আজ পবিত্র শবে মেরাজ, মেরাজ শব্দের অর্থ ঊর্ধ্বারোহন। ধর্মপ্রাণ মুসল্লীদের কাছে এ রাতের তাৎপর্য অপরিসীম।
এ রাতেই প্রিয়নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহে ওয়াসাল্লাম মহান আল্লাহ তায়ালার দিদার লাভ করেন এবং পাঁচ ওয়াক্ত নামাজের হুকুম নিয়ে দুনিয়াতে ফিরে আসেন।
ধর্মীয় ভাবগাম্ভীর্য ও যথাযথ মর্যাদায় বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও ধর্মপ্রাণ মুসলমানরাও ইবাদতের মাধ্যমে শবে মেরাজ পালন করবেন।
এ উপলক্ষে জাতীয় মসজিদ বায়তুল মুকাররমসহ দেশের বিভিন্ন স্থানে ধর্মীয় কর্মসূচি নেয়া হয়েছে।









