কামরুন্নাহার। একজন নারী। একজন মানুষ। একজন উদ্যোক্তা। শূন্য থেকে শুরু করে যিনি হাঁটছেন অসীমের দিকে। তিনি শুধু স্বপ্নই দেখেননি; শ্রমে ঘামে হেঁটেছেন স্বপ্নের পথে। এগিয়েছেন অনেকটা। না, এখনই থামতে চান না। পৌঁছে যেতে যান শেষ পর্যন্ত। স্বপ্নটাতো আরও বড়।
কামরুন্নাহার একটা ছোট চাকরি করতেন। সে বছর চারেক আগের কথা। ছোট চাকরির কম বেতনে পেরে উঠছিলেন না। স্বামীর আয়েও সংসার চলে না। ছেলেমেয়েদের মানুষ করতে প্রয়োজন স্বচ্ছলতার। তাই শুরু করতে চায়লেন ক্যাটারিং ব্যবসা। নিজের স্বামীই বাধা হয়ে দাঁড়ালেন। কিন্তু অদম্য ইচ্ছা তাঁকে আটকে রাখতে পারেনি সীমাবদ্ধতার সূত্রে।
বিস্তারিত দেখুন ডিজিটাল শর্টে:








