেবেন শি জিনপিং

জুন ২৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT