চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পদ নিয়ে বিরোধের জেরে খুন হয় যুবলীগ কর্মী বাবু

শাকের আদনান শাকের আদনান
৬:৩৩ অপরাহ্ণ ১৭, সেপ্টেম্বর ২০১৬
রাজনীতি
A A

রাজধানীতে দুর্বৃত্তদের গুলিতে যুবলীগ কর্মী রেজভী হাসান বাবুকে পদ নিয়ে দ্বন্দ্বের জের ধরে হত্যা করা হয়েছে বলে দাবি করেছে বাবুর পরিবার ও সহকর্মীরা। আহত আরেক কর্মী ইমনের অবস্থাও আশংকাজনক।

মতিঝিল এজিবি কলোনীর ভেতরে আইডিয়াল ক্লাবের সামনে শুক্রবার রাতে আড্ডা দিচ্ছিলেন যুবলীগ কর্মী রেজভী হাসান বাবুসহ আরো কয়েকজন। রাত ১১টার দিকে হঠাৎ করেই কয়েকজন দুষ্কৃতকারী তাদের লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি চালায়। গুলিবিদ্ধ হন বাবু ও ইমন। হাসপাতালে নেয়ার পথে বাবুর মৃত্যু হয়।

ঘটনার প্রত্যক্ষদর্শী ও বাবুর সহকর্মী একজন পরিচয় গোপন রাখার শর্তে জানান, বাবু ভাই দৌড়ে বাজারের গেটের দিকে চলে আসেন। আমাদের এক বড় ভাই নাসির ভাইয়ের উপর গিয়ে পড়েন। নাসির ভাই পরে তাকে হসপিটালে নিয়ে আসেন।

“পোস্টিং নিয়েই দ্বন্দ্ব ছিলো” উল্লেখ করে তিনি বলেন, চেহারাও দেখা গেছে কিছু। উনি (বাবু) মারা যাওয়ার কিছু আগে আশেপাশের ছেলেপেলেরা জিজ্ঞেস করছিলো, কারা করছে ভাই? তখন উনি (বাবু) দুইজনের নাম বলে গেছে। টিপু এবং হীরক।  

৩ থেকে ৪ মাস পর ঢাকা মহানগর দক্ষিণ ১০ নম্বর ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক পদে বাবুর নির্বাচন করার কথা ছিলো। এ নিয়েই দ্বন্দ্ব চলছিলো দাবি পরিবারের। বাবু যাদের নাম বলে গেছে তাদের বিচার দাবি করেন পরিবারের সদস্যরা।

ওই ঘটনায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি গুলিবিদ্ধ আহসানুল হক ইমনের শারীরিক অবস্থা আশংকাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা। দোষীদের ধরতে অভিযান চালাচ্ছে মতিঝিল থানা পুলিশ।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: যুবলীগ-নিহতহত্যা
শেয়ারTweetPin

সর্বশেষ

ফিক্সিংয়ের অভিযোগে গ্রেপ্তার ভারতের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী তারকা

জুলাই ১৭, ২০২৬

তৃতীয় স্থান নির্ধারণী নয়, ফাইনাল খেলতে চায় ইংল্যান্ড-ফ্রান্স: টুখেল

জুলাই ১৭, ২০২৬

বিশ্বকাপ ফাইনালে আবহাওয়া নিয়ে কোন শঙ্কা নেই

জুলাই ১৭, ২০২৬

ক্যারিবীয় কিংবদন্তি স্যার গ্যারি সোবার্স মারা গেছেন

জুলাই ১৭, ২০২৬

জোয়ারের পানিতে ভাসছে মনপুরার কলোনি, টিনের চালে আশ্রয় বাসিন্দাদের!

জুলাই ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT