চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পবিত্র ঈদ উল আজহা উদযাপিত

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:১১ অপরাহ্ণ ১২, আগস্ট ২০১৯
- সেমি লিড, বাংলাদেশ
A A
কাশ্মীরে ঈদ-১৪৪ ধারা

ত্যাগের মহিমায় উদ্ভাসিত মুসলমানদের অন্যতম ধর্মীয় উৎসব পবিত্র ঈদ উল আজহা উদযাপিত হয়েছে আজ। রাজধানীর হাইকোর্ট সংলগ্ন জাতীয় ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হয়েছে ঈদ উল আজহার প্রধান জামাত।

রাষ্ট্রপতি, প্রধান বিচারপতি, মন্ত্রিসভার সদস্য বিশিষ্ট নাগরিকসহ সর্বস্তরের মানুষ ঈদের প্রধান জামাতে নামাজ আদায় করেন। এছাড়া জাতীয় মসজিদ বায়তুল মোকারামে ঈদের প্রথম জামাত হয় সকাল ৭টায়।

হাইকোর্ট সংলগ্ন জাতীয় ঈদগাহ ময়দানে সকাল আটটায় ঈদের প্রধান জামাত। বরাবরের মত এবারও ঈদগাহ জামাতে শরিক হতে মুসল্লিদের আগ্রহের কমতি ছিলো না। তাই ভোরের আলো ফোটার পর থেকেই রাজধানীর নানা প্রান্ত থেকে ধর্মপ্রাণ মুসল্লিরা আসতে থাকেন জাতীয় ঈদগাহ ময়দানে। উদ্দেশ্য ঈদ উল আজহার দুই রাকাত ওয়াজিব নামাজ আদায় করা।

নতুন জামা কাপড়ে মেখে আসা সুগন্ধি পবিত্রতা ছড়িয়ে দেয় সকালের বাতাসে। নির্বিঘ্নে নামাজ আদায়ের জন্য প্রতিটি প্রবেশ পথেই ছিল নিশি নিরাপত্তা ব্যবস্থা। একসময় মুসল্লিতে ভরে যায় পুরো ময়দান। বৃষ্টি না থাকায় ময়দান ছাড়িয়ে আশপাশের রাস্তায় বিস্তৃত হয় ঈদগাহের জামাত। নামাজের আগে দেওয়া বয়ানে কেরাবানীর অন্তর্নিহিত তাৎপর্য তুলে ধরেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মওলানা সালাউদ্দিন।

প্রধান জামাতে অংশ নেন রাষ্ট্রপতি, প্রধান বিচারপতি, মন্ত্রিসভার সদস্য, বিদেশী কূটনীতিক, ঊর্ধ্বতন বেসামরিক ও সামরিক কর্মকর্তা, বিশিষ্ট ব্যক্তিবর্গসহ সর্বস্তরের মানুষ। কাঁধে কাঁধ মিলিয়ে কাতার বন্দি হয়ে সবাই একত্রে ৬ তাকবীরে ঈদুল আযহার নামাজ আদায় করেন মুসল্লিরা।

খুতবা শেষে দেশ ও দেশের মানুষের বিশেষ করে ডেঙ্গু আক্রান্ত এবং মৃত্যুবরণকারীদের জন্য মঙ্গল কামনা করে মোনাজাতে অংশ নেন ধর্মপ্রাণ মানুষ। মহান আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনাকালে কান্নায় ভেঙ্গে পড়েন অনেকে।

Reneta

মোনাজাত শেষে একে অন্যের সাথে কোলাকুলি করে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। আনন্দ ভাগাভাগি করে নেন মুসল্লিরা।

নামাজ আদায় করতে শিশুরাও এসেছিল বড়দের হাত ধরে। ঈদের নামাজে অংশ নেয়ায় তাদেরও ছিল বাঁধ ভাঙা আনন্দ।

এর আগে সকাল সাতটায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ঈদের প্রথম জামাত অনুষ্ঠিত হয়। এখানেই পরবর্তী ১ ঘণ্টা পর পর ৪টি ঈদ উল আজহার জামাত হবে। মসজিদ ছাড়িয়ে সামনের রাস্তায় বিস্তৃত হয় জামাত। নামাজে অংশ নেন হাজারো মুসল্লি। নামাজ শেষে এখানেও মহান আল্লাহর কাছে নিজের ও দেশের মঙ্গল কামনা করে মোনাজাত করা হয়।

ঈদ উল আজহা ত্যাগের, তাই ত্যাগের এই মহিমায় উদ্ভাসিত হয়ে দেশে যেনো সব সময় শান্তি বজায় থাকে সে প্রত্যাশা সকলের।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ধর্মীয় উৎসব
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ভারতে স্ত্রীর ছোঁড়া মোবাইলের আঘাতে স্বামীর মৃত্যু

জুলাই ১৩, ২০২৬

আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো ছিল জুলাই আন্দোলনের কণ্ঠস্বর

জুলাই ১৩, ২০২৬

ভারী বর্ষণে বেড়েছে কাপ্তাই হ্রদের পানি, বিদ্যুৎ উৎপাদন ছাড়াল ২০০ মেগাওয়াট

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত।

দেশের উত্তর-পূর্বাঞ্চলে বন্যা পরিস্থিতির অবনতি হতে পারে

জুলাই ১৩, ২০২৬

রাজধানীর ভূমিকম্প ও অগ্নিঝুঁকি মানচিত্রও প্রণয়ন করা হয়েছে

জুলাই ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT