চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পরিবহন খাত তুমি কার?

সারওয়ার-উল-ইসলাম সারওয়ার-উল-ইসলাম
৫:১৪ অপরাহ্ণ ২৬, এপ্রিল ২০১৮
মতামত
A A
পরিবহন খাত-দুর্ঘটনা

কার আগে কে যাবে? কে কত বেশি যাত্রী উঠাতে পারবে, সেই অসুস্থ প্রতিযোগিতা চলছে রাজপথে বা সড়ক-মহাসড়কে। কোনো প্রকার নির্দিষ্ট বাস স্টপেজ নেই। যেখানেই যাত্রী দাঁড়িয়ে আছেন সেখানেই যাত্রীবাহী বাস থেমে যায়, পাশাপাশি যাত্রীও নামানো হচ্ছে।

যত বেশি যাত্রী ওঠানো যাবে তত আয়। সুতরাং সেই প্রতিযোগিতায় নেমে দু’একজন যাত্রী আহত বা নিহত হলে তার দায় কার? বাংলাদেশের পরিবহন খাতের এই চিত্র বর্তমানে সবাইকে ভাবিয়ে তুললেও সরকারের যেন কোনো মাথা ব্যথাই নেই।

মাথাব্যথা না থাকার কারণেই দুর্ঘটনায় হতাহতের মিছিল যেন ক্রমশ দীর্ঘ হচ্ছে। সরকার কাদেরকে সচেতন করবে, কাদের ওপর চোখ গরম করবে? সবই তো তাদের লোক। যদি কোনো কারণে পরিবহন খাতের ওপর কড়া নিষেধাজ্ঞা জারি করা হয়, সঙ্গে সঙ্গে পরিবহন ধর্মঘট শুরু হয়ে যাবে। সরকার ডাকবে সংশ্লিষ্ট মন্ত্রীকে। মন্ত্রী বলবে আমার কথা শুনছে না। আমি কি করবো? দেশ অচল করে দেবার হুমকি আসবে। সরকার জেনেশুনে কেন নির্বাচনের আগ মুহুর্তে এ রকম নিজের পায়ে কুড়াল মারার সিদ্ধান্ত নেবে? এটা তো বোকাও বোঝে।

Banglabid

ঢাকাসহ সারাদেশে পরিবহন মালিকেরা কারা? মন্ত্রীসহ সাংসদ, ওয়ার্ড কাউন্সিলর ও প্রভাবশালী নেতারা কোনো না কোনোভাবে জড়িত। কেন বর্তমানে সরকারের অঙ্গ সংগঠনের নেতারা এই পরিবহন ব্যবসায়? সেটারও চমৎকার ব্যাখ্যা রয়েছে। হরতালে বিএনপি-জামায়াতের লোকেরা তাদের মালিকানার গাড়িগুলো রাজপথে নামায় না। তখন পরিবহন খাত অচল হয়ে পড়ে। মানুষের দুর্ভোগ বাড়ে। তাই এই খাতকে সক্রিয় রাখতে সরকারের লোকজন এই খাতে এসেছেন।পরিবহন খাত-দুর্ঘটনা

চমৎকার যুক্তি। খণ্ডানোর কোনো রাস্তা নেই। আর এই সুযোগ নিয়ে নিজেদের খেয়াল খুশি মতো ভাড়া নেয়া থেকে শুরু করে অসুস্থ প্রতিযোগিতায় নেমেছে তারা।

সাধারণ মানুষের কোনো কথা বলার সুযোগ নেই পরিবহন মালিকদের দাপটের কারণে। কত মধুর কথা শুনল সাধারণ মানুষ। ভাড়া নিয়ে নৈরাজ্য থেকে শুরু করে যাত্রী হয়রানি, কোনোটারই সুরাহা করতে পারেনি সরকার। সাধারণ মানুষ গিনিপিগ হয়ে যেন চলাফেরা করছে। কি করবে? চলতে তো হবে। কে কথা বলবে? কোন বিপদ আবার ডেকে আনবে। রাতে বাসায় ঘুমানো যাবে না ঠিকমত। রাস্তায় টিকটিকি ফলো করবে। অযথা হয়রানির শিকার হওয়ার চেয়ে চুপ থাকাই যেন শ্রেয় – এই মতবাদে বিশ্বাসী হয়ে উঠছে সবাই।
প্রশ্নটা অন্যখানে – সরকার কি পরিবহন খাতের লোকজনের ওপর ভর করে আগামী নির্বাচনী বৈতরণী পার হবার বিষয়টি নিশ্চিত করে ফেলেছে?

Reneta

আমজনতার চুপ থাকার মানে যদি এই ভেবে থাকে সরকার তা হলে তা হবে বোকার স্বর্গে বসবাস। একবার যদি বেঁকে বসে আমজনতা তা হলে আর গদি ঠেকানোর উপায় থাকবে না। সম্প্রতি কোটা নিয়ে যে ঘটনার সূত্রপাত হয়েছিল, তা থেকে কিছুটা শিক্ষা নেয়া দরকার সরকারের। আন্দোলনে কোথাকার পানি কোথায় গিয়ে দাঁড়িয়েছিল একবার ভেবে দেখা দরকার।পল্টন-বাস দুর্ঘটনা-মুখোমুখি সংঘর্ষ-পরিবহন খাত-দুর্ঘটনা

সাধারণ মানুষের আবেগকে বুঝতে হবে সরকারকে। তাদের কষ্টের কথা ভাবতে হবে। দলীয় লোকজনের হিসাব করলে চলবে না। পরিবহন খাতের চাঁদাবাজির টাকায় যারা জোর গলায় কথা বলে তারা সময় মতো পালাবে। থাকবে তখন আমজনতা। যাদের একটি ভোটের অনেক মূল্য। যাদের সুচিন্তিত মতামতের অনেক দাম। বঙ্গবন্ধুকে কারা চাঁদাবাজি করতে পারবে বলেই ভালোবাসে আর কারা মনপ্রাণ দিয়ে ভালোবাসে তার হিসাব পাওয়া যায় ভোটের সময় ব্যালট বাক্সে।

(এ বিভাগে প্রকাশিত মতামত লেখকের নিজস্ব। চ্যানেল আই অনলাইন এবং চ্যানেল আই-এর সম্পাদকীয় নীতির সঙ্গে প্রকাশিত মতামত সামঞ্জস্যপূর্ণ নাও হতে পারে।)

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: পরিবহন খাতবাস দুর্ঘটনারাজীবের হাত
শেয়ারTweetPin2

সর্বশেষ

নেটফ্লিক্সে এই সপ্তাহের সেরা ১০, কোনগুলো রাখবেন ওয়াচলিস্টে?

আগস্ট ১৩, ২০২৬

গভীর রাতে টিলা কেটে মাটি বিক্রি, সিলেটে পুলিশের সাঁড়াশি অভিযানে আটক ৩

আগস্ট ১৩, ২০২৬

পাঁচ মাস পর দেশে ফিরলেন নেপালের সাবেক প্রধানমন্ত্রী শের বাহাদুর দেউবা

আগস্ট ১৩, ২০২৬

ব্র্যাক ইউনিভার্সিটিতে বাজেট পরবর্তী অর্থনৈতিক চ্যালেঞ্জ ও করণীয় নিয়ে আলোচনা

আগস্ট ১৩, ২০২৬

হাসানের চোখে সাফল্যের রহস্য কী

আগস্ট ১৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT