চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পরিচালকদের ‘হেনস্তা ও চাঁদাবাজি’ থেকে রক্ষা করতে হবে: ফারুকী

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:৫৭ অপরাহ্ণ ২৫, জানুয়ারি ২০১৯
বিনোদন
A A

এফডিসিতে নতুন পরিচালক যারা ছবি নির্মাণের আগে নিবন্ধন নিতে আসেন, তারা হেনস্তা ও চাঁদাবাজির শিকার হন বলে অভিযোগ করেন মেধাবী নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী।

শুক্রবার(২৫ জানুয়ারি) দুপুর ১ টার পর এফডিসিতে পরিচালক সমিতির ২০১৯-২০ মেয়াদে নির্বাচনে ভোট প্রদান শেষে ফারুকী চ্যানেল আই অনলাইনকে বলেন, নতুন চলচ্চিত্র নির্মাতা আসলে পরীক্ষার নামে হেনস্তা করা হয়। ২৫ থেকে ৫০ হাজার টাকা চাঁদা নেওয়া হয়। এগুলো পুরোপুরি বন্ধ করতে হবে।

‘পরীক্ষার নামে চাঁদাবাজি ও হেনস্তা দুটোই বন্ধ করা উচিত। উদাহরণ হিসেবে বলছি, নতুন ব্লাড ঢোকাকে ওয়েলকাম করতে হবে।’

নির্বাচনে ভোটের মাধ্যমে যারা ক্ষমতায় আসবেন, তাদের উদ্দেশ্যে ব্যক্তিগত এই মতামত প্রকাশ করেন ‘ব্যাচেলর’, ‘থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার’, ‘টেলিভিশন’ ও ‘ডুব’ ছবির নির্মানের কারিগর ফারুকী।

তিনি আরও বলেন, ‘এই হেনস্তা ও চাঁদাবাজি বন্ধ করতে না পারলে পরিচালক সমিতি তার প্রাসঙ্গিকতা হারিয়ে ফেলবে। কোনো চলচ্চিত্র নির্মাতার শুটিংয়ে যদি বাধা আসে, ওই বাধার বিরুদ্ধে পরিচালক সমিতির দাঁড়াতে হবে। ছবি নিয়ে সেন্সর বোর্ড যদি আটকে দেয়, তার বিরুদ্ধে পরিচালক সমিতিকে দাঁড়াতে হবে। এটা ঈমানী দায়িত্ব। নির্মাতা যেকোনো সমস্যায় পড়লে পরিচালক সমিতিকে দাঁড়াতে হবে।’

ফারুকী বলেন, ‘পরিচালক সমিতি যদি এসব কাজ না করে, নির্মাতাকে নিজের লড়াই যদি নিজেকেই করতে হয় একসময় চলচ্চিত্র নির্মাতারা মনে করবেন এই পরিচালক সমিতির কোনো দরকার নেই। তাই পরিচালক সমিতির এখন সময় এসেছে ইন্ডাস্ট্রিতে তাদের যে প্রয়োজনীয়তা এবং ভূমিকা রয়েছে এটা প্রতিষ্ঠিত করা। আর এই প্রতিষ্ঠা করার একমাত্র উপায় হল যারা ছবি বানাচ্ছেন তাদের পাশে দাঁড়ানো।

Reneta

‘সংগঠনকে কমিটির সংগঠন মনে না করে সকল পরিচালকের সংগঠন হিসেবে গড়ে তুলতে হবে। নির্মাতা কোন পক্ষের, কার লবিংয়ের, সাদা, কালো, হলুদ নাকি বেগুনী কোন রঙের এসব ভুলে তাদের পাশে দাঁড়াতে হবে।’

এমনিতেই ইন্ডাস্ট্রির অবস্থা খারাপ। তার মধ্যে পরিচালক সমিতি যদি নিষ্ক্রিয় ভূমিকা পালন করে, তাহলে বিষয়টা আরও ‘ভয়ানক’ হবে বলে মনে করেন মোস্তফা সরয়ার ফারুকী।

এবার পরিচালক সমিতির নির্বাচনে নির্বাহী পরিষদের ১৯টি পদে প্রতিদ্বন্দ্বিতা করছে দুটি প্যানেল ও কয়েকজন স্বতন্ত্র প্রার্থী। দুই প্যানেল থেকে ৩৮ জন প্রার্থী লড়ছেন এবারের নির্বাচনে। তাদের সঙ্গে থাকছেন ৪ জন স্বতন্ত্র প্রার্থী। মোট ৪২ থেকে ভোটারদের প্রাপ্ত ভোটে নির্বাচিত ১৯ জন পরিচালককে নিয়ে নতুন কমিটি গঠন হবে।

২০১৯-২০ মেয়াদে পরিচালক সমিতির নির্বাচনে মোটা ভোটার ৩৬২ জন। সকাল ৯ টা থেকেই ভোট গ্রহণ শুরু হয়েছে। শেষ হবে বিকেল ৫ টায়।

ছবি: নাহিয়ান ইমন

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: এফডিসিমোস্তফা সরয়ার ফারুকীলিড বিনোদন
শেয়ারTweetPin

সর্বশেষ

মুক্তিপণ দাবির ১৮ ঘন্টা পর ডোবায় মিলল শিশুর লাশ

মে ১১, ২০২৬

হামে আক্রান্ত শিশুদের মায়ের রোগপ্রতিরোধ ক্ষমতা পরীক্ষা করার সিদ্ধান্ত নিয়েছে সরকার

মে ১১, ২০২৬

ঈদের আগে চাঙ্গা রেমিট্যান্স, ৯ দিনেই আসছে ১২ হাজার কোটি টাকার বেশি

মে ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

কোইকার সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্কে আশাবাদী মির্জা ফখরুল

মে ১১, ২০২৬

গ্রাম আদালতের সক্ষমতা জোরদারে ও গ্রাম পুলিশে নারী সদস্য বৃদ্ধিতে গুরুত্ব সরকারের

মে ১১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT