চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পবিত্র কাবা শরীফ তাওয়াফে লাখো হাজি

চকোর মালিথাচকোর মালিথা
২:৩৭ পূর্বাহ্ণ ২৪, সেপ্টেম্বর ২০১৫
আন্তর্জাতিক
A A

বুধবার হজের মূল আনুষ্ঠানিকতা শেষ করে অনেক হাজি পবিত্র কাবা শরীফ তাওয়াফ করতে এখন কাবার পথে। সকালে মুজদালিফা থেকে মিনায় পৌছে শয়তানকে পাথর মেরে সেখানে পশু কোরবানি দিয়ে ঈদ উল আজহা পালন করছেন হাজিরা। 

হজের মূল আনুষ্ঠানিকতার দিন মহান আল্লাহ রাব্বুল আল আমিনের দরবারে নিজেকে সমর্পণ করে রাত্রি যাপন করেছেন  মুজদালিফায়। খোলা আকাশের নিজে সারারাত ইবাদত করে ভোরে ফজরের নামাজ পড়ে আল্লাহর মেহমানরা আবার আসেন তাবুর শহর মিনায়। প্রথম দিন সেখানে বড় জামারাত বা বড় শয়তানকে লক্ষ্য করে ৭টি পাথর মারেন তারা। 

হজরত ইব্রাহিম (আ:)এর ইতিহাসকে স্মরণ করে নিজের গর্ব-অহংকার এবং আমিত্বকে খতম করার জন্য প্রতিকী এই পাথর মারা।

এভাবে শয়তানকে পাথর মারার মধ্য দিয়ে মুলত অন্যায় অসত্যের বিরুদ্ধে সংগ্রামের প্রেরণা অর্জন আল্লাহর মেহমানদের। শয়তানকে লক্ষ্য করে আগামী ২ দিন আরো ৪২টি পাথর মারবেন হাজিরা।

পবিত্র এই মিনাতেই মহান আল্লাহর সন্তুষ্টির জন্য বাবা ইব্রাহীম (আ:) এবং মা হাজেরা সন্তান ইসমাইলকে কুরবানি দিতে প্রস্তুত হন। সেই মিনাতেই অনেক ভিড় ঠেলে শয়তানকে পাথর মারার পর কোরবানি করে মাথা মুন্ডন করছেন হাজিরা। এর পর এহরাম খুলে স্বাভাবিক পোশাক পরবেন তারা।

এসব আনুষ্ঠানিকতা আগে ভাগে শেষ করে পবিত্র কাবা শরীফ তওয়াফ করতে অনেকেই রওনা হয়েছেন মক্কা নগরীর দিকে।

Reneta

বাংলাদেশে ধর্মপ্রাণ মুসলমানরা পবিত্র ঈদুল আজহা পালন করবেন আগামী  শুক্রবার।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ঈদ উল আজহাহজ
শেয়ারTweetPin

সর্বশেষ

মহাখালীর বাস টার্মিনাল কি সরে যাবে?

জুলাই ১৫, ২০২৬
ছবি: পিএমও

চরমপন্থা বা উগ্রবাদকে কোনোভাবেই প্রশ্রয় দেওয়া হবে না: প্রধানমন্ত্রী

জুলাই ১৫, ২০২৬

জাল কাগজে ক্ষতিপূরণের প্রায় ৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগ

জুলাই ১৫, ২০২৬
ছবি: উত্তরায় তিন দফা দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন।

কথায় কথায় আন্দোলন-সংগ্রামে মুখর শিক্ষার্থী-তরুণ প্রজন্ম

জুলাই ১৫, ২০২৬

আইসিসির ফ্র্যাঞ্চাইজি লিগ কমিটির চেয়ারম্যানের দায়িত্বে তামিম

জুলাই ১৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT