বিনোদন

পরিণীতির জায়গা নিলেন নোরা ফাতেহি

নোরা ফাতেহি ক্যামেরার সামনে হাসিমুখে পোজ দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

নোরা ফাতেহি একটি কালো পোশাক পরে ক্যামেরার সামনে হাসিমুখে পোজ দিচ্ছেন, যা চ্যানেল আই অনলাইন এর জন্য উপযুক্ত।. Channel i News – চ্যানেল আই নিউজ

কদিন আগেই ঘোষণা এসেছিল অজয় দেবগণ অভিনীত নতুন সিনেমা ‘ভূজ: দ্য প্রাইড অব ইন্ডিয়া’-এ অভিনয় করবেন বলিউড অভিনেত্রী পরিণীতি চোপড়া। কিন্তু ছবিটির শুটিং শুরুর আগ মুহূর্তে এসে ছবি থেকে সরে দাঁড়ালেন তিনি। আর তার পরিবর্তেই এবার ছবিটিতে চুক্তিবদ্ধ হলেন ‘সাকি সাকি’ খ্যাত নোরা ফাতেহি।

ভারতীয় সংবাদ মাধ্যম বলিউড হাঙ্গামার সূত্রে জানা গেছে, বর্তমানে একাধিক সিনেমার কাজ নিয়ে ব্যস্ত পরিণীতি। ফলে ‘ভূজ: দ্য প্রাইড অব ইন্ডিয়া’ সিনেমার জন্য শিডিউল মেলাতে পারছেন না তিনি। এজন্যই মূলত এই সিনেমা থেকে সরে দাঁড়িয়েছেন এই অভিনেত্রী।

আগামী ১২ জানুয়ারি থেকে শুটিং শুরু হবে ‘ভূজ: দ্য প্রাইড অব ইন্ডিয়া’র। ছবিটিতে একজন দেশপ্রেমিক বিমান সেনার চরিত্রে দেখা যাবে অজয়কে। এছাড়াও ছবিটিতে আরো অভিনয় করবেন সঞ্জয় দত্ত, সোনাক্ষী সিনহা সহ আরো অনেকেই।

‘ভূজ’ মূলত পিরিয়ডিক্যাল ছবি। ছবির পটভূমি ১৯৭১ সালের পাক-ভারত যুদ্ধ। ছবিটির পরিচালনা করছেন অভিষেক দুধাইয়া।

বিষয়:নোরা ফাতেহি পরিনীতি  চোপড়া সঞ্জয় দত্ত সোনাক্ষী সিনহা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…