চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পরপর দু’দিন বিস্ফোরিত হলো আইফোনের ব্যাটারি

চ্যানেল আই টেকচ্যানেল আই টেক
৮:১৮ পূর্বাহ্ণ ১২, জানুয়ারি ২০১৮
তথ্যপ্রযুক্তি
A A
ব্যাটারি বিস্ফোরণ

আইফোনের ব্যাটারিতে বিস্ফোরণের ঘটনা ঘটেছে স্পেনের একটি অ্যাপল স্টোরে। দেশটির ভ্যালেন্সিয়া শহরের অ্যাপল স্টোরে ব্যাটারি বিস্ফোরণের এ ঘটনায় কেউ হতাহত হয়নি।

অ্যাপল বিষয়ক ওয়েবসাইট ৯টু৫ম্যাক জানিয়েছে, ১০ জানুয়ারি স্টোরের একজন কর্মী আইফোনের ব্যাটারি পরিবর্তন করছিলেন। এ সময় হঠাৎ করেই আগুন ধরে যায়। পরে ওই কর্মী দ্রুততার সঙ্গে আগুন নেভাতে সক্ষম হন। তবে আইফোনের কোন মডেলটিতে বিস্ফোরণ ঘটেছে, সে ব্যাপারে কিছু জানা যায়নি।

এর আগেরদিন একই ঘটনা ঘটেছে সুইজারল্যান্ডের জুরিখেও। সেখানকার একটি অ্যাপল স্টোরে একজন কর্মী একটি আইফোন ৬এস মেরামত করছিলেন। অতিরিক্ত গরম হয়ে থাকা ব্যাটারিটি অপসারণের সময় ধোঁয়া বের হতে শুরু করে। এ ঘটনায় ওই কর্মীর হাতের কিছু অংশ পুড়ে গিয়েছে, আহত হয়েছে আরও সাতজন।

প্রথম বিস্ফোরণের ঘটনায় ক্ষতিগ্রস্ত আইফোন ও এর ব্যাটারি নিয়ে দুর্ঘটনার কারণ অনুসন্ধানে কাজ করছে জুরিখ ফরেনসিক ইন্সটিটিউট।

ব্যাটারি বিস্ফোরণ
জুরিখের অ্যাপল স্টোরে বিস্ফোরিত ব্যাটারি

ধারণা করা হচ্ছে, সম্প্রতি শুরু হওয়া অ্যাপলের ব্যাটারি রিপ্লেসমেন্ট কর্মসূচির কারণেই দুর্ঘটনা ঘটেছে। এর ফলে বিপুল সংখ্যক আইফোন ব্যবহারকারী ব্যাটারি বদলে নেওয়ার জন্য আবেদন করেছেন। অল্প সময়ে এতো ফোনের ব্যাটারি বদল করতে গিয়ে দ্রুততা এবং অসতর্কতার কারণে দুর্ঘটনা ঘটতে পারে বলে মনে করছেন অনেকে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ব্যাটারি বিস্ফোরণ
শেয়ারTweetPin

সর্বশেষ

আর্জেন্টিনা-মিশর লড়াই: পরিসংখ্যান কী বলছে

জুলাই ৭, ২০২৬

আর্জেন্টিনা আজ সবদিক দিয়েই অনেক এগিয়ে: মামুন জোয়ার্দ্দার

জুলাই ৭, ২০২৬
ছবি: সংগৃহীত

যতদিন হুমকি চলবে, ততদিন চূড়ান্ত আলোচনা নয়: আরাঘচি

জুলাই ৭, ২০২৬
ছবি: সংগৃহীত

এক ছেলে জুলাইয়ে শহীদ, আরেক ছেলের ক্যান্সার: মাকে চাকরির আশ্বাস প্রধানমন্ত্রীর

জুলাই ৭, ২০২৬
ছবি: সংগৃহীত

চীনকে ‘দ্বিতীয় আবাস’ হিসেবে গড়তে চায় ড্যানফস

জুলাই ৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT