চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পরিচালক বললেন ‘ভুয়া পোস্টার, কই থেকে আসলো জানি না’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:৪৫ অপরাহ্ণ ০৫, জুন ২০১৮
বিনোদন
A A

শাকিব খান ও অপু বিশ্বাস অভিনীত ‘পাঙ্কু জামাই’ ছবির রঙচঙা একটি পোস্টার সোশাল মিডিয়ায় ঘুরে বেড়াচ্ছে গত তিনদিন যাবৎ। এরপরেই অভিযোগ পাওয়া যায়, এই পোস্টারটি তেলেগু ছবি ‘কৃষ্ণার্জুনা যোদ্ধাম’ (১২ এপ্রিল, ২০১৮ মুক্তি) থেকে নকল করা হয়েছে। পোস্টারে দেখা গেছে, ওই ছবির নায়ক নানী যে স্টাইলে দাঁড়িয়ে আছেন, নায়ক শাকিব খানও সেভাবে দাঁড়ানো।

নানীর পরনে গাঢ় রঙের লাল শার্ট, তার ভেতরে কালো স্যান্ডোগেঞ্জি, গলায় মাদুলি; শাকিব খানের পরনেও লাল শার্ট, কালো স্যান্ডোগেঞ্জি, গলায় মাদুলি। তেলেগু নায়ক নানীর শরীর রেখে গলার উপর থেকে শাকিব খানের মুখ বসানো হয়েছে! এ কারণে নায়ক শাকিব খান অভিনীত মুক্তি প্রতীক্ষিত ছবিটি নিয়ে অনেকেই সমালোচনা করছেন। বলছেন, শাকিব খানের মতো একজন শীর্ষ নায়কের ছবির পোস্টার নকল কেন হবে?

যদিও ছবির পোস্টার কেমন হবে সেটি নায়কের উপর বর্তায় না! বিষয়টি নিয়ে ‘পাঙ্কু জামাই’ ছবির পরিচালক আবদুল মান্নানের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে আজ (মঙ্গলবার) দুপুরে তিনি চ্যানেল আই অনলাইনকে বলেন, ‘পাঙ্কু জামাই’ ছবির যে পোস্টার প্রকাশ হয়েছে সেটি ভুয়া পোস্টার, অফিসিয়াল নয়। কই থেকে এই পোস্টার আসলো আমি জানি না।

পরিচালক আবদুল মান্নান বলেন, এই পোস্টার আমাদের নয়। একটা গ্রুপ দেশিয় ছবির ভালো চায় না। তারাই এটা করেছে বলে আমার ধারণা। আর ফেসবুকে পাওয়া গেছে বলে বিশ্বাস করতে হবে এমনটা ঠিক না। কারণ, এর আগে রাজ্জাক সাহেব, এটিএম সাহেব, শাবানা, অমিতাভ বচ্চনের মতো স্টারদের মৃত্যু গুজব ছড়িয়েছে এই ফেসবুকের মাধ্যমে।

তিনি বলেন, পোস্টারে সেন্সর বোর্ডের স্বাক্ষর থাকে সেটি নেই। পাঙ্কু জামাই ছবির অফিসিয়াল পোস্টার এখনও তৈরি হয়নি। পোস্টার নির্মাণের কাজ চলছে। যে পোস্টারটি নকল বলা হচ্ছে, প্রকাশিত হয়েছে তার সঙ্গে এই ছবি নির্মাণের সঙ্গে যুক্ত কারও সংশ্লিষ্টতা নেই। দর্শকদের বলছি, প্লিজ আপনারা বিভ্রান্ত হবেন না। আর দু-চারদিন অপেক্ষা করেন, মৌলিক পোস্টার প্রকাশ হবে। গান, টিজার, ট্রেলার একে একে সব প্রকাশ হবে।

শাকিব-অপুর ‘পাঙ্কু জামাই’ ছবির শুটিং শুরু হয়েছিল ২০১৬ সালে। শুটিং শুরুর কিছুদিন পর মা হওয়ার জন্য নায়িকা অপু বিশ্বাস লাপাত্তা হয়ে গেলে থেমে গিয়েছিল ছবির কাজ অনিশ্চয়তার মুখে পড়েছিল ছবিটি। এরপর অপু ফিরে এলে কয়েকদিন শুটিংয়ের মাধ্যমে কাজ শেষ করেন। তবে শোনা যায়, শাকিবের কিছু অংশের কাজ অসম্পূর্ণ রয়েছে। এমনকি ছবিতে অভিনয় করেছেন পুষ্পিতা পপি নামে আরেক নায়িকা।

Reneta

তিনিও অভিযোগ করে বলেছেন, শুটিং শেষ না করেই ‘পাঙ্কু জামাই’ মুক্তি দেয়া হচ্ছে। এ বিষয়ে আবদুল মান্নান চ্যানেল আই অনলাইনকে বলেন, এসব কথায় কান না দিয়ে দর্শক হলে গিয়ে ছবিটা দেখলে বুঝতে পারবে পরিপূর্ণ কিনা। আমি ছবির পরিচালক, আমি তো জানি শুটিং শেষ হয়ে কি হয়নি। সব সংশয় দূর হবে ছবিটি দেখলে।

‘পাঙ্কু জামাই’ গেল বুধবার সেন্সরে জমা পড়ে। গতকাল (সোমবার) সেন্সরবোর্ড এই ছবিকে আনকাট সেন্সর প্রদান করে। আজ অথবা আগামীকাল পরিচালক আবদুল মান্নান সেন্সর বোর্ড থেকে সনদ গ্রহণ করবেন। তিনি বলেন, ছবির কাজ অসম্পূর্ণ থাকলে সেন্সর বোর্ড তো আর আনকাট ছাড়পত্র দিত না। পরিচালক বলেন, ‘পাঙ্কু জামাই’ পুরোপুরি দেশি ছবি, মৌলিক গল্পের ছবি। আগামী ঈদে মুক্তি পাবে। এতে কোনো সন্দেহ নেই।

এই ছবির কোনো প্রচারণায় পাওয়া যাচ্ছে না এর নায়িকা ও নায়িকাকে। এ নিয়ে পরিচালক বলেন, সেন্সর পেয়েছে এটা নায়ককে জানিয়েছি। তিনি কক্সবাজার আছেন। তার সঙ্গে আমার যোগাযোগ আছে। আশা করবো, ঢাকা ফিরে তিনি প্রচারণায় অংশ নেবেন।

‘পাঙ্কু জামাই’ ছবির সেন্সর ছাড়পত্রের বিষয়টি চ্যানেল আই অনলাইনকে নিশ্চিত করেছেন সেন্সরবোর্ডের সদস্য ও চিত্রপরিচালক সমিতির সভাপতি মুশফিকুর রহমান গুলজার। তিনি বলেন, গতকাল (সোমবার) ‘পাঙ্কু জামাই’ সেন্সর ছাড়পত্র পেয়েছে। আমি ছবিটি দেখেছি। কোনো অসামঞ্জস্য পাইনি। আমার কাছে মনে হয়েছে, এটি একেবারে পরিপূর্ণ একটি ছবি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অপু বিশ্বাসপাঙ্কু জামাইলিড বিনোদনশাকিব খান
শেয়ারTweetPin

সর্বশেষ

সৃষ্টির বাংলাদেশ

আগস্ট ৭, ২০২৬

জুলাই গণঅভ্যুত্থান: পরিবর্তনের দুই বছর, সামনে নতুন চ্যালেঞ্জ

আগস্ট ৬, ২০২৬

গোল করার দক্ষতায় বিশেষ জোর হকি কোচ গেরহার্ডের

আগস্ট ৬, ২০২৬

দুই দেশের সম্পর্ক কোনদিকে যাবে ‘সিদ্ধান্তটা ভারতকে নিতে হবে’: শামা ওবায়েদ

আগস্ট ৬, ২০২৬

রিয়ালে হল না, এবার বার্সার সাথে চুক্তির আগ্রহ রদ্রির

আগস্ট ৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT