চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পরিকল্পনাই ছিল রানের দিকে যাবো না: জয়

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:১২ অপরাহ্ণ ০৩, জানুয়ারি ২০২২
ক্রিকেট, স্পোর্টস
A A

বিদেশের মাটিতে প্রথম টেস্ট। তাও আবার নিউজিল্যান্ডের কঠিন কন্ডিশনে। সেরা বোলিং আক্রমণের সামনেই তরুণ ওপেনার মাহমদুল হাসান জয় খেলেছেন ৭৮ রানের ঝলমলে ইনিংস। খেলেছেন ২২৮ বল।

মাউন্ট মঙ্গানুইতে জয় দেখিয়েছেন টেস্টের মেজাজ। ধৈর্য নিয়ে উইকেটে কাটিয়েছেন দীর্ঘ সময়। তৃতীয় দিনের খেলা শেষে তরুণ ওপেনার জানালেন, রানের ক্ষুধার চেয়ে বল নষ্ট করার তাগিদ ছিল বেশি।

‘আমার পরিকল্পনাই ছিল বেশি রানের দিকে যাবো না, যতবেশি বল খেলব তত সেট হতে পারব, রান এমনিতেই আসবে। আমার পার্টনার সাদমান ভাই, শান্ত ভাই, সৌরভ (মুমিনুল) ভাই সবসময় বলেছে যে উইকেটে যত থাকবা দেখবা রান চলে আসবে। এইটাই ছিল শান্ত থাকার পেছনে।’

Banglabid

জয়ের সঙ্গে বেশ কয়েকটি জুটি গড়ে ওঠে টপঅর্ডারের ব্যাটারদের। শুরুতে সাদমান ইসলামের সঙ্গে ওপেনিং জুটি ৪৩, দ্বিতীয় উইকেটে নাজমুল হোসেন শান্তর সঙ্গে ১০৪, আর তৃতীয় উইকেটে মুমিনুল হকের সঙ্গে ৩৭ রান।

সেই সময়টায় কেমন পরিকল্পনা ছিল? জয় জানালেন, ‘ব্যাটিংয়ের শুরুর দিকে আমার আর সাদমান ভাইয়ের পরিকল্পনা ছিল নতুন বলটা কীভাবে পুরনো করা যায়, আর বল বাই বল খেলব। আমরা যদি বেশি লম্বা চিন্তা করি তাহলে হয়তবা সফল নাও হতে পারে, কিন্তু বল বাই বল খেললে ওটাতে সফল হওয়ার সম্ভাবনাটাই বেশি থাকে।’

‘আমাদের পার্টনারশিপটা ভালোই হয়, যখন শান্ত ভাই আসে তার সঙ্গেও পার্টনারশিপটা অনেক ভালো হয়। কিছু কিছু সময় যখন শটস খেলার জন্য বেশি আক্রমণাত্মক হই তখন উনি আমাকে নিয়ন্ত্রণে থাকার জন্য বলেন। তারপর মুমিনুল ভাইয়ের সঙ্গেও পার্টনারশিপ হয়, উনিও আমাকে একই কথা বলেন। যখন বেশি ডট বল হয়, তখন বলেন ডট বল হলে সমস্যা নেই কন্টিনিউ করতে থাকো।’

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জয়মিরাজমুমিনুললিড স্পোর্টসল্যাথামশরিফুলশান্ত
শেয়ারTweetPin

সর্বশেষ

ঢাকায় আসছেন কিংবদন্তি ম্যারাডোনার সতীর্থ ক্যানিজিয়া

আগস্ট ১৬, ২০২৬

ওমেন’স চ্যাম্পিয়ন্স লিগে অভিষেকের অপেক্ষায় রাজশাহী স্টারস

আগস্ট ১৬, ২০২৬

থাইল্যান্ডে সাঁতারে আরেকটি স্বর্ণজয় রাফির

আগস্ট ১৬, ২০২৬

‘বিভ্রান্তকারীদের সমুচিত জবাব দিতে হবে, দেশকে স্থিতিশীল রাখতে হবে’

আগস্ট ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

বঙ্গোপসাগরে লঘুচাপ: চার সমুদ্রবন্দর ও সাত অঞ্চলে সতর্ক সংকেত

আগস্ট ১৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT