আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী। মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম ও ওফাত দিবস।
ধর্মীয় ভাব-গম্ভীর পরিবেশে সারা বিশ্বের মতো বাংলাদেশেও দিনটি পালন করা হচ্ছে। ঈদে মিলাদুন্নবীতে রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাণী দিয়েছেন।
মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ৫শ’৭০ খৃষ্টাব্দের এ দিনে পবিত্র মক্কায় মা আমেনার কোল আলো করে এ ধরায় আবির্ভূত হয়েছিলেন। ৬৩ বছর বয়সে ১২ই রবিউল আউয়ালের ঠিক এ দিনে শেষ নবী ইহলোক ত্যাগ করেন। মুসলিম উম্মার কাছে তাই এ দিনটি মহিমান্বিত ও তাৎপর্যপূর্ণ। ধর্মীয় ভাব-গম্ভীর পরিবেশে সারা বিশ্বের মতো বাংলাদেশেও দিনটি পালন হচ্ছে।
রাজধানীর মিরপুর মাজার শরীফ প্রাঙ্গণে আনজুমানে আছাদিয়া নূরীয়া সেহাবিয়া স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি আয়োজন করে।
শাহজাহানপুর রেলওয়ে কলোনী মাঠে আশেকানে মাইজভান্ডারি এসোসিয়েশন ভক্ত আশেকানদের মহা-মম্মেলন ও ওয়াজ মাহফিল আয়োজন করে। মন্ত্রিপরিষদের সদস্য এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা এতে অংশ নেন। পরে ঈদে মিলাদুন্নবীর শোভাযাত্রা বের হয়।
দাওয়াতুল ইসলাম বদরপুর দরবার শরীফ সদরঘাট মোড় থেকে জশনে জুলুস বের করে। গাউছিয়া কমিটি বাংলাদেশ ঈদে মিলাদুন্নবীতে রাজধানীতে বিশ্ব শান্তি শোভাযাত্রা করেছে।
কমলাপুর রেলওয়ে স্টেশন কেন্দ্রীয় জামে মসজিদে আলোচনা সভা করেছে বাংলাদেশ আঞ্জুমানে আশেকানে মোস্তফা (সা.)। পরে আনন্দ শোভাযাত্রা বের করে তারা।
প্রেসক্লাব এলাকায় আরেকটি শোভাযাত্রা করেছে আঞ্জুমান-এ-আশরাফিয়া বাংলাদেশ।রাজধানীর মোহাম্মদপুর নুরজাহান রোডে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি ও র্যালি করেছে সেহাবীয়া দরবার শরিফ।
আশেকানে গাউছিয়া রহমানিয়া মইনিয়া সহিদিয়া মাইজভান্ডারীয়া মহানগর নাট্যমঞ্চে আলোচনা শেষে বের করে র্যালী। ঈদে মিলাদুন্নবীতে রাজধানীর গুরুত্বপূর্ণ সড়ক সাজানো হয়েছে। মহনগরীর গুরুত্বপূর্ণ সড়কগুলোতে দিনভরই ছিল জশনে জুলুস বা আনন্দ শোভাযাত্রা।
আন্জুমানে রহমানিয়া মইনীয়া মাইজভান্ডারিয়া সোহরাওয়ার্দী উদ্যানে শান্তি সমাবেশ আয়োজন করে। প্রিয় নবীর আদর্শে জীবন গড়ার আহ্বান জানান বক্তারা।
বিস্তারিত দেখুন ভিডিও রিপোর্টে:








