চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘পরামর্শদাতা’ সেই ওয়েটারকে খুঁজে পেয়েছেন টেন্ডুলকার

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:২০ অপরাহ্ণ ১৫, ডিসেম্বর ২০১৯
ক্রিকেট, স্পোর্টস
A A

তামাম ক্রিকেটবিশ্ব যে সমস্যাটা ধরতে পারেনি, সেটার কারণ খুঁজে বের করে দিয়েছিলেন একজন ওয়েটার, দিয়েছিলেন পরামর্শও। যাকে পরামর্শ দেয়া হয়েছিল তিনি গড়পড়তা কেউ নন, স্বয়ং শচীন টেন্ডুলকার। ১৮ বছর আগের স্মৃতি খুঁড়ে ওই ওয়েটারকে খুঁজতে টুইটারের দ্বারস্থ হয়েছেন ভারতীয় ক্রিকেট কিংবদন্তি। মিলেছে ফলও।

‘হঠাত এক দেখাই অনেক স্মরণীয় হতে পারে। চেন্নাইয়ে এক টেস্টের সময় তাজ করোমেন্ডেল হোটেলের একজন কর্মীর সঙ্গে আমার দেখা হয়েছিল। যার সঙ্গে আমার এলবো গার্ড নিয়ে কথা বলেছিলাম। তার সঙ্গে কথা বলার পরেই আমার এলবো গার্ড নতুন করে ডিজাইন করি। সে যেখানেই থাকুক না কেনো, তার সঙ্গে দেখা করতে খুব ইচ্ছা করছে। হেই নেটিজেনরা, তোমরা কি তাকে খুঁজে বের করে দিতে পারবে?’ টুইটার পোস্টে এমন করেই লিখেছিলেন শচীন।

পোস্টের নিচে একটি ভিডিও পোস্ট করেন শচীন। সেখানে ওয়েটারের সঙ্গে নিজের কথোপকথন তুলে ধরেছেন কিংবদন্তি সাবেক ব্যাটসম্যান। কীভাবে তার কথায় বিস্মিত হয়ে নিজের গার্ডের মডেল পাল্টে ফেলেছিলেন সেটাও জানিয়েছেন।

‘সেই কর্মী আমাকে কফি দিতে এসেছিলেন। এসে বললেন, আমি কি আপনাকে একটা কথা বলতে পারি? অনুমতি দিতেই বললো, আমি খেয়াল করেছি এলবো গার্ডের কারণে আপনার ব্যাটের সুইংয়ে নড়চড় হয়। আমি আপনার ভীষণ বড় ভক্ত। আপনার ব্যাটিংয়ের সময়কার প্রতিটি বল আমি ৫-৭বার করে দেখি।’

‘তাকে বললাম, আপনিই একমাত্র ব্যক্তি যে বিষয়টা খেয়াল করেছেন। বললে কেউ হয়তো বিশ্বাস করবেন না, আমি নিচ থেকে রুম এসেই এলবো গার্ডের নতুন নকশা করেছি, একদম ঠিক সাইজে।’

শচীনের এই আহ্বান বৃথা যায়নি। গুরুপ্রসাদ নামের সাবেক সেই হোটেলকর্মী নিজেই দিয়েছেন সাড়া। তামিলনাড়ুর নিউজ এইটিন সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, তিনি আসলে ওয়েটার ছিলেন না, ছিলেন হোটেলের নিরাপত্তা কর্মী। চেয়েছিলেন ক্রিকেটারদের অটোগ্রাফ। তখনই শচীনকে দিয়েছিলেন পরামর্শ। ২০০১ সালের ঘটনাটি যে কিংবদন্তি ব্যাটসম্যান মনে রেখেছেন তাতে ভীষণ অবাক ৪৬ বছর বয়সী গুরুপ্রসাদ।

Reneta

‘তিনি(শচীন) আমাকে হয়তো ইউনিফর্ম পরা দেখে ওয়েটার ভেবে ভুল করেছিলেন। শচীন ভারত-অস্ট্রেলিয়া টেস্ট খেলতে সেসময় চেন্নাই ছিলেন। একজন ক্রিকেট ভক্ত হিসেবে সুযোগটা হাতছাড়া করতে চাইনি। তাকে বলেছিলাম তিনি যেন এলবো গার্ডটা পরিবর্তন করে নেন। কারণ তার ব্যাট হাতে সমস্যা হচ্ছিল এবং আউট হয়ে যাচ্ছিলেন।’

‘কিন্তু দুই দশক পর যে তিনি আমার কথা মনে রাখবেন সেটা মোটেও কল্পনা করিনি। তার সঙ্গে আমার এক মিনিটেরও কম কথা হয়েছিল।’

‘আমি তার সঙ্গে দেখা করতে মুখিয়ে আছি। যদিও তাকে আর তার পরিবারের জন্য লম্বা আয়ু কামনা ছাড়া আমার দেয়ার মতো কিছুই নেই। তবে তিনি চাইলে আমি কয়েকজন বন্ধুকে নিয়ে তার সঙ্গে দেখা করতে পারি যারা আমার মতোই ক্রিকেট পাগল।’

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: লিড স্পোর্টসশচীন টেন্ডুলকার
শেয়ারTweetPin

সর্বশেষ

শেরে বাংলা ছিলেন বাংলার অবহেলিত কৃষক সমাজের বন্ধু: প্রধানমন্ত্রী

এপ্রিল ২৬, ২০২৬

ইরান চাইলে যুক্তরাষ্ট্রকে ফোন করতে পারে: ট্রাম্প

এপ্রিল ২৬, ২০২৬

কিশোরগঞ্জ বিসিকের নির্মাণাধীন ফটক ধসে ১ শ্রমিক নিহত

এপ্রিল ২৬, ২০২৬

কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়ে প্রক্টর, প্রভোস্ট ও চেয়ারম্যানসহ শিক্ষকদের একযোগে পদত্যাগ

এপ্রিল ২৬, ২০২৬
অধ্যয়নরত দুই বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন ও নাহিদা সুলতানা বৃষ্টি

যুক্তরাষ্ট্রে দুই বাংলাদেশি শিক্ষার্থীর হত্যাকাণ্ডে বাংলাদেশ দূতাবাসের বিবৃতি

এপ্রিল ২৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT