চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পবিত্র রমজান মাস থেকে আমরা কী শিক্ষা নিচ্ছি?

সম্পাদনা পর্ষদসম্পাদনা পর্ষদ
৭:৫৩ অপরাহ্ণ ০৬, মে ২০১৯
সম্পাদকীয়
A A

ইসলাম ধর্মের যে পাঁচটি স্তম্ভ রয়েছে তার অন্যতম পবিত্র রমজান মাসের সিয়াম সাধনা। বছর ঘুরে আবারও শুরু হতে যাচ্ছে সিয়াম সাধনার মাস।

রমজান শব্দটি এসেছে রমজ শব্দ থেকে, রমজ শব্দের অর্থ হলো জ্বালিয়ে দেয়া বা দগ্ধ করা। এই রমজান মাসের রোজা মানুষের মনের কলুষ-কালিমা পুড়িয়ে নষ্ট করে দিয়ে মনকে নির্মল ও পবিত্র করে তোলে। ভোররাত থেকে সন্ধ্যা পর্যন্ত পানাহার থেকে বিরত থাকা ও সংযম পালন ইসলামে রোজা বা সিয়াম নামে উল্লেখিত। পবিত্র কোরআনের বিভিন্ন সূরাতে রমজানের নির্দেশনা ও ফজিলত সর্ম্পকে স্পষ্ট নির্দেশন রয়েছে। রাসুল (সা.) এর জীবনভিত্তিক বিভিন্ন হাদিসেও এর ফজিলত ও করণীয় সর্ম্পকে দিক নির্দেশনা দেয়া আছে।

তবে পবিত্র রমজান মাসের যে আদর্শ ও দর্শন, তা শুধুমাত্র এই এক মাসের জন্য প্রযোজ্য না বলে উল্লেখ করে থাকেন ধর্ম বিশ্লেষকরা। এই মাসের ব্যবহারিক জীবনকে লক্ষ্য রেখে সারাবছর সংযমের প্রস্তুতিই এই মাসের শিক্ষা। কিন্তু দুঃখজনক হলেও সত্য যে, শুধু এই এক মাস সকাল-সন্ধ্যা পর্যন্ত ক্ষুধার্ত ও পিপাসার্ত থাকা আর মাস শেষে সংযম ভুলে আবার বেহিসেবী জীবনযাপন করা হয়ে থাকে। রমজান মাসে আদর্শের একটি বড় বিষয় হচ্ছে, ‘তাকওয়া’। তাকওয়া কী? পৃথিবীতে চারিদিকে পাপ-পঙ্কিলতা, লোভ-লালসা ছড়ানো রয়েছে, তা থেকে সর্তকভাবে নিজেকে বাঁচিয়ে চলার নামই হলো তাকওয়া। পবিত্র রমজান মাস সেই তাকওয়ার শিক্ষা দিয়ে থাকে সারামাস জুড়ে। শুধু অভুক্ত থাকা কোনো ইবাদত হতে পারে না, এটি ইসলাম ধর্মের অনুসারি সবাইকে বুঝতে হবে।

এছাড়া বৈশ্বিকজীবনে নানা ধরণের ভ্রান্ত ধারণা আর উগ্রপন্থা ঢুকে গেছে ইসলাম ধর্মের লেবাসে। পবিত্র রমজানে খাদ্য ও পানীয় পরিহার করার যে ধৈর্য্য ও সংযমের শিক্ষা, তা কোনো ধরণের উগ্রপন্থার সঙ্গে যায় না। একজন আদর্শ ও সহী ধর্মাবলম্বী কখনই ভ্রান্ত ধারণা আর উগ্রপন্থায় জড়িত হতে পারে না। এই বিষয়গুলোও রমজানের আদর্শ-দর্শন থেকে আমাদের শিক্ষা নিতে হবে বলে আমরা মনে করি।

প্রাত্যহিক জীবনে নিয়ম-শৃংখলা, কষ্ট সহিঞ্চুতা, পরোপকার, সৎ চিন্তা ও সরল জীবন যাপনের মাধ্যমে আদর্শ মানুষ হবার শিক্ষা অর্জনের সুযোগ হতে পারে এই মাসে। এছাড়া অহেতুক খাওয়া-দাওয়া ও বিলাসিতা এড়িয়ে প্রতিবেশীসহ নাগরিক জীবনে আশেপাশে থাকা গরীবদের প্রতি নজর দিলে রমজান মাসের সার্থকতা আসবে। রহমত, মাগফেরাত ও নাজাত এই তিন ভাগে বিভক্ত রমজান মাসের পুরোটা সবার জন্য কল্যাণ ও রহমত বয়ে আনুক, এই আমাদের প্রত্যাশা।

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin

সর্বশেষ

ফরাসিদের জয়রথ থামিয়ে ১৬ বছর পর ফাইনালে স্পেন

জুলাই ১৫, ২০২৬

ভেনিসে আজীবন সম্মাননা পাচ্ছেন ‘দ্য এক্সরসিস্ট’ অভিনেত্রী

জুলাই ১৫, ২০২৬

ওয়েরজাবালের রেকর্ড গড়া গোলে প্রথমার্ধে এগিয়ে স্পেন

জুলাই ১৫, ২০২৬

জাহিদ হাসান ফিরছেন, যে অনুরোধ করলেন ভক্তরা

জুলাই ১৫, ২০২৬

বিশ্বকাপের সেমিফাইনালে ক্লাব হিসেবে বার্সার রেকর্ড

জুলাই ১৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT