চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পরলোকে বাংলাদেশের মেয়ে শুভ্রা মুখোপাধ্যায়

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:৩০ পূর্বাহ্ণ ১৮, আগস্ট ২০১৫
আন্তর্জাতিক
A A

ভারতের প্রয়াত রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের স্ত্রী শুভ্রা মুখোপাধ্যায় মারা গেছেন। চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার সকাল ১০টা ৫১ মিনিটে দিল্লির সেনা হাসপাতালে মৃত্যু হয় তাঁর। রাষ্ট্রপতি ভবন সূত্রে তাঁর মৃত্যুর খবর জানানো হয়েছে।

তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, স্পিকার ডক্টর শিরীন শারমিন চৌধুরী ও বিরোধীদলীয় নেতা বেগম রওশন এরশাদ। শোক জানিয়েছেন প্রধানমন্ত্রীর বিশেষ দূত ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ এবং বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া। শুভ্রা মুখার্জির প্রতি শেষ শ্রদ্ধা জানাতে আগামীকাল দিল্লী যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শ্বাসকষ্ট জনিত অসুবিধার জন্য গত দু’সপ্তাহ আগে তাঁকে দিল্লির সেনা হাসপাতালে ভর্তি করানো হয়। আজই তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে বলে রাষ্ট্রপতি ভবন সূত্রে জানানো হয়েছে।

১৯৪০-এর ১৭ সেপ্টেম্বর বাংলাদেশের যশোরে জন্ম শুভ্রা মুখোপাধ্যায়ের। ১৯৫৭-র ১৩ জুলাই প্রণব মুখোপাধ্যায়ের সঙ্গে বিয়ে হয় তাঁর। তাঁদের দুই ছেলে ও এক মেয়ে।

রবীন্দ্র সঙ্গীত ও কবিতা আবৃত্তিতে পারদর্শী ছিলেন তিনি। ইউরোপ, এশিয়া ও আফ্রিকার অনেক জায়গায় পারফরম করেছেন তিনি। এক জন চিত্রশিল্পী ও লেখক হিসাবেও পরিচিতি ছিল তাঁর। দু’টি বই লিখেছিলেন তিনি— ‘চোখের আলোয়’ এবং ‘চেনা অচেনাই চিন’।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: শুভ্রা মুখার্জি
শেয়ারTweetPin

সর্বশেষ

বিশ্বজুড়ে মার্কিন নাগরিকদের সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ

জুলাই ২১, ২০২৬

দিল্লিতে চলছে ককরোচ পার্টির বিক্ষোভ, ওয়াংচুকের অনশন অব্যাহত

জুলাই ২১, ২০২৬

২০২৭ সালের মধ্যে নতুন সড়ক নিরাপত্তা আইন, জাতিসংঘে বাংলাদেশের প্রতিশ্রুতি

জুলাই ২১, ২০২৬

দেশের বিভিন্ন অঞ্চলে দমকা হাওয়ার সতর্কতা

জুলাই ২১, ২০২৬

ঘরের টিশার্টগুলোতে ছেলের শরীরের ঘ্রাণ খোঁজেন জয়ের মা

জুলাই ২১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT