চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘পদ্মা স্টুডিওতে জম্পেশ আড্ডা দিতেন সালমান শাহ’

জাকিয়া আক্তার জাকিয়া আক্তার
১:৩৭ অপরাহ্ণ ০৬, সেপ্টেম্বর ২০১৬
বিনোদন
A A

সালমান শাহ বাংলা চলচ্চিত্রের এক উজ্জ্বল নক্ষত্র। নব্বই দশকে সিনেমার ক্যারিয়ার শুরু হওয়ার পর সালমান ভীষণ ব্যস্ত হয়ে পড়েন। জনপ্রিয়তার তুঙ্গে থাকা সালমান কাজের বাইরে আড্ডা দিতে খুব পছন্দ করতেন। এফডিসির বন্ধু-বান্ধবের সঙ্গে আড্ডা দিলেও তার বাইরে কিছু আড্ডার জায়গা ছিল।

সেসময়ে ইস্কাটনের পদ্মা স্টুডিও ছিল তারকাদের আড্ডার জায়গা। সালমান সুযোগ পেলেই চলে যেতেন সেই স্টুডিওতে। মন-প্রাণ খুলে আড্ডা দেওয়া মিশুক ছেলে সালমান সবাইকে মাতিয়ে রাখতেন। সালমানের প্রতিদিনের আড্ডায় কালার প্লাস’র সিইও আক্কাস মাহমুদ শরিক হতেন। সালমান শাহ’র ২০তম মৃত্যুবার্ষিকীতে চ্যানেল আই অনলাইনের সঙ্গে সেসময়ের সালমানের সঙ্গে আড্ডা দেওয়া স্মৃতি স্মরণ করলেন।

তিনি বলেন, তখনকার সময়ে পদ্মা স্টুডিওতে সিনিয়র ও জুনিয়রদের বেশ আড্ডা বসত। আমরা তখন বয়সে তরুণ থাকায় ঠিক সিনিয়রদের সঙ্গে আড্ডা দেওয়া হত না। তাই তরুণরা একটু আলাদা করে বসতাস আর সালমান শাহ’র বাড়ি ইস্কাটনে থাকার কারণে বিকেল বেলায় হাঁটতে হাঁটতে পদ্মা স্টুডিওতে চলে আসতেন। সেখানেই আমাদের সঙ্গে আড্ডা দিতেন তিনি।

সালমান শাহ মিশুক থাকার কারণে বেশ জম্পেশ আড্ডা হত পদ্মা স্টুডিওিতে। সালমানকে ব্যাক্তি হিসেবে কাছ থেকে দেখা আক্কাস মাহমুদ বলেন, সালমান অসাধারণ মানুষ ছিলেন। উনি যখন আমাদের সঙ্গে আড্ডা দিতে আসতেন, আমরা তখন খুব পুলকিত হতাম। কারণ ওই সময়ে তিনি স্টার ছিলেন। তবে তার মধ্যে আমরা কখনো স্টারের মনোভাব দেখেনি। আড্ডায় একবারে আমাদের সঙ্গে মিশে যেতেন। এফডিসি সর্ম্পকে, নায়িকাদের সঙ্গে মজা করা সবকিছুই তিনি আড্ডায় বলতেন। আসলে সালমান খুব প্রাণবন্ত ছিলেন।

স্টুডিওতে যাওয়ার খাতিরে পদ্মা স্টুডিওতে বহু ছবি তুলেছেন তরুণদেন ফ্যাশন আইকন সালমান শাহ। ছবিতে তিনি যতই ভিন্ন ভিন্ন লুকে আসলেও বাস্তবে তিনি ছিলেন একেবারে উল্টো। সাধারণ পোশাকে থাকতেই তিনি পছন্দ করতেন। তবে নিজের পোশাক সর্ম্পকে খুব সচেতন থাকতেন সালমান।

সালমানের সঙ্গে দীর্ঘদিন আড্ডায় দেয়ার কারণে আক্কাস মাহমুদের বহু স্মৃতি রয়েছে তার সঙ্গে। কিন্তু সেসব স্মৃতি মনে করলে তার চোখ ভিজে আসে। বলেন, খুব মিস করি সালমান শাহকে। তিনি বলেন, আমরা যারা সেসময় বাংলা চলচ্চিত্র দেখতাম না, তারা সালমান শাহ অভিনয় দেখে বাংলা ছবি দেখা শুরু করেছিলাম। আমার মনে হয় সালমান যদি আমাদের মাঝ থেকে চলে না যেতেন তাহলেেএকজন নতুন নায়ক রাজ রাজ্জাক পেতাম।

ট্যাগ: নায়কসালমান শাহ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ওবামাকে গালি দেয়ায় দুতের্তের ‘দুঃখ প্রকাশ’

পরবর্তী

কাবুলে আলাদা আত্মঘাতী হামলায় বহু হতাহত

পরবর্তী

কাবুলে আলাদা আত্মঘাতী হামলায় বহু হতাহত

বাংলাদেশ আজ ভুটানের মুখোমুখি

সর্বশেষ

ছবি: সংগৃহীত

খাদ্যজনিত অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে ‘ফ্রন্ট-অব-প্যাকেজ লেবেলিং’ চালুর তাগিদ

আগস্ট ২৭, ২০২৬

বন্যায় সব হারিয়ে ‘শুধু পরনের কাপড়টাই আছে’

আগস্ট ২৭, ২০২৬

নেপালে ভয়াবহ বন্যায় প্রাণহানিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের শোক

আগস্ট ২৭, ২০২৬

ভয়াবহ বন্যায় তছনছ নেপাল-তিব্বত সীমান্ত, নিহতের সংখ্যা বাড়ছেই

আগস্ট ২৭, ২০২৬

ফেনীতে ‘মাদক সম্রাট শিবলু’সহ তিন মাদক ব্যবসায়ীকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড

আগস্ট ২৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT